সোমবার, জুলাই ২০, ২০২৬
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
No Result
View All Result
হোম বাংলাদেশ

ভূমধ্যসাগরে ১৮ বাংলাদেশির মৃত্যু, মানবপাচার চক্রের সদস্য গ্রেপ্তার

জুন ১৮, ২০২৬
A A
ভূমধ্যসাগরে ১৮ বাংলাদেশির মৃত্যু, মানবপাচার চক্রের সদস্য গ্রেপ্তার
Share on FacebookShare on Twitter

নিয়তি বদলের আশায় মানবপাচারকারী চক্রের প্রলোভনে পড়ে চলতি বছরের মার্চে গ্রিসের উদ্দেশে রওনা হন ১৮ বাংলাদেশি। কিন্তু ভূমধ্যসাগরের বৈরী আবহাওয়ায় নৌযান আটকা পড়লে প্রাণ হারান তারা। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে মানবপাচারকারী চক্রের এক সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

গ্রেপ্তার ব্যক্তি মোহাম্মদ মিকাইল ইসলাম (৫২)। তিনি সুনামগঞ্জের দিরাই উপজেলার মিঠাপুর গ্রামের বাসিন্দা। সিআইডির মানবপাচার প্রতিরোধ (টিএইচবি) ইউনিট গত সোমবার সিলেট বিমানবন্দর এলাকা থেকে তাকে আটক করে।

নিহত যুবক মাসুমের (ছদ্মনাম) বাবার দায়ের করা মামলার ভিত্তিতে মিকাইলকে গ্রেপ্তার করা হয়। মামলার এজাহার সূত্রে সিআইডি জানায়, মাসুম ও মিকাইল একই গ্রামের বাসিন্দা ছিলেন। পরিবারের আর্থিক দুরবস্থা কাটিয়ে উন্নত জীবনের স্বপ্নে বিভোর মাসুম মানবপাচারকারী চক্রের ফাঁদে পা দিয়ে ইউরোপগামী ঝুঁকিপূর্ণ যাত্রায় অংশ নেন।

আরওপড়ুন

শহীদদের আকাঙ্ক্ষা পূরণে অবিলম্বে জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে

সামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষের বিরুদ্ধে শিক্ষকদের ‘পকেট কমিটি’ দেওয়ার অভিযোগ

চক্রটি তাকে গ্রিসে পাঠানোর আশ্বাস দিয়ে পরিবারের কাছে মোট ১৩ লাখ টাকা দাবি করে। এর মধ্যে লিবিয়ায় পৌঁছানোর জন্য সাড়ে পাঁচ লাখ এবং গ্রিসে পৌঁছানোর পর আরও সাড়ে সাত লাখ টাকা দেওয়ার শর্ত ছিল। উন্নত ভবিষ্যতের আশায় পরিবার সেই প্রস্তাবে রাজি হয়।

ঢাকায় ১৭ দিন অবস্থানের পর পাচারকারী চক্রের সদস্যরা মাসুমকে অন্যদের সঙ্গে লিবিয়ায় পাঠায়। সেখানে পৌঁছানোর পর পরিবারের সদস্যদের একটি নির্দিষ্ট ব্যাংক হিসাবে টাকা জমা দিতে বলা হয়। নির্দেশনা অনুযায়ী, গত জানুয়ারিতে মাসুমের বাবা চার লাখ টাকা ব্যাংকে জমা দেন এবং পরে মিকাইল ইসলামের হাতে নগদ দেড় লাখ টাকা তুলে দেন।

পরবর্তীতে গত ২১ মার্চ লিবিয়া থেকে একটি নৌযানে করে মাসুমসহ ৪৫ জনকে অবৈধভাবে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে পাঠানোর চেষ্টা করা হয়। কিন্তু প্রতিকূল আবহাওয়ায় নৌযানটি কয়েকদিন সাগরে ভাসতে থাকে। খাদ্য ও পানির তীব্র সংকটে যাত্রীরা মানবিক বিপর্যয়ের মুখে পড়েন। ক্ষুধা, তৃষ্ণা ও ক্লান্তিতে মাসুমসহ ১৮ জন বাংলাদেশি মারা যান।

উদ্ধার হওয়া জীবিত যাত্রীদের বর্ণনা অনুযায়ী, পাচারকারীদের নির্দেশে নিহতদের মরদেহ সমুদ্রে ফেলে দেওয়া হয়। পরে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত তথ্যের মাধ্যমে মাসুমের পরিবার তার মৃত্যুর খবর জানতে পারে। এ ঘটনায় মাসুমের বাবা দিরাই থানায় মামলা করেন। মামলাটির তদন্ত বর্তমানে সিআইডির মানবপাচার প্রতিরোধ ইউনিট পরিচালনা করছে।

সম্পর্কিত খবর

শহীদদের আকাঙ্ক্ষা পূরণে অবিলম্বে জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে
জামায়াত

শহীদদের আকাঙ্ক্ষা পূরণে অবিলম্বে জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে

জুলাই ২০, ২০২৬
সামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষের বিরুদ্ধে শিক্ষকদের ‘পকেট কমিটি’ দেওয়ার অভিযোগ
বাংলাদেশ

সামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষের বিরুদ্ধে শিক্ষকদের ‘পকেট কমিটি’ দেওয়ার অভিযোগ

জুলাই ২০, ২০২৬
জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা বাস্তবায়ন না হলে রাজপথে নামার হুঁশিয়ারি নাহিদ ইসলামের
এনসিপি

জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা বাস্তবায়ন না হলে রাজপথে নামার হুঁশিয়ারি নাহিদ ইসলামের

জুলাই ২০, ২০২৬

সপ্তাহের সেরা

  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • পাকিস্তান ভেঙে বাংলাদেশ সৃষ্টিতে ইন্দিরা গান্ধীর ভূমিকা নিয়ে সংসদে প্রিয়াঙ্কার অকপট স্বীকারোক্তি

    0 shares
    Share 0 Tweet 0
  • নবম পে স্কেল সরকারি চাকরিজীবীরা ইনক্রিমেন্ট পাবেন ৪ ক্যাটাগরিতে, কোন গ্রেডে কত

    0 shares
    Share 0 Tweet 0
  • ৭ দলকে জামায়াতের সঙ্গ ছাড়াতে চায় হেফাজত, রাজী নয় কয়েকটি দল

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘আমি মোজাফফর’ বলার পরই হাতে হ্যান্ডকাফ

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

ছেলেকে বিসিবিতে পদ ও এস আলমকে পুনর্বাসনই কি জুলাইয়ের চেতনা? প্রশ্ন নাসীরুদ্দীন পাটওয়ারীর

ছেলেকে বিসিবিতে পদ ও এস আলমকে পুনর্বাসনই কি জুলাইয়ের চেতনা? প্রশ্ন নাসীরুদ্দীন পাটওয়ারীর

জুলাই ২০, ২০২৬
দায়িত্ব নিয়েই যে বার্তা দিলেন যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী

দায়িত্ব নিয়েই যে বার্তা দিলেন যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী

জুলাই ২০, ২০২৬
শিক্ষার্থীদের ওপর টিয়ারগ্যাস-লাঠিচার্জের তীব্র নিন্দা রাহুল গান্ধীর

শিক্ষার্থীদের ওপর টিয়ারগ্যাস-লাঠিচার্জের তীব্র নিন্দা রাহুল গান্ধীর

জুলাই ২০, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: [email protected]

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০