সোমবার, সেপ্টেম্বর ৭, ২০২৬
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
No Result
View All Result
হোম প্রধান সংবাদ

বিরোধীদলের প্রতিবাদ ও ওয়াকআউটের মধ্যেই সংসদে ৩ গুরুত্বপূর্ণ বিল পাস

সেপ্টেম্বর ৭, ২০২৬
A A
বিরোধীদলের প্রতিবাদ ও ওয়াকআউটের মধ্যেই সংসদে ৩ গুরুত্বপূর্ণ বিল পাস
Share on FacebookShare on Twitter

বিরোধী দলের তীব্র প্রতিবাদ, সংশোধনীতে আপত্তি ও ধারাবাহিক ওয়াকআউটের মধ্যেই সংসদে তিনটি গুরুত্বপূর্ণ বিল পাস হয়েছে। পাস হওয়া তিনটি বিলের মধ্যে দুটি মানবাধিকার রক্ষা এবং অন্যটি পিতা-মাতাকে আজীবন ভোগস্বত্ব বজায় রেখে সন্তানকে সম্পত্তি হস্তান্তরের সুযোগ প্রদান সংক্রান্ত। জাতীয় সংসদ অধিবেশন কক্ষে বিরোধীদের অনুপস্থিতি ও আপত্তির মুখেই কণ্ঠভোটে বিলগুলো পাস হয়।

রোববার (৬ সেপ্টেম্বর) রাতে জামায়াতে ইসলামীসহ বিরোধী দলের সংসদ সদস্যরা ‘গুম প্রতিরোধ ও প্রতিকার বিল ২০২৬’ এবং ‘জাতীয় মানবাধিকার কমিশন (এনএইচআরসি) বিল ২০২৬’ বিল দুটিকে ‘দুর্বল ও দন্তহীন’ আখ্যা দিয়ে ওয়াকআউট করেন। বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান ফ্লোর নিয়ে আনুষ্ঠানিকভাবে এ ওয়াকআউটের ঘোষণা দেন। পরবর্তীতে তৃতীয় বিল পাসের সময়ও তারা আপত্তির কথা জানিয়ে সংক্ষিপ্ত সময়ের জন্য সংসদ কক্ষ ত্যাগ করেন।

পাস হওয়া ‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন ২০২৬’-এ গুমের ঘটনার তদন্তের মূল দায়িত্ব পুলিশকে দেওয়া হয়েছে। একজন উপপরিদর্শক (এসআই) বা নির্দিষ্ট তদন্ত কর্মকর্তা এসব মামলার তদন্ত করবেন। উল্লেখ্য, এর আগে অন্তর্বর্তী সরকারের জারি করা অধ্যাদেশে গুমের ঘটনা সরাসরি তদন্তের একচ্ছত্র ক্ষমতা দেওয়া হয়েছিল জাতীয় মানবাধিকার কমিশনকে, যা নতুন আইনে পরিবর্তন করা হয়েছে।

অন্যদিকে, ‘জাতীয় মানবাধিকার কমিশন আইন ২০২৬’-এ আইনশৃঙ্খলা ও নিরাপত্তা বাহিনীর সদস্যদের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ সরাসরি তদন্তের ক্ষেত্রে কমিশনের প্রশাসনিক ক্ষমতা অনেকটাই সীমিত করা হয়েছে। বিরোধী দল ও দেশীয়-আন্তর্জাতিক বিভিন্ন মানবাধিকার সংস্থা শুরু থেকেই এই ধারাটি সংশোধনের দাবি জানিয়ে আইনটির সমালোচনা করে আসছিল।

আরওপড়ুন

৩০ দিনের মধ্যে আপিল না করায় শেখ হাসিনার আর আপিলের সুযোগ নেই: চিফ প্রসিকিউটর

যুক্তরাষ্ট্রের মিয়ামি বিমানবন্দরে রানওয়ে থেকে ছিটকে আমাজনের বিমানে আগুন, নিহত ৫

এছাড়া ১৮৮২ সালের পুরোনো আইন পরিবর্তন করে পাস করা হয়েছে ‘সম্পত্তি হস্তান্তর (সংশোধন) আইন ২০২৬’। নতুন এই আইন অনুযায়ী, পিতা-মাতা বা দাদা-দাদি যদি সন্তান বা নাতি-নাতনিকে (কিংবা বিপরীতভাবে) অথবা স্বামী-স্ত্রী পরস্পরকে কোনো সম্পত্তি দান করেন, তবে দানকারী ব্যক্তি তার জীবদ্দশায় ওই সম্পত্তি স্বাচ্ছন্দে ব্যবহার ও ভোগদখলের পূর্ণ আইনি অধিকার ধরে রাখতে পারবেন।

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান ‘জাতীয় মানবাধিকার কমিশন বিল’ ও ‘সম্পত্তি হস্তান্তর বিল’ পাসের প্রস্তাব উত্থাপন করেন, আর ‘গুম প্রতিরোধ বিল’ উপস্থাপন করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। উল্লেখ্য, গত ২৭ আগস্ট প্রথম উত্থাপনের সময়ও বিরোধী দল বিলগুলোর বিরোধিতা করে ওয়াকআউট করেছিল এবং পরবর্তীতে সংসদীয় স্থায়ী কমিটির আলোচনাও বয়কট করে।

সম্পর্কিত খবর

৩০ দিনের মধ্যে আপিল না করায় শেখ হাসিনার আর আপিলের সুযোগ নেই: চিফ প্রসিকিউটর
আওয়ামী লীগ

৩০ দিনের মধ্যে আপিল না করায় শেখ হাসিনার আর আপিলের সুযোগ নেই: চিফ প্রসিকিউটর

সেপ্টেম্বর ৭, ২০২৬
যুক্তরাষ্ট্রের মিয়ামি বিমানবন্দরে রানওয়ে থেকে ছিটকে আমাজনের বিমানে আগুন, নিহত ৫
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের মিয়ামি বিমানবন্দরে রানওয়ে থেকে ছিটকে আমাজনের বিমানে আগুন, নিহত ৫

সেপ্টেম্বর ৭, ২০২৬
কাশ্মীর নিয়ে ভারতের দাবি উড়িয়ে দিল পাকিস্তান
আন্তর্জাতিক

কাশ্মীর নিয়ে ভারতের দাবি উড়িয়ে দিল পাকিস্তান

সেপ্টেম্বর ৭, ২০২৬

সপ্তাহের সেরা

  • দুই নারীকে পিটিয়ে মাথা ফাটালেন মির্জা আব্বাসের ভাগিনা ও ছাত্রদল নেতা আদিত্য

    দুই নারীকে পিটিয়ে মাথা ফাটালেন মির্জা আব্বাসের ভাগিনা ও ছাত্রদল নেতা আদিত্য

    0 shares
    Share 0 Tweet 0
  • রুশ এস-৪০০-এর চেয়েও শক্তিশালী তুর্কি রাডার মোতায়েনের প্রস্তুতি বাংলাদেশ বিমান বাহিনীর

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • ব্যাগে কনডম রাখা নারীসহ ওলামা দলের নেতাকে আটক করল প্রতিবেশীরা

    0 shares
    Share 0 Tweet 0
  • ৯৮ হাজার ভোটে পরাজিত নেতাকে আবারও প্রার্থী করলো, কে এই দেলোয়ার?

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

নতুন হামলা হলে যুক্তরাষ্ট্রকে দ্রুত ও কঠোর জবাবের হুঁশিয়ারি ইরানের

নতুন হামলা হলে যুক্তরাষ্ট্রকে দ্রুত ও কঠোর জবাবের হুঁশিয়ারি ইরানের

সেপ্টেম্বর ৭, ২০২৬
নতুন সরকার ও মন্ত্রিপরিষদ গঠন কবে?

মসজিদ-মন্দিরসহ ধর্মীয় উপাসনালয়ে কর্মরতদের সম্মানী ও উৎসব ভাতা দেবে সরকার

সেপ্টেম্বর ৭, ২০২৬
২৪ ঘণ্টার বেশি আটক রেখে গ্রেপ্তার না দেখালে ‘গুম’ হিসেবে গণ্য হবে: চিফ প্রসিকিউটর

২৪ ঘণ্টার বেশি আটক রেখে গ্রেপ্তার না দেখালে ‘গুম’ হিসেবে গণ্য হবে: চিফ প্রসিকিউটর

সেপ্টেম্বর ৭, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: [email protected]

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০