সোমবার, জুলাই ৬, ২০২৬
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
No Result
View All Result
হোম বাংলাদেশ

৫ বছরের শিশু আসমা ধর্ষণ-হত্যা, আসামি শাহাদাতের মৃত্যুদণ্ড

জুলাই ৬, ২০২৬
A A
৫ বছরের শিশু আসমা ধর্ষণ-হত্যা, আসামি শাহাদাতের মৃত্যুদণ্ড
Share on FacebookShare on Twitter

নোয়াখালীর চাটখিল উপজেলার মেঘা গ্রামের বহুল আলোচিত পাঁচ বছরের শিশু আসমা আক্তার ধর্ষণ ও হত্যা মামলায় একমাত্র আসামি শাহাদাতকে (২২) মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। তবে মামলার অন্য দুটি ধারা থেকে তাকে অব্যাহতি দেওয়া হয়েছে। সোমবার (৬ জুলাই) দুপুর দেড়টার দিকে নোয়াখালীর বিশেষ শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক ফারজানা আকতার এই রায় ঘোষণা করেন।

এর আগে, মামলার রায়ের তারিখ তিন দফায় পরিবর্তন করে শেষ পর্যন্ত ৬ জুলাই নির্ধারণ করা হয়েছিল। দীর্ঘ চার বছরের দীর্ঘ আইনি লড়াই শেষে এই রায়ের মাধ্যমে অবশেষে ন্যায়বিচার পেল নিহত শিশু আসমার পরিবার। রায় ঘোষণার পর ট্রাইব্যুনাল প্রাঙ্গণে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।

রায় ঘোষণার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় মামলার বাদী ও নিহতের বাবা মাওলানা মো. শাহজাহান এবং বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট শুক্লা সাহা রায়ে সন্তোষ প্রকাশ করেন। বর্তমানে ঢাকার তেজগাঁও জামে মসজিদে ইমাম হিসেবে কর্মরত মাওলানা মো. শাহজাহান কান্নাভেজা কণ্ঠে বলেন, ‘আমার নিষ্পাপ মেয়েকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। আমি এই ঘটনার সুষ্ঠু বিচার পেয়েছি। এখন আসামি শাহাদাতের সর্বোচ্চ শাস্তি ফাঁসি যেন দ্রুত কার্যকর হয়, সরকারের কাছে সেই দাবি জানাই।’

মামলার বিবরণে জানা যায়, ২০২২ সালের ২৪ মার্চ চাটখিল উপজেলার মেঘা গ্রামে নিজ বাড়ি থেকে নিখোঁজ হয় শিশু আসমা আক্তার। নিখোঁজের পাঁচ দিন পর বাড়ির পেছনের একটি পরিত্যক্ত সেপটিক ট্যাংক থেকে তার অর্ধগলিত মরদেহ উদ্ধার করে পুলিশ। এই ঘটনার নয় দিন পর একই বাড়ির বাবলু মিয়ার ছেলে শাহাদাতকে গ্রেপ্তার করা হয়। পরে পুলিশ হেফাজতে দেওয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে শাহাদাত জানায়, ধর্ষণের ঘটনা প্রকাশ পেয়ে যাওয়ার ভয়ে সে আসমাকে শ্বাসরোধে হত্যা করে মরদেহ সেপটিক ট্যাংকে ফেলে দিয়েছিল।

আরওপড়ুন

খাগড়াছড়িতে শিশু ধর্ষণ মামলায় একজনের মৃত্যুদণ্ড

নারীর সঙ্গে বিএনপি নেতার অন্তরঙ্গ ভিডিও ভাইরাল

রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) সেলিম শাহী রায়ের পর বলেন, মামলায় উপস্থাপিত সব তথ্য, মেডিকেল রিপোর্ট, পারিপার্শ্বিক সাক্ষ্য-প্রমাণ ও আসামির জবানবন্দির ভিত্তিতে আমরা আদালতে অপরাধ প্রমাণ করতে সক্ষম হয়েছি এবং ন্যায়বিচার পেয়েছি। রাষ্ট্রপক্ষ আশা করছে, আদালত আসামির বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তির যে রায় দিয়েছেন, তা উচ্চ আদালতেও বহাল থাকবে এবং দ্রুত সময়ের মধ্যে কার্যকর করা হবে।

উল্লেখ্য, ২০২২ সালে এই চাঞ্চল্যকর ও লোমহর্ষক হত্যাকাণ্ডের পর চাটখিলজুড়ে তীব্র গণক্ষোভ ছড়িয়ে পড়েছিল। খুনি শাহাদাতের দ্রুত বিচার ও ফাঁসির দাবিতে বিভিন্ন সময়ে চাটখিলে বিক্ষোভ মিছিল, মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এলাকার সাধারণ মানুষ ছাড়াও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শত শত শিক্ষার্থীরাও খুনি শাহাদাতের ফাঁসির দাবিতে রাজপথে আন্দোলনে অংশ নিয়েছিল।

সম্পর্কিত খবর

খাগড়াছড়িতে শিশু ধর্ষণ মামলায় একজনের মৃত্যুদণ্ড
বাংলাদেশ

খাগড়াছড়িতে শিশু ধর্ষণ মামলায় একজনের মৃত্যুদণ্ড

জুলাই ৬, ২০২৬
নারীর সঙ্গে বিএনপি নেতার অন্তরঙ্গ ভিডিও ভাইরাল
বাংলাদেশ

নারীর সঙ্গে বিএনপি নেতার অন্তরঙ্গ ভিডিও ভাইরাল

জুলাই ৬, ২০২৬
জুলাই শহীদদের ব্যাঙ্গ করে চাকরি খোয়ালেন সেই জিনাত জোয়ারদার
বাংলাদেশ

জুলাই শহীদদের ব্যাঙ্গ করে চাকরি খোয়ালেন সেই জিনাত জোয়ারদার

জুলাই ৬, ২০২৬

সপ্তাহের সেরা

  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • প্রধানমন্ত্রীর গুলশানের বাসভবনকে কেপিআই ঘোষণা সরকারের

    0 shares
    Share 0 Tweet 0
  • ইসকন সদস্যরা ফ্রি চিকিৎসা পেলেও সাধারণ রোগীদের চরম ভোগান্তি

    0 shares
    Share 0 Tweet 0
  • পুরোনো ভিডিও ভাইরাল: ‘তারেক রহমান কি আদৌ বাংলাদেশকে ভালোবাসেন?’ সোমা ইসলামের প্রশ্ন

    0 shares
    Share 0 Tweet 0
  • কেপ ভার্দেতে কেমন চলছে মুসলিমদের জীবনযাত্রা

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

বাংলাদেশের তিন পলাতক সাবেক জেনারেল এখন ভারতের সুরক্ষিত সেনা এলাকায়

বাংলাদেশের তিন পলাতক সাবেক জেনারেল এখন ভারতের সুরক্ষিত সেনা এলাকায়

জুলাই ৬, ২০২৬
মুসলিম স্কুলছাত্রীকে গণধর্ষণের পর খুন করল হিন্দু যুবকরা, উত্তাল পশ্চিমবঙ্গ

মুসলিম স্কুলছাত্রীকে গণধর্ষণের পর খুন করল হিন্দু যুবকরা, উত্তাল পশ্চিমবঙ্গ

জুলাই ৬, ২০২৬
খাগড়াছড়িতে শিশু ধর্ষণ মামলায় একজনের মৃত্যুদণ্ড

খাগড়াছড়িতে শিশু ধর্ষণ মামলায় একজনের মৃত্যুদণ্ড

জুলাই ৬, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: [email protected]

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০