সোমবার, জুলাই ৬, ২০২৬
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
No Result
View All Result
হোম বাংলাদেশ

জুলাই শহীদদের ব্যাঙ্গ করে চাকরি খোয়ালেন সেই জিনাত জোয়ারদার

জুলাই ৬, ২০২৬
A A
জুলাই শহীদদের ব্যাঙ্গ করে চাকরি খোয়ালেন সেই জিনাত জোয়ারদার
Share on FacebookShare on Twitter

জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের নিয়ে অবমাননাকর ও ব্যঙ্গাত্মক মন্তব্য করার অভিযোগে বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজি (বিইউবিটি)-এর জনসংযোগ কর্মকর্তা ও উপ-পরিচালক জিনাত জোয়ার্দার রিপাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

রোববার বিইউবিটির রেজিস্ট্রার ড. মো. হারুন-অর-রশিদের সই করা এক চিঠিতে এ আদেশ জারি করা হয়।

চিঠিতে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের কর্মচারী আচরণবিধি ও শৃঙ্খলা বিধি, বিশেষ করে রাজনৈতিক সম্পৃক্ততার বিষয়ে বিইউবিটির ‘শূন্য সহনশীলতা’ নীতি লঙ্ঘন এবং জুলাই বিপ্লবের চেতনাকে অবমাননার অভিযোগে ৫ জুলাই ২০২৬ সকাল সাড়ে ১০টা থেকে তাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। তদন্ত শেষ হওয়া, শৃঙ্খলা কমিটির সুপারিশ এবং বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটের চূড়ান্ত সিদ্ধান্ত না আসা পর্যন্ত এ আদেশ বহাল থাকবে।

বরখাস্তকালীন সময়ে তাকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বাইরে থাকার পরামর্শ দেওয়া হয়েছে। একই সঙ্গে সব দাপ্তরিক নথিপত্র, চাবি এবং বিশ্ববিদ্যালয়ের অন্যান্য সম্পদ দ্রুত রেজিস্ট্রার দপ্তরে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

এর আগে তার অপসারণ ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে রোববার বেলা সাড়ে ১১টার দিকে মিরপুরের রূপনগরে বিইউবিটির প্রধান ফটকের সামনে বিক্ষোভ সমাবেশ করেন শিক্ষার্থীরা।

সমাবেশে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা অভিযোগ করেন, জিনাত জোয়ার্দার রিপা সামাজিক যোগাযোগমাধ্যমে জুলাই-আগস্টে শিশুদের ওপর হেলিকপ্টার থেকে গুলি চালিয়ে হত্যার ঘটনাকে ব্যঙ্গ করে পোস্ট দিয়েছেন। তারা দাবি করেন, তিনি আওয়ামী লীগের আদর্শের অনুসারী এবং শহীদদের আত্মত্যাগকে অবমাননা করেছেন।

আরওপড়ুন

নারীর সঙ্গে বিএনপি নেতার অন্তরঙ্গ ভিডিও ভাইরাল

ক্লিনিকে নরমাল ডেলিভারির ব্যবস্থা না থাকলে বাতিল হবে লাইসেন্স

শিক্ষার্থীরা বলেন, ‘জুলাই বিপ্লবে যারা জীবন দিয়ে নতুন বাংলাদেশের স্বপ্ন দেখিয়েছেন, তাদের আত্মত্যাগ নিয়ে কোনো ধরনের বিদ্রুপ মেনে নেওয়া যায় না।’ তারা আরও বলেন, ‘শহীদ সুজন মাহমুদ ও শহীদ তাহমিদ আব্দুল্লাহ বিইউবিটির গর্ব। তাদের রক্তের প্রতি অসম্মান প্রদর্শনকারীদের পবিত্র শিক্ষাঙ্গনে থাকার অধিকার নেই।’

এ বিষয়ে যোগাযোগ করা হলে জিনাত জোয়ার্দার রিপা বলেন, ‘আমি বর্তমানে ছুটিতে আছি। কারা কী করছে, সে বিষয়ে আমি অবগত নই।’

সম্পর্কিত খবর

নারীর সঙ্গে বিএনপি নেতার অন্তরঙ্গ ভিডিও ভাইরাল
বাংলাদেশ

নারীর সঙ্গে বিএনপি নেতার অন্তরঙ্গ ভিডিও ভাইরাল

জুলাই ৬, ২০২৬
ক্লিনিকে নরমাল ডেলিভারির ব্যবস্থা না থাকলে বাতিল হবে লাইসেন্স
বাংলাদেশ

ক্লিনিকে নরমাল ডেলিভারির ব্যবস্থা না থাকলে বাতিল হবে লাইসেন্স

জুলাই ৬, ২০২৬
প্রধানমন্ত্রীর গুলশানের বাসভবনকে কেপিআই ঘোষণা সরকারের
বাংলাদেশ

প্রধানমন্ত্রীর গুলশানের বাসভবনকে কেপিআই ঘোষণা সরকারের

জুলাই ৬, ২০২৬

সপ্তাহের সেরা

  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • প্রধানমন্ত্রীর গুলশানের বাসভবনকে কেপিআই ঘোষণা সরকারের

    0 shares
    Share 0 Tweet 0
  • ইসকন সদস্যরা ফ্রি চিকিৎসা পেলেও সাধারণ রোগীদের চরম ভোগান্তি

    0 shares
    Share 0 Tweet 0
  • পুরোনো ভিডিও ভাইরাল: ‘তারেক রহমান কি আদৌ বাংলাদেশকে ভালোবাসেন?’ সোমা ইসলামের প্রশ্ন

    0 shares
    Share 0 Tweet 0
  • কেপ ভার্দেতে কেমন চলছে মুসলিমদের জীবনযাত্রা

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

নারীর সঙ্গে বিএনপি নেতার অন্তরঙ্গ ভিডিও ভাইরাল

নারীর সঙ্গে বিএনপি নেতার অন্তরঙ্গ ভিডিও ভাইরাল

জুলাই ৬, ২০২৬
মোদির অভূতপূর্ব সমর্থনে উচ্ছ্বসিত নেতানিয়াহু

মোদির অভূতপূর্ব সমর্থনে উচ্ছ্বসিত নেতানিয়াহু

জুলাই ৬, ২০২৬
খামেনির দ্বিতীয় দিনের জানাজা সম্পন্ন

খামেনির দ্বিতীয় দিনের জানাজা সম্পন্ন

জুলাই ৬, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: [email protected]

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০