বুধবার, সেপ্টেম্বর ১৬, ২০২৬
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
No Result
View All Result
হোম রাজনীতি জামায়াত

আ.লীগ আমলের মামলায় জামায়াত নেতা গ্রেপ্তার

জুন ২২, ২০২৬
A A
আ.লীগ আমলের মামলায় জামায়াত নেতা গ্রেপ্তার
Share on FacebookShare on Twitter

মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় পতিত আওয়ামী লীগ সরকারের আমলে দায়ের করা একটি হত্যা মামলার পরোয়ানাভুক্ত (ওয়ারেন্ট) আসামি ও স্থানীয় জামায়াত নেতা খিজির আহমেদকে গ্রেপ্তার করেছে বড়লেখা থানা পুলিশ। গত শুক্রবার রাত ১১টার দিকে বড়লেখা বাজারের আলভীন রেস্টুরেন্ট থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ ও দলীয় সূত্রে জানা গেছে, ২০১৩ সালের ২৮ ফেব্রুয়ারি তৎকালীন জামায়াতে ইসলামীর নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীকে আন্তর্জাতিক যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালে দণ্ড দেওয়ার পর এর প্রতিবাদে বড়লেখায় জামায়াতে ইসলামী ও তৌহিদী জনতার মিছিলে পুলিশ ও আওয়ামী লীগ নেতারা হামলা চালায়। ওই সময় পুলিশের গুলিতে জামায়াত কর্মী লোকমান আহমদ নিহত হন। পরবর্তীতে পুলিশ বাদী হয়ে উল্টো জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের ৬৫ নেতাকর্মীর নাম উল্লেখসহ অজ্ঞাত অনেকের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করে। ১৩ বছর আগের সেই রাজনৈতিক মামলার ওয়ারেন্ট জারি থাকায় খিজির আহমদকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারকৃত খিজির আহমদের ছোট ভাই তারেক আহমদ জানান, তার বড় ভাই দীর্ঘদিন ধরে কাতারে অবস্থান করছেন এবং সেখানে ব্যবসার সঙ্গে জড়িত। গত বছরের ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর থেকে তিনি দেশে নিয়মিত আসা-যাওয়া করছেন। ২০১৩ সালের একটি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ও মিথ্যা মামলার ওয়ারেন্ট দেখিয়ে তার ভাইকে অন্যায়ভাবে গ্রেপ্তার করা হয়েছে বলে তিনি দাবি করেন।

এ বিষয়ে বড়লেখা উপজেলা শাখার সাবেক আমির ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান এমাদুল ইসলাম বলেন, সাবেক ছাত্রনেতা খিজির আহমেদ একজন জননন্দিত জামায়াত নেতা। এর আগে তিনি পৌর মেয়র নির্বাচনে অংশ নিয়ে বিপুল ভোটে জয়ী হলেও তৎকালীন স্বৈরাচারী সরকার তার বিজয় ছিনতাই করেছিল। তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, বর্তমানে যেখানে আগের রাজনৈতিক হয়রানিমূলক মামলাগুলো প্রত্যাহার করা হচ্ছে, সেখানে পুলিশ প্রশাসন অতি-উৎসাহী হয়ে ১৩ বছর আগের মিথ্যা মামলায় তাকে গ্রেপ্তার করা অত্যন্ত দুঃখজনক। তিনি এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

আরওপড়ুন

মিছিলের প্রস্তুতি, ৩ মাইক্রোবাসসহ আ’লীগের ৩১ নেতাকর্মী আটক

সম্পত্তি হস্তান্তর বিল পাস হলে মা-বাবার মৃত্যুকামনা করবে সন্তানরা’

খিজির আহমদের মতো একজন জনপ্রিয় নেতাকে বাজার থেকে এভাবে গ্রেপ্তার করায় স্থানীয় সাধারণ মানুষের মধ্যেও তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান খান জানান, খিজির আহমদের বিরুদ্ধে ২০১৩ সালের একটি হত্যা মামলায় (জিআর ৬২/২০১৩, মামলা নং ২৭) আদালতের গ্রেপ্তারি পরোয়ানা ছিল। সেই পরোয়ানার ভিত্তিতেই তাকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

সম্পর্কিত খবর

মিছিলের প্রস্তুতি, ৩ মাইক্রোবাসসহ আ’লীগের ৩১ নেতাকর্মী আটক
আওয়ামী লীগ

মিছিলের প্রস্তুতি, ৩ মাইক্রোবাসসহ আ’লীগের ৩১ নেতাকর্মী আটক

সেপ্টেম্বর ১৬, ২০২৬
সম্পত্তি হস্তান্তর বিল পাস হলে মা-বাবার মৃত্যুকামনা করবে সন্তানরা’
অন্যান্য

সম্পত্তি হস্তান্তর বিল পাস হলে মা-বাবার মৃত্যুকামনা করবে সন্তানরা’

সেপ্টেম্বর ১৬, ২০২৬
ঘুস-হয়রানি বন্ধে সচিবদের কঠোর নির্দেশ
বাংলাদেশ

ঘুস-হয়রানি বন্ধে সচিবদের কঠোর নির্দেশ

সেপ্টেম্বর ১৬, ২০২৬

সপ্তাহের সেরা

  • গোলাম আজম নয় ঢাবিতে জুতা হামলার শিকার হন জিয়াউর রহমান

    গোলাম আজম নয় ঢাবিতে জুতা হামলার শিকার হন জিয়াউর রহমান

    0 shares
    Share 0 Tweet 0
  • নাটোরে শ্মশান মন্দিরে ভাঙচুরের অভিযোগ, হাতেনাতে হিন্দু কিশোর আটক

    0 shares
    Share 0 Tweet 0
  • হলিক্রসে বিবাহিতদের ভর্তি নিষেধ! শিক্ষক দ্বারা ছাত্রী প্রেগন্যান্ট, জোরপূর্বক গর্ভপাত

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • নিজের আসল ভিডিওকেই ‘এআই’ দাবি বিএনপি’র এমপি নাসেরের

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

রামপালের ২ নম্বর ইউনিট বন্ধে বাড়ছে লোডশেডিং, মেরামতে এখনো পৌঁছাননি ভারতীয় প্রকৌশলী

রামপালের ২ নম্বর ইউনিট বন্ধে বাড়ছে লোডশেডিং, মেরামতে এখনো পৌঁছাননি ভারতীয় প্রকৌশলী

সেপ্টেম্বর ১৬, ২০২৬
দল-মতের ঊর্ধ্বে উঠে দেশ গঠনে সবাইকে একযোগে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির

দল-মতের ঊর্ধ্বে উঠে দেশ গঠনে সবাইকে একযোগে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির

সেপ্টেম্বর ১৬, ২০২৬
যুবককে কুপিয়ে হত্যা: বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীসহ গ্রেপ্তার ১২

যুবককে কুপিয়ে হত্যা: বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীসহ গ্রেপ্তার ১২

সেপ্টেম্বর ১৬, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: [email protected]

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০