রবিবার, মে ৩, ২০২৬
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
No Result
View All Result
হোম রাজনীতি জামায়াত

ভোট দিতে হবে দেশপ্রেমিক ও সৎ প্রার্থীদের।

তুহিন সিরাজী - তুহিন সিরাজী
আগস্ট ২১, ২০২৫
A A
ভোট দিতে হবে দেশপ্রেমিক ও সৎ প্রার্থীদের।
Share on FacebookShare on Twitter

বাংলাদেশ জামায়াতে ইসলামীর নির্বাহী পরিষদ সদস্য ও রংপুর-২ (বদরগঞ্জ-তারাগঞ্জ) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী এটিএম আজহারুল ইসলাম বলেছেন, দেশের মানুষ ও আগামী প্রজন্মের ভবিষ্যৎ সুরক্ষিত করতে হলে দেশপ্রেমিক ও সৎ মানুষকে ভোট দিতে হবে।

বৃহস্পতিবার (২১ আগস্ট) সন্ধ্যায় বদরগঞ্জ উপজেলার বিষ্ণুপুর উচ্চবিদ্যালয় প্রাঙ্গণ এবং পরে সরকারপাড়া গ্রামে ইউনিয়ন জামায়াতের উদ্যোগে আয়োজিত দুটি পথসভায় তিনি এ কথা বলেন।

তিনি বলেন, “সৎ মানুষরা সবসময় দেশের ও সাধারণ মানুষের স্বার্থে কাজ করে। তাদের কাছে দেশ নিরাপদ। যারা চাঁদাবাজি, জুলুম-নির্যাতন, অর্থপাচার ও প্রতিশ্রুতি ভঙ্গ করে, তারা কখনোই দেশপ্রেমিক হতে পারে না।” এ সময় তিনি আগামী নির্বাচনে ভোটকেন্দ্র দখলের চেষ্টার বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

ভোটে নির্বাচিত হলে দুর্নীতি ও অন্যায় থেকে মুক্ত একটি জনবান্ধব নেতৃত্ব দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে তিনি বলেন, “আমার কোনো কর্মী দুর্নীতি বা জুলুম করবে না।” তার দাবি, জামায়াতে ইসলামীর বিরুদ্ধে দীর্ঘদিন ধরে মিথ্যা অপবাদ দেওয়া হলেও জনগণ এখন বুঝতে পারছে দলটি সৎ ও দেশপ্রেমিক।

আরওপড়ুন

বরগুনায় ইয়াবাসহ ছাত্রদল নেতা গ্রেফতার

সিলেটে ৮ নির্মাণ শ্রমিক নিহতের ঘটনায় জামায়াতের শোক

দীর্ঘ ১১ বছর কারাবাসের অভিজ্ঞতা তুলে ধরে এটিএম আজহারুল ইসলাম বলেন, “ফ্যাসিবাদী সরকার আমাকে মিথ্যা মামলায় ফাঁসির মুখে ঠেলে দিয়েছিল। কিন্তু আল্লাহ আমাকে রক্ষা করেছেন। জুলাই-আগস্টের গণআন্দোলনে সেই স্বৈরাচারী সরকার বিদায় নিয়েছে।” মুক্তির জন্য যারা দোয়া করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি দোয়া চান যেন আজীবন দ্বীন প্রতিষ্ঠার আন্দোলনে অবিচল থেকে জনগণের পাশে থাকতে পারেন।

বিষ্ণুপুর ইউনিয়ন জামায়াতের সভাপতি কাজী আব্দুল মাবুদের সভাপতিত্বে আয়োজিত সভাগুলোতে আরও বক্তব্য রাখেন উপজেলা আমির মাওলানা কামারুজ্জামান, নায়েবে আমির শাহ মুহাম্মদ রোস্তম আলী, উপজেলা সেক্রেটারি মাওলানা মেনহাজুল ইসলামসহ জেলা ও উপজেলার অন্যান্য নেতৃবৃন্দ।

সম্পর্কিত খবর

বরগুনায় ইয়াবাসহ ছাত্রদল নেতা গ্রেফতার
বিএনপি

বরগুনায় ইয়াবাসহ ছাত্রদল নেতা গ্রেফতার

মে ৩, ২০২৬
জামায়াত

সিলেটে ৮ নির্মাণ শ্রমিক নিহতের ঘটনায় জামায়াতের শোক

মে ৩, ২০২৬
জুলাই সনদ বাস্তবায়ন না হলে প্রধানমন্ত্রী কর্তৃত্ববাদী হয়ে উঠবে
প্রধান সংবাদ

জুলাই সনদ বাস্তবায়ন না হলে প্রধানমন্ত্রী কর্তৃত্ববাদী হয়ে উঠবে

মে ৩, ২০২৬

সপ্তাহের সেরা

  • পুরুষ হরমোন টেস্টোস্টেরন কমে গেলে যেসব সমস্যা হতে পারে

    পুরুষ হরমোন টেস্টোস্টেরন কমে গেলে যেসব সমস্যা হতে পারে

    0 shares
    Share 0 Tweet 0
  • এপস্টেইন দ্বীপের রহস্যময় ‘মসজিদ’: পবিত্র কাবার গিলাফ ও কিসওয়া চুরির তথ্য ফাঁস

    0 shares
    Share 0 Tweet 0
  • মৃত্যুর খবর পাওয়ার পর তড়িঘড়ি রুমে গেলেন সুদীপ; কাগজ সরানোর অভিযোগ

    0 shares
    Share 0 Tweet 0
  • ফজলুর রহমান ট্রেনিংয়ের পর রাইফেলই হাতে নেননি: কোম্পানি কমান্ডার আইয়ুব বিন হায়দার

    0 shares
    Share 0 Tweet 0
  • চট্টগ্রামে হিন্দু প্রবাসীর স্ত্রীকে দলবদ্ধ ধর্ষণ ও লুটপাট, অভিযুক্ত বিএনপি নেতা

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

ওমর ফারুক ত্রিপুরা হত্যার প্রতিবাদে ডাকসু ভিপি সাদিক কায়েমের পুরনো ছবি ভাইরাল

ওমর ফারুক ত্রিপুরা হত্যার প্রতিবাদে ডাকসু ভিপি সাদিক কায়েমের পুরনো ছবি ভাইরাল

মে ৩, ২০২৬
বরগুনায় ইয়াবাসহ ছাত্রদল নেতা গ্রেফতার

বরগুনায় ইয়াবাসহ ছাত্রদল নেতা গ্রেফতার

মে ৩, ২০২৬
সুদানের রাজধানীতে আরএসএফ-এর ড্রোন হামলা; নিহত ৫ বেসামরিক নাগরিক

সুদানের রাজধানীতে আরএসএফ-এর ড্রোন হামলা; নিহত ৫ বেসামরিক নাগরিক

মে ৩, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: [email protected]

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০