শনিবার, জুন ২০, ২০২৬
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
No Result
View All Result
হোম রাজনীতি এনসিপি

জোট ছাড়াই স্থানীয় সরকার নির্বাচনে লড়ার প্রস্তুতি এনসিপির

জুন ২০, ২০২৬
A A
জোট ছাড়াই স্থানীয় সরকার নির্বাচনে লড়ার প্রস্তুতি এনসিপির
Share on FacebookShare on Twitter

আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে কোনো রাজনৈতিক জোটের অধীনে নয়, বরং এককভাবে অংশ নেওয়ার প্রস্তুতি নিচ্ছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটির নেতারা বলছেন, তৃণমূল পর্যায়ে সাংগঠনিক ভিত্তি আরও শক্তিশালী করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

রাজনৈতিক দল হিসেবে আত্মপ্রকাশের এক বছরের মাথায় জাতীয় নির্বাচনে অংশ নিয়ে ছয়টি আসনে জয় পাওয়ার পর এখন সাংগঠনিক সম্প্রসারণে জোর দিয়েছে এনসিপি। ইতোমধ্যে সারা দেশে ওয়ার্ড পর্যায় পর্যন্ত কমিটি গঠনের কাজ চলছে।

দলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেন, নির্বাচনের আগের তুলনায় বর্তমানে দলের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল। যেসব এলাকায় দলের সাংগঠনিক উপস্থিতি নেই, সেখানে নতুন কমিটি গঠন করা হচ্ছে।

আরওপড়ুন

চীনা জে-১০সিই যুদ্ধবিমান কিনছে বাংলাদেশ, উদ্বিগ্ন ভারত

মদের বারে ডেকে তরুণীকে যৌন হয়রানি, এনসিপির কেন্দ্রীয় নেতার বিরুদ্ধে অভিযোগ

তিনি আরও জানান, পুরোনো কমিটিগুলোর কার্যক্রম মূল্যায়ন করে প্রয়োজনীয় সংস্কারও আনা হচ্ছে। এর মাধ্যমে তৃণমূল পর্যায়ে দলের কার্যকর উপস্থিতি নিশ্চিত করার চেষ্টা চলছে।

স্থানীয় সরকার নির্বাচনে এককভাবে অংশ নেওয়ার বিষয়ে সারজিস আলম বলেন, এর ফলে ওয়ার্ড পর্যায় পর্যন্ত রাজনৈতিক তৎপরতা বৃদ্ধি পাবে এবং সাংগঠনিক ভিত্তি আরও শক্তিশালী হবে।

তবে তিনি স্বীকার করেন, একাধিক প্রার্থী থাকলে ভোট বিভাজনের কারণে কিছু এলাকায় জয়ের সম্ভাবনা কমে যেতে পারে। তবুও দীর্ঘমেয়াদি সাংগঠনিক শক্তি অর্জনকে বেশি গুরুত্ব দিচ্ছে দলটি।

এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, স্থানীয় সরকার নির্বাচন কবে এবং কী প্রক্রিয়ায় হবে, তা এখনো নিশ্চিত নয়। তাই জোট গঠন নিয়ে দল এখনো কোনো আনুষ্ঠানিক আলোচনা শুরু করেনি।

তিনি জানান, এককভাবে নির্বাচনে অংশ নেওয়ার জন্য দল সর্বোচ্চ প্রস্তুতি গ্রহণ করছে এবং মাঠপর্যায়ে সাংগঠনিক কার্যক্রম জোরদার করা হচ্ছে।

দলের ভাবমূর্তি রক্ষার বিষয়েও কঠোর অবস্থানের কথা জানান আসিফ মাহমুদ। তিনি বলেন, রাজনৈতিকভাবে পরিচিত অনেক ব্যক্তি দলে যোগদানের আগ্রহ দেখালেও বিতর্কিত কাউকে দলে নেওয়ার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করা হচ্ছে।

এনসিপির নেতাদের মতে, বিতর্কিত ব্যক্তিদের অন্তর্ভুক্তি স্থানীয় ও জাতীয় পর্যায়ে নেতিবাচক প্রভাব ফেলতে পারে। তাই সাংগঠনিক সম্প্রসারণের পাশাপাশি পরিচ্ছন্ন রাজনৈতিক ভাবমূর্তি বজায় রাখাকেও সমান গুরুত্ব দিচ্ছে দলটি।

সম্পর্কিত খবর

চীনা জে-১০সিই যুদ্ধবিমান কিনছে বাংলাদেশ, উদ্বিগ্ন ভারত
আন্তর্জাতিক

চীনা জে-১০সিই যুদ্ধবিমান কিনছে বাংলাদেশ, উদ্বিগ্ন ভারত

জুন ২০, ২০২৬
মদের বারে ডেকে তরুণীকে যৌন হয়রানি, এনসিপির কেন্দ্রীয় নেতার বিরুদ্ধে অভিযোগ
এনসিপি

মদের বারে ডেকে তরুণীকে যৌন হয়রানি, এনসিপির কেন্দ্রীয় নেতার বিরুদ্ধে অভিযোগ

জুন ২০, ২০২৬
ভারতীয় পাসপোর্ট ও ভিসা পরিষেবা স্থগিত করছে আমিরাত
আন্তর্জাতিক

ভারতীয় পাসপোর্ট ও ভিসা পরিষেবা স্থগিত করছে আমিরাত

জুন ২০, ২০২৬

সপ্তাহের সেরা

  • বিএনপি নেতার বিরুদ্ধে বলায় নারীর গোপনাঙ্গে মরিচের গুঁড়া, মধ্যযুগীয় কায়দায় নির্যাতন

    বিএনপি নেতার বিরুদ্ধে বলায় নারীর গোপনাঙ্গে মরিচের গুঁড়া, মধ্যযুগীয় কায়দায় নির্যাতন

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • যুবদল নেতাকে হত্যার পর কারাগারে, জামিনে বেরিয়ে আরেক নেতাকে খুন

    0 shares
    Share 0 Tweet 0
  • তহবিল ‘ফাঁকা’, ইসলামী ব্যাংকের চেক অন্যরাও নিচ্ছে না

    0 shares
    Share 0 Tweet 0
  • যেভাবে গ্রেপ্তার হলেন সাবেক আইজিপি বেনজীর

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

জামায়াত গণতন্ত্রই বিশ্বাস করে না: মির্জা ফখরুল

জামায়াত গণতন্ত্রই বিশ্বাস করে না: মির্জা ফখরুল

জুন ২০, ২০২৬
মোহাম্মাদপুরে সিসি ক্যামেরা লাগিয়েছিলাম, ৪৮ ঘণ্টার মধ্যে চুরি হয়ে গেছে: ববি হাজ্জাজ

মোহাম্মাদপুরে সিসি ক্যামেরা লাগিয়েছিলাম, ৪৮ ঘণ্টার মধ্যে চুরি হয়ে গেছে: ববি হাজ্জাজ

জুন ২০, ২০২৬
ফেসবুকে বন্ধুত্ব, উপহার দিতে এসে গুলিস্তান আবাসিক হোটেলে প্রবাসীর মৃত্যু

ফেসবুকে বন্ধুত্ব, উপহার দিতে এসে গুলিস্তান আবাসিক হোটেলে প্রবাসীর মৃত্যু

জুন ২০, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: [email protected]

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০