Wednesday, November 4, 2026
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
No Result
View All Result
Home বাংলাদেশ

অস্ত্রের ভয় দেখিয়ে ট্রাক আটকিয়ে মাছ ও টাকা ছিনতাই, ৩ ছাত্রদল নেতার নামে মামলা

November 4, 2026
A A
অস্ত্রের ভয় দেখিয়ে ট্রাক আটকিয়ে মাছ ও টাকা ছিনতাই, ৩ ছাত্রদল নেতার নামে মামলা

মৌলভীবাজারের কুলাউড়ায় দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে মাছ বোঝাই একটি মিনি ট্রাক গতিরোধ করে মাছ ও নগদ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এই ঘটনায় কুলাউড়া ছাত্রদলের তিন শীর্ষ নেতার নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও একজনকে আসামি করে কুলাউড়া থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

গত রোববার (১ নভেম্বর ২০২৬) সন্ধ্যার পর কুলাউড়া-মৌলভীবাজার মহাসড়কের কৌলা এলাকায় এই ছিনতাইয়ের ঘটনাটি ঘটে।

মামলার অভিযোগ সূত্রে জানা গেছে, একটি মিনি ট্রাকে মাছ বোঝাই করে কুলাউড়া হয়ে মৌলভীবাজারের দিকে যাওয়া হচ্ছিল। ট্রাকটি কাদিপুর ইউনিয়নের কৌলা এলাকায় অবস্থিত ‘মেঘনা ব্রিক ফিল্ডের’ সামনে পৌঁছামাত্রই লাল রঙের একটি পালসার মোটরসাইকেলে করে আসা তিন যুবক ট্রাকটির গতি রোধ করেন। পরবর্তীতে তাঁরা চালক কামরান হোসেনকে দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে আঘাতের হুমকি দেন।

একপর্যায়ে অভিযুক্তরা চালকের সঙ্গী তারেক আহমদের সঙ্গে থাকা নগদ ১২ হাজার টাকা এবং গাড়িতে থাকা সমস্ত শোল মাছ ছিনিয়ে নিয়ে চম্পট দেয়। ঘটনার পরপরই ভুক্তভোগীরা জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল দিলে কুলাউড়া থানা পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করে এবং স্থানীয়দের জিজ্ঞাসাবাদ করে ঘটনার প্রাথমিক সত্যতা পায়।

আরওপড়ুন

আমজনতার তারেকের ভিডিও শেয়ার করে যা বললেন মাসুদ সাঈদী

জামায়াতের লংমার্চের পথসভা স্থলে জনসভা করবেন প্রধানমন্ত্রী

এ ঘটনায় সিলেটের বিয়ানীবাজার উপজেলার লাউতা ইউনিয়নের বারই গ্রামের বাসিন্দা ও ট্রাকচালক কামরান হোসেন বাদী হয়ে কুলাউড়া থানায় একটি লিখিত মামলা দায়ের করেন।

মামলায় অভিযুক্ত ব্যক্তিরা হলেন—কুলাউড়া উপজেলার মনসুর এলাকার বাসিন্দা ও কুলাউড়া পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ইমান উদ্দিন রাজ, কুলাউড়া সরকারি কলেজ ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মেহেদি হাসান খান এবং কুলাউড়া পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সুজন আরিয়ান খান। মামলায় অজ্ঞাতনামা আরও একজনকে আসামি করা হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কুলাউড়া থানার পুলিশ পরিদর্শক হাবিবুর রহমান জানান, ঘটনার খবর পেয়েই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে ঘটনার সত্যতা প্রমাণ পেয়েছে।

কুলাউড়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মুস্তাফিজুর রহমান জানিয়েছেন, অভিযুক্তদের আইনের আওতায় আনতে এবং গ্রেপ্তারের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

Related Posts

আমজনতার তারেকের ভিডিও শেয়ার করে যা বললেন মাসুদ সাঈদী
জামায়াত

আমজনতার তারেকের ভিডিও শেয়ার করে যা বললেন মাসুদ সাঈদী

November 4, 2026
জামায়াতের লংমার্চের পথসভা স্থলে জনসভা করবেন প্রধানমন্ত্রী
জামায়াত

জামায়াতের লংমার্চের পথসভা স্থলে জনসভা করবেন প্রধানমন্ত্রী

November 4, 2026
নতুন দায়িত্ব পেলেন ৩ মন্ত্রী-প্রতিমন্ত্রী
বাংলাদেশ

প্রধানমন্ত্রীর রাজনৈতিক স্লোগান নিয়ে বিতর্কিত মন্তব্য, সরিয়ে দেওয়া হলো আলোচিত কর্মকর্তাকে

November 4, 2026

সপ্তাহের সেরা

  • ​ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের প্রাক্কালে বিএনপি প্রার্থীর বিরুদ্ধে ধর্ষণ ও নির্যাতনের অভিযোগ

    ​ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের প্রাক্কালে বিএনপি প্রার্থীর বিরুদ্ধে ধর্ষণ ও নির্যাতনের অভিযোগ

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • মন্ত্রী-উপদেষ্টাদের সঙ্গে প্রধানমন্ত্রীর জরুরি বৈঠক শেষে যে সিদ্ধান্ত এলো

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনার পতনের আগে ইউনূসকে দায়িত্ব নেওয়ার আহ্বান করেন কে, জানালেন শফিকুল আলম

    0 shares
    Share 0 Tweet 0
  • বিশ্ববিদ্যালয় পর্যায়ের ৭৬ শতাংশ ছাত্রীই যৌন হয়রানির শিকার

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

আমজনতার তারেকের ভিডিও শেয়ার করে যা বললেন মাসুদ সাঈদী

আমজনতার তারেকের ভিডিও শেয়ার করে যা বললেন মাসুদ সাঈদী

November 4, 2026
জামায়াতের লংমার্চের পথসভা স্থলে জনসভা করবেন প্রধানমন্ত্রী

জামায়াতের লংমার্চের পথসভা স্থলে জনসভা করবেন প্রধানমন্ত্রী

November 4, 2026
সরকারের অপরিপক্ব সিদ্ধান্তের কারণে শ্রমিকদের আন্দোলন এই পর্যায়ে গড়িয়েছে: জাতীয় শ্রমিক শক্তি

সরকারের অপরিপক্ব সিদ্ধান্তের কারণে শ্রমিকদের আন্দোলন এই পর্যায়ে গড়িয়েছে: জাতীয় শ্রমিক শক্তি

November 4, 2026
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: [email protected]

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০