Wednesday, September 23, 2026
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
No Result
View All Result
Home প্রধান সংবাদ

এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর আত্মহত্যা: প্ররোচনা মামলায় ওবায়দুর গ্রেফতার

September 23, 2026
A A
এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর আত্মহত্যা: প্ররোচনা মামলায় ওবায়দুর গ্রেফতার

সংসদ সদস্য (এমপি) গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মরিয়মের আত্মহত্যার প্ররোচনা মামলায় তাঁর মামা ওবায়দুর রহমানকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। বুধবার ঢাকার বাইরে থেকে তাঁকে গ্রেপ্তার করে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)–২। পরে তাকে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

গ্রেপ্তারের পর ওবায়দুর রহমানকে আদালতে হাজির করা হলে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলামের আদালত তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। ডিএমপির প্রসিকিউশন বিভাগ জানিয়েছে, আদালতে আসামির পক্ষে কোনো জামিনের আবেদন করা হয়নি।

মামলার তদন্ত কর্মকর্তা ও ডিবি পুলিশের তেজগাঁও জোনাল টিমের ইন্সপেক্টর মোহাম্মদ সালাউদ্দিন আদালতকে জানান, মরিয়মের আত্মহত্যার প্ররোচনার পেছনে ওবায়দুরের জড়িত থাকার প্রাথমিক সাক্ষ্যপ্রমাণ পাওয়া গেছে। এমপি গাজী নজরুল ইসলামের সঙ্গে দীর্ঘদিন ধরে যুক্ত থাকা এই আসামিকে পরবর্তীতে মামলার স্বার্থে রিমান্ডে নেওয়ার আবেদন করা হবে।

আরওপড়ুন

১০ লাখ ড্রোনের বিশাল বহর নিয়ে বিশ্বের শীর্ষ শক্তিতে রূপ নিচ্ছে তুরস্ক

পারমাণবিক শক্তি ও প্রতিরক্ষায় একজোট রাশিয়া-ইরান

উল্লেখ্য, গত ২০ সেপ্টেম্বর সন্ধ্যায় রাজধানীর ন্যাম ভবনের একটি ফ্ল্যাট থেকে সংসদ সদস্যের দ্বিতীয় স্ত্রী মরিয়মের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। এই ঘটনায় মরিয়মের বাবা এস এম মাসুম বিল্লাহ বাদী হয়ে সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম, তাঁর প্রথম স্ত্রী মাকছুদা ইসলাম এবং ওবায়দুর রহমানকে আসামি করে শেরেবাংলা নগর থানায় আত্মহত্যার প্ররোচনার মামলা দায়ের করেন।

ঘটনার পরপরই পুলিশ সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে চার দিন এবং তাঁর প্রথম স্ত্রী মাকছুদাকে এক দিনের রিমান্ডে নেয়। বর্তমানে মামলাটির তদন্তভার ডিবি পুলিশের কাছে হস্তান্তরিত হয়েছে। প্রথম স্ত্রী মাকছুদা বেগম রিমান্ড শেষে ইতোমধ্যে কারাগারে রয়েছেন এবং এমপি গাজী নজরুল ইসলাম এখনো ডিবি হেফাজতে রিমান্ডে আছেন।

Related Posts

১০ লাখ ড্রোনের বিশাল বহর নিয়ে বিশ্বের শীর্ষ শক্তিতে রূপ নিচ্ছে তুরস্ক
আন্তর্জাতিক

১০ লাখ ড্রোনের বিশাল বহর নিয়ে বিশ্বের শীর্ষ শক্তিতে রূপ নিচ্ছে তুরস্ক

September 23, 2026
পারমাণবিক শক্তি ও প্রতিরক্ষায় একজোট রাশিয়া-ইরান
আন্তর্জাতিক

পারমাণবিক শক্তি ও প্রতিরক্ষায় একজোট রাশিয়া-ইরান

September 23, 2026
চীনের ৭৭তম বর্ষপূর্তিতে প্রেসিডেন্ট শি জিনপিংকে জামায়াত আমিরের চিঠি
জামায়াত

চীনের ৭৭তম বর্ষপূর্তিতে প্রেসিডেন্ট শি জিনপিংকে জামায়াত আমিরের চিঠি

September 23, 2026

সপ্তাহের সেরা

  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর লাশ উদ্ধার

    0 shares
    Share 0 Tweet 0
  • কাঠগড়ায় কাঁদলেন গাজী নজরুলের স্ত্রী মাকছুদা

    0 shares
    Share 0 Tweet 0
  • মরিয়মের আত্মহত্যার নেপথ্যে মানসিক নিপীড়ন ও ব্যক্তিগত গোপনীয়তা হরণ!

    0 shares
    Share 0 Tweet 0
  • মসজিদের ভেতরে চেয়ার-টেবিল, সোফা বসিয়ে এমপির সভা: আলোচনা-সমালোচনার ঝড়

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর আত্মহত্যা: প্ররোচনা মামলায় ওবায়দুর গ্রেফতার

এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর আত্মহত্যা: প্ররোচনা মামলায় ওবায়দুর গ্রেফতার

September 23, 2026
১০ লাখ ড্রোনের বিশাল বহর নিয়ে বিশ্বের শীর্ষ শক্তিতে রূপ নিচ্ছে তুরস্ক

১০ লাখ ড্রোনের বিশাল বহর নিয়ে বিশ্বের শীর্ষ শক্তিতে রূপ নিচ্ছে তুরস্ক

September 23, 2026
পারমাণবিক শক্তি ও প্রতিরক্ষায় একজোট রাশিয়া-ইরান

পারমাণবিক শক্তি ও প্রতিরক্ষায় একজোট রাশিয়া-ইরান

September 23, 2026
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: [email protected]

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০