Thursday, November 26, 2026
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
No Result
View All Result
Home বাংলাদেশ

তাজমহল দেখতে গিয়ে ১৮ বছর কারাবন্দি, ২৮ দিনের প্যারোলে পরিবারের কাছে বাদল

November 26, 2026
A A
তাজমহল দেখতে গিয়ে ১৮ বছর কারাবন্দি, ২৮ দিনের প্যারোলে পরিবারের কাছে বাদল

তাজমহল দেখার স্বপ্ন নিয়ে ভারতে গিয়ে জীবনের ১৮টি বছর কারাগারে কাটাতে হয়েছে বাগেরহাটের মোংলার বাদল ফরাজীকে। নামের মিলের কারণে ভারতের একটি হত্যা মামলায় জড়িয়ে পড়েন তিনি। ওই মামলায় দেশটির আদালত তাঁকে যাবজ্জীবন কারাদণ্ড দেন। ভারত থেকে বাংলাদেশে ফিরিয়ে আনার পরও কাটেনি তাঁর বন্দিজীবন।

তবে কারাগারের চার দেয়ালের মধ্যেও পড়াশোনা থামাননি বাদল। মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা শেষ করে ভারতের ইন্দিরা গান্ধী ন্যাশনাল ওপেন ইউনিভার্সিটি (ইগনু) থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেছেন। অবশেষে দীর্ঘ ১৮ বছর পর ২৮ দিনের প্যারোলে পরিবারের কাছে ফিরেছেন তিনি। দীর্ঘ প্রতীক্ষার পর ছেলেকে কাছে পেয়ে আবেগাপ্লুত মা ও স্বজনরা। তবে এই সাময়িক মুক্তির পর বাদলের ভবিষ্যৎ কী হবে, তা নিয়ে দুশ্চিন্তায় রয়েছে পরিবার।

পরিবার সূত্রে জানা যায়, ২০০৮ সালের ১৩ জুলাই পর্যটক ভিসায় তাজমহল দেখতে ভারতে যান বাদল। পরিবারের দাবি, হত্যাকাণ্ডের সঙ্গে তাঁর কোনো সম্পৃক্ততা ছিল না। শুধু নামের মিল থাকায় ভারতের একটি হত্যা মামলায় তাঁকে আসামি করা হয়।

দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে ২০১৫ সালের আগস্টে দিল্লির একটি আদালত বাদল ফরাজীকে যাবজ্জীবন কারাদণ্ড দেন।

দিল্লির তিহার কারাগারে বন্দি থাকা অবস্থায়ও শিক্ষার প্রতি আগ্রহ হারাননি বাদল। কারাগারে থেকেই মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হন। পরবর্তী সময়ে ইগনু থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেন। দীর্ঘ বন্দিজীবনের মধ্যেও তাঁর এই শিক্ষাগত সাফল্য স্থানীয়দের মধ্যে প্রশংসা ও আলোচনার জন্ম দিয়েছে।

আরওপড়ুন

গ্রেপ্তারি পরোয়ানা নিয়ে মাহমুদুর রহমানের বাসায় পুলিশ

ভারতে নিহত সাবেক আওয়ামী এমপি আনারের মেয়ে ডরিন গ্রেপ্তার

২০১৮ সালের ৬ জুলাই ভারত-বাংলাদেশ বন্দি স্থানান্তর চুক্তির আওতায় তাঁকে দেশে ফিরিয়ে আনা হয়। স্বজনদের প্রত্যাশা ছিল, দেশে ফেরার পর হয়তো মুক্তি পাবেন বাদল। কিন্তু সেই আশা পূরণ হয়নি। ভারত থেকে ফিরেও কারাগারে থাকতে হয় তাঁকে। প্রথমে ঢাকা কেন্দ্রীয় কারাগার এবং পরে গাজীপুরের কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে বন্দি রাখা হয়।

দীর্ঘ আইনি ও প্রশাসনিক প্রক্রিয়া শেষে অবশেষে ২৮ দিনের প্যারোলে মুক্তি পান বাদল। মঙ্গলবার সকাল সোয়া ৮টার দিকে কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগার থেকে তাঁকে মুক্তি দিয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়। প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষে পুলিশ তাঁকে পরিবারের কাছে পৌঁছে দেয়।

বাদলের মুক্তির বিষয়ে মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান আমার দেশকে জানান, প্যারোলের প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করে তাঁকে পরিবারের কাছে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হয়েছে।

বাদলের বোন আকলিমা বেগমসহ পরিবারের সদস্যদের প্রত্যাশা, ২৮ দিনের এই সাময়িক মুক্তি একদিন তাঁর স্থায়ী মুক্তির পথ তৈরি করবে।

টিএ ফারুক স্কুল অ্যান্ড কলেজের প্রধান শিক্ষক তালুকদার জিয়াদ হোসাইন বলেন, বাদল তাঁর বিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন। স্কুলজীবনে পড়াশোনা ও খেলাধুলা—দুই ক্ষেত্রেই তিনি বেশ পারদর্শী ছিলেন। কারাগারে থেকেও তিনি যে শিক্ষাগত যোগ্যতা অর্জন করেছেন, তা যেন দেশের কল্যাণে কাজে লাগাতে পারেন, সে বিষয়ে সরকার গুরুত্ব দেবে বলে তিনি আশা প্রকাশ করেন।

তাঁর মতে, দীর্ঘ বন্দিজীবনের অবসান ঘটিয়ে বাদলকে স্বাভাবিক জীবনে ফিরে আসার সুযোগ দেওয়া প্রয়োজন। স্থানীয় বাসিন্দারাও শুধু নামের মিলের কারণে একজন মানুষের জীবনের এতগুলো বছর কারাগারে কেটে যাওয়ার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন।

তবে ২৮ দিনের প্যারোল স্থায়ী মুক্তির নিশ্চয়তা নয়। এই মেয়াদ শেষ হওয়ার পর বাদলের আইনি অবস্থান কী হবে, তা নিয়ে এখনো অনিশ্চয়তায় রয়েছে পরিবার। স্বজনদের একটাই প্রত্যাশা—আর সাময়িক মুক্তি নয়, দ্রুত প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে বাদলের স্থায়ী মুক্তি নিশ্চিত করা হোক।

Related Posts

গ্রেপ্তারি পরোয়ানা নিয়ে মাহমুদুর রহমানের বাসায় পুলিশ
বাংলাদেশ

গ্রেপ্তারি পরোয়ানা নিয়ে মাহমুদুর রহমানের বাসায় পুলিশ

November 26, 2026
ভারতে নিহত সাবেক আওয়ামী এমপি আনারের মেয়ে ডরিন গ্রেপ্তার
আওয়ামী লীগ

ভারতে নিহত সাবেক আওয়ামী এমপি আনারের মেয়ে ডরিন গ্রেপ্তার

November 26, 2026
শেখ হাসিনার সাবেক উপ–প্রেস সচিব শাখাওয়াত আটক
আওয়ামী লীগ

শেখ হাসিনার সাবেক উপ–প্রেস সচিব শাখাওয়াত আটক

November 26, 2026

সপ্তাহের সেরা

  • ব্যাংকের চোখে ‘পলাতক’ অবস্থায় বিসিএস ক্যাডারে যোগ দিলেন শেখ হাসিনার নাতনি

    ব্যাংকের চোখে ‘পলাতক’ অবস্থায় বিসিএস ক্যাডারে যোগ দিলেন শেখ হাসিনার নাতনি

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • বিএনপিতে ফেরার বিষয়ে নিজের অবস্থান স্পষ্ট করলেন রুমিন ফারহানা

    0 shares
    Share 0 Tweet 0
  • আ.লীগ নেত্রী থেকে বিএনপির এমপি: গোপালগঞ্জের সহিংসতায় নীরব সুবর্ণা ঠাকুর

    0 shares
    Share 0 Tweet 0
  • গ্রেপ্তারি পরোয়ানা নিয়ে মাহমুদুর রহমানের বাসায় পুলিশ

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

তাজমহল দেখতে গিয়ে ১৮ বছর কারাবন্দি, ২৮ দিনের প্যারোলে পরিবারের কাছে বাদল

তাজমহল দেখতে গিয়ে ১৮ বছর কারাবন্দি, ২৮ দিনের প্যারোলে পরিবারের কাছে বাদল

November 26, 2026
জাতীয় নিরাপত্তায় প্রয়োজনে পারমাণবিক অস্ত্র ব্যবহারে বাধ্য হতে পারে রাশিয়া: মেদভেদেভ

জাতীয় নিরাপত্তায় প্রয়োজনে পারমাণবিক অস্ত্র ব্যবহারে বাধ্য হতে পারে রাশিয়া: মেদভেদেভ

November 26, 2026
গ্রেপ্তারি পরোয়ানা নিয়ে মাহমুদুর রহমানের বাসায় পুলিশ

গ্রেপ্তারি পরোয়ানা নিয়ে মাহমুদুর রহমানের বাসায় পুলিশ

November 26, 2026
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: [email protected]

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০