সোমবার, আগস্ট ২৪, ২০২৬
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
No Result
View All Result
হোম আন্তর্জাতিক

পাকিস্তানের হামলায় ৩ ক্রিকেটার নিহত, সিরিজ খেলবে না আফগানিস্তান

অক্টোবর ১৮, ২০২৫
A A
Share on FacebookShare on Twitter

সাম্প্রতিক সংঘাত থামিয়ে যুদ্ধবিরতিতে পৌঁছানোর পরও আফগানিস্তানে ফের বিমান হামলা চালিয়েছে পাকিস্তান। শুক্রবার (১৭ অক্টোবর) রাতে পাকতিকা প্রদেশের বিভিন্ন স্থানে চালানো এ হামলায় তিন আফগান ক্রিকেটারসহ অন্তত ছয়জন নিহত হয়েছেন।

এ ঘটনায় পাকিস্তান ক্রিকেট দলের সঙ্গে নির্ধারিত ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ থেকে নিজেদের নাম প্রত্যাহার করেছে আফগানিস্তান।

আগামী ১৭ থেকে ২৯ নভেম্বর পাকিস্তানের রাওয়ালপিন্ডি ও লাহোরে পাকিস্তান, আফগানিস্তান ও শ্রীলঙ্কার মধ্যে সিরিজটি হওয়ার কথা ছিল।

সামাজিকমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক বিবৃতিতে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (ACB) জানিয়েছে,

“পাকিস্তান আমাদের পাকতিকা প্রদেশে বিমান হামলা চালিয়েছে। এতে স্থানীয় তিন ক্রিকেটার প্রাণ হারিয়েছেন। তারা প্রদেশের রাজধানী শারানায় এক ফ্রেন্ডলি ম্যাচ খেলে বাড়ি ফেরার পথে হামলার শিকার হন।”

বিবৃতিতে আরও বলা হয়,

“তাদের মৃত্যু আফগান ক্রীড়া কমিউনিটির জন্য এক বিশাল ক্ষতি। নিহতদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমরা আসন্ন ত্রিদেশীয় সিরিজ থেকে নিজেদের প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছি।”

জানা গেছে, পাকিস্তানের মাটিতে এবারই প্রথমবারের মতো খেলতে যাচ্ছিল আফগানিস্তান দল। কিন্তু সাম্প্রতিক সীমান্ত উত্তেজনা ও হামলার ঘটনার কারণে সেই পরিকল্পনা ভেস্তে গেছে।

এর আগে আফগানিস্তান ২০২৩ সালের এশিয়া কাপ ও চলতি বছরের শুরুতে চ্যাম্পিয়নস ট্রফি খেলতে পাকিস্তানে গিয়েছিল। তবে তখনও পাকিস্তানের বিপক্ষে তাদের কোনো ম্যাচ অনুষ্ঠিত হয়নি।

গত দুই সপ্তাহ ধরে পাকিস্তান-আফগানিস্তান সীমান্তে উত্তেজনা চরমে পৌঁছেছে। পাকিস্তানের বিমান হামলা ও সীমান্ত সংঘর্ষে ইতোমধ্যে শতাধিক আফগান নাগরিকের মৃত্যু হয়েছে বলে স্থানীয় গণমাধ্যম জানিয়েছে।

ত্রিদেশীয় সিরিজ বাতিল নিয়ে এখনো পাকিস্তান ক্রিকেট বোর্ড (PCB) কোনো মন্তব্য করেনি।

সম্পর্কিত খবর

আন্তর্জাতিক

জাতিসংঘের মহাসচিব পদে লড়াইয়ে যারা

আগস্ট ২৩, ২০২৬
আন্তর্জাতিক

শতাধিক যুদ্ধবিমানের চেয়ে একটি পারমাণবিক বোমা অনেক বেশি কার্যকর: ইরান

আগস্ট ২৩, ২০২৬
আন্তর্জাতিক

প্রকাশ্যে এলো মার্কিন নৌবাহিনীর নতুন ক্ষেপণাস্ত্র ‘ম্যালিস’

আগস্ট ২৩, ২০২৬

সপ্তাহের সেরা

  • রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠানে সূরা ফাতহের ১০ নম্বর আয়াত পড়া হল , অর্থ কী

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • শতাধিক যুদ্ধবিমানের চেয়ে একটি পারমাণবিক বোমা অনেক বেশি কার্যকর: ইরান

    0 shares
    Share 0 Tweet 0
  • শেখ হাসিনা দেশে ফিরে থাকবেন যমুনায়, সব মামলা প্রত্যাহারসহ মধ্যবর্তী নির্বাচনের দাবি ভারতের!

    0 shares
    Share 0 Tweet 0
  • মন্ত্রিসভা পুনর্গঠন: শনিবারের মধ্যে ৩ মন্ত্রণালয়ে হচ্ছে রদবদল, নতুন করে আসতে পারেন যারা

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

২৪-এর আন্দোলন ফাইনাল যুদ্ধ নয়, এটা ছিল যুদ্ধের রিহার্সেল: জামায়াত আমির

আগস্ট ২৪, ২০২৬

নিবন্ধন ফিরে পেল বাংলা এডিশন, প্রধানমন্ত্রীকে ধন্যবাদ দিলেন সাংবাদিক ইলিয়াস

আগস্ট ২৪, ২০২৬

সড়কে দাঁপিয়ে বেড়াচ্ছে ৮ শতাধিক অবৈধ স্লিপার বাস, নজর নেই বিআরটিএর!

আগস্ট ২৪, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: info@azadirdak.com

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

Exit mobile version