মঙ্গলবার, আগস্ট ২৫, ২০২৬
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
No Result
View All Result
হোম বাংলাদেশ

ছাত্রদলের কমিটিতে ছাত্রলীগের নেতা-কর্মী, প্রতিবাদে ঈশ্বরদীতে বিক্ষোভ

অক্টোবর ২৩, ২০২৫
A A
Share on FacebookShare on Twitter

‘ত্যাগীদের’ বাদ রেখে ঈশ্বরদীতে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা-কর্মীদের নিয়ে ঈশ্বরদী সরকারি কলেজ ছাত্রদলের কমিটি গঠনের অভিযোগ উঠেছে। এ নিয়ে দফায় দফায় বিক্ষোভ সমাবেশ ও দুই দফা সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২২ অক্টোবর) বিকালে ‘ঈশ্বরদী উপজেলা ও সরকারি কলেজ শাখা ছাত্রদল’-এর ব্যানারে ঈশ্বরদী প্রেসক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব ও লিখিত বক্তব্য পাঠ করেন ছাত্রদল নেতা ইব্রাহিম হোসেন।

জানা যায়, মঙ্গলবার (২১ অক্টোবর) রাতে ছাত্রদল কেন্দ্রীয় সংসদের প্যাডে ঈশ্বরদী সরকারি কলেজ ছাত্রদলের ১২ সদস্যের আংশিক কমিটি ঘোষণা করা হয়। কমিটিতে কেন্দ্রীয় সভাপতি মো. রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছিরের স্বাক্ষর রয়েছে। এতে আগামী ৩০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়।

সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়, ঘোষিত কমিটিতে সহ-সভাপতি পদে ছাত্রলীগের ইমরান খান ও ওমর শেখ শান্ত এবং সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক পদে তারেক মণ্ডলকে পদায়ন করা হয়েছে। তারা তিনজনই ছাত্রলীগের ওয়ার্ড কমিটির বিভিন্ন পদে ছিলেন এবং বিগত জাতীয় নির্বাচনে ছাত্রলীগের নির্বাচনী কমিটিতেও যুক্ত ছিলেন।

আরওপড়ুন

‘আজ থেকে মিউজিকের সঙ্গে আর কোনো গান গাইব না’: আতাউল্লাহ সালমান

জাবিপ্রবি শাখা ছাত্রদলের আহ্বায়ক নির্বাচিত হলেন কলেজ শিক্ষক!

এছাড়া সাধারণ সম্পাদক পদে রিয়ামুল ইসলাম (রিয়াম) নামের একজনকে মনোনীত করা হয়েছে, যিনি সম্প্রতি কলেজে ভর্তি হয়েছেন এবং এখনো কলেজ আইডি কার্ড পাননি বলে দাবি করা হয়।

বক্তারা অভিযোগ করে বলেন, “অযোগ্য ও নিষিদ্ধ ছাত্রলীগারদের পুনর্বাসন করে ছাত্রদলের ত্যাগী ও যোগ্য নেতাকর্মীদের বঞ্চিত করা হয়েছে।” তারা কেন্দ্রীয় ও জেলা কমিটিকে বিষয়টি জানালেও এখনো কোনো সিদ্ধান্ত জানানো হয়নি বলে অভিযোগ করেন।

সংবাদ সম্মেলন শেষে একটি বিক্ষোভ মিছিল ঈশ্বরদী শহর প্রদক্ষিণ করে। এর আগে মঙ্গলবার রাতেই কলেজ ক্যাম্পাস ও শহরে পৃথক দুটি বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়, যেখানে ঘোষিত কমিটিকে ‘অবাঞ্ছিত’ ঘোষণা করা হয়।

এ সময় বক্তৃতা করেন ঘোষিত কমিটির সিনিয়র সহ-সভাপতি মাহদুল ইসলাম শাওন, ছাত্রদল নেতা মোস্তাফিজুর রহমান বিটু, ইমরান হোসেন সোহান, নাজমুল হাসান রিসাদ প্রমুখ। তারা ঘোষণা দেন, আগামী ২৪ ঘণ্টার মধ্যে কমিটি বাতিল না হলে কঠোর আন্দোলনে যাবে ছাত্রদল।

পাবনা জেলা ছাত্রদলের সভাপতি আমিনুল ইসলাম বলেন, “কেন্দ্রীয় কমিটি যাচাই-বাছাই করে এই কমিটি ঘোষণা করেছে। জেলা কমিটির এখতিয়ার নেই। তবে ছাত্রলীগারদের অন্তর্ভুক্তির অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।”

সম্পর্কিত খবর

‘আজ থেকে মিউজিকের সঙ্গে আর কোনো গান গাইব না’: আতাউল্লাহ সালমান
বাংলাদেশ

‘আজ থেকে মিউজিকের সঙ্গে আর কোনো গান গাইব না’: আতাউল্লাহ সালমান

আগস্ট ২৫, ২০২৬
জাবিপ্রবি শাখা ছাত্রদলের আহ্বায়ক নির্বাচিত হলেন কলেজ শিক্ষক!
বিএনপি

জাবিপ্রবি শাখা ছাত্রদলের আহ্বায়ক নির্বাচিত হলেন কলেজ শিক্ষক!

আগস্ট ২৫, ২০২৬
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতার বাড়ি দখলের অভিযোগে বিএনপি নেতা বহিষ্কার
আওয়ামী লীগ

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতার বাড়ি দখলের অভিযোগে বিএনপি নেতা বহিষ্কার

আগস্ট ২৪, ২০২৬

সপ্তাহের সেরা

  • রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠানে সূরা ফাতহের ১০ নম্বর আয়াত পড়া হল , অর্থ কী

    রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠানে সূরা ফাতহের ১০ নম্বর আয়াত পড়া হল , অর্থ কী

    0 shares
    Share 0 Tweet 0
  • শতাধিক যুদ্ধবিমানের চেয়ে একটি পারমাণবিক বোমা অনেক বেশি কার্যকর: ইরান

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • মন্ত্রিসভা পুনর্গঠন: শনিবারের মধ্যে ৩ মন্ত্রণালয়ে হচ্ছে রদবদল, নতুন করে আসতে পারেন যারা

    0 shares
    Share 0 Tweet 0
  • জাতিসংঘের মহাসচিব পদে লড়াইয়ে যারা

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

‘আজ থেকে মিউজিকের সঙ্গে আর কোনো গান গাইব না’: আতাউল্লাহ সালমান

‘আজ থেকে মিউজিকের সঙ্গে আর কোনো গান গাইব না’: আতাউল্লাহ সালমান

আগস্ট ২৫, ২০২৬
জন্মহার বাড়াতে সন্তানপ্রতি প্রায় ৭০ হাজার ডলার সহায়তা দিবে সিঙ্গাপুর

জন্মহার বাড়াতে সন্তানপ্রতি প্রায় ৭০ হাজার ডলার সহায়তা দিবে সিঙ্গাপুর

আগস্ট ২৫, ২০২৬
মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের আমন্ত্রণ পেয়েছে ইরান

মক্কা প্রতিরক্ষা চুক্তিতে আমন্ত্রণের খবর নাকচ করল ইরান

আগস্ট ২৫, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: [email protected]

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০