Wednesday, November 4, 2026
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
No Result
View All Result
Home বাংলাদেশ

প্রধানমন্ত্রীর রাজনৈতিক স্লোগান নিয়ে বিতর্কিত মন্তব্য, সরিয়ে দেওয়া হলো আলোচিত কর্মকর্তাকে

November 4, 2026
A A
নতুন দায়িত্ব পেলেন ৩ মন্ত্রী-প্রতিমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক স্লোগান নিয়ে বিতর্কিত মন্তব্য করে আলোচনায় আসা ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের (ডিটিসিএ) নির্বাহী পরিচালক (সচিব) মোহাম্মদ মসিউর রহমানকে তাঁর পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। চুক্তিভিত্তিক নিয়োগে থাকা এ কর্মকর্তাকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে। গত ৩ নভেম্বর জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।

এর আগে গত রোববার রাজধানীতে ‘এক রুট, এক কোম্পানি’ উদ্যোগের আওতায় ছয়টি রুটে পরীক্ষামূলকভাবে বাস চলাচল কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন মসিউর রহমান। সেখানে প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক স্লোগানকে ‘হাদিস’ হিসেবে আখ্যায়িত করে মন্তব্য করেন তিনি। তাঁর এ বক্তব্য ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মহলে আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়।

অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে মসিউর রহমান বলেন, ‘আমার আগে আমরা, সবার আগে দেশ—এ কথা কে অস্বীকার করতে পারবেন? স্বার্থপর, যার দেশপ্রেম নেই, সেই বলতে পারে, না, আমি মানি না। আমাকে বাদ দিয়ে আমরা সবাই মিলে থাকব, আর সবার আগে থাকবে দেশ। তারপরে “করব কাজ, গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ”—এটা হাদিস, হাদিস। এটা শাশ্বত বাণী।’

আরওপড়ুন

আমজনতার তারেকের ভিডিও শেয়ার করে যা বললেন মাসুদ সাঈদী

ভালোবেসে হিন্দু থেকে মুসলিম হয়ে বিয়ে, ১৪ বছর পর ঘরছাড়া ছাত্রলীগ নেতার স্ত্রী

প্রধানমন্ত্রীর রাজনৈতিক স্লোগানকে ধর্মীয় পরিভাষা ‘হাদিস’-এর সঙ্গে তুলনা করায় তাঁর বক্তব্য নতুন করে বিতর্কের জন্ম দেয়। এ মন্তব্যকে কেউ কেউ প্রধানমন্ত্রীর প্রতি আনুগত্য প্রকাশ কিংবা ভবিষ্যতে পদায়নের জন্য তোষামোদ হিসেবে বিবেচনা করতে পারেন—এমন প্রসঙ্গও বক্তব্যে নিজেই উল্লেখ করেন মসিউর রহমান।

তবে তিনি দাবি করেন, তাঁর কাছে স্লোগানটির বক্তব্য একটি চিরন্তন সত্য বা শাশ্বত বাণীর মতো। দেশকে সবার ওপরে রাখা এবং ব্যক্তিস্বার্থের পরিবর্তে সম্মিলিত স্বার্থকে গুরুত্ব দেওয়ার বার্তাই এতে প্রকাশ পেয়েছে বলে তিনি ব্যাখ্যা করেন।

এ ঘটনার পরদিন ৩ নভেম্বর জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনের মাধ্যমে তাঁকে ডিটিসিএর নির্বাহী পরিচালকের দায়িত্ব থেকে সরিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়। ফলে তাঁর ওই মন্তব্যের পরপরই পদ থেকে সরিয়ে দেওয়ার বিষয়টি নিয়ে প্রশাসনিক ও রাজনৈতিক মহলে আলোচনা তৈরি হয়েছে।

Related Posts

আমজনতার তারেকের ভিডিও শেয়ার করে যা বললেন মাসুদ সাঈদী
জামায়াত

আমজনতার তারেকের ভিডিও শেয়ার করে যা বললেন মাসুদ সাঈদী

November 4, 2026
ভালোবেসে হিন্দু থেকে মুসলিম হয়ে বিয়ে, ১৪ বছর পর ঘরছাড়া ছাত্রলীগ নেতার স্ত্রী
আওয়ামী লীগ

ভালোবেসে হিন্দু থেকে মুসলিম হয়ে বিয়ে, ১৪ বছর পর ঘরছাড়া ছাত্রলীগ নেতার স্ত্রী

November 4, 2026
অস্ত্রের ভয় দেখিয়ে ট্রাক আটকিয়ে মাছ ও টাকা ছিনতাই, ৩ ছাত্রদল নেতার নামে মামলা
বাংলাদেশ

অস্ত্রের ভয় দেখিয়ে ট্রাক আটকিয়ে মাছ ও টাকা ছিনতাই, ৩ ছাত্রদল নেতার নামে মামলা

November 4, 2026

সপ্তাহের সেরা

  • ​ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের প্রাক্কালে বিএনপি প্রার্থীর বিরুদ্ধে ধর্ষণ ও নির্যাতনের অভিযোগ

    ​ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের প্রাক্কালে বিএনপি প্রার্থীর বিরুদ্ধে ধর্ষণ ও নির্যাতনের অভিযোগ

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • মন্ত্রী-উপদেষ্টাদের সঙ্গে প্রধানমন্ত্রীর জরুরি বৈঠক শেষে যে সিদ্ধান্ত এলো

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনার পতনের আগে ইউনূসকে দায়িত্ব নেওয়ার আহ্বান করেন কে, জানালেন শফিকুল আলম

    0 shares
    Share 0 Tweet 0
  • বিশ্ববিদ্যালয় পর্যায়ের ৭৬ শতাংশ ছাত্রীই যৌন হয়রানির শিকার

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

আমজনতার তারেকের ভিডিও শেয়ার করে যা বললেন মাসুদ সাঈদী

আমজনতার তারেকের ভিডিও শেয়ার করে যা বললেন মাসুদ সাঈদী

November 4, 2026
জামায়াতের লংমার্চের পথসভা স্থলে জনসভা করবেন প্রধানমন্ত্রী

জামায়াতের লংমার্চের পথসভা স্থলে জনসভা করবেন প্রধানমন্ত্রী

November 4, 2026
সরকারের অপরিপক্ব সিদ্ধান্তের কারণে শ্রমিকদের আন্দোলন এই পর্যায়ে গড়িয়েছে: জাতীয় শ্রমিক শক্তি

সরকারের অপরিপক্ব সিদ্ধান্তের কারণে শ্রমিকদের আন্দোলন এই পর্যায়ে গড়িয়েছে: জাতীয় শ্রমিক শক্তি

November 4, 2026
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: [email protected]

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০