Wednesday, October 21, 2026
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
No Result
View All Result
Home রাজনীতি অন্যান্য

হাসিনা এখন ইসকনকে ব্যবহার করতে চায়: রাশেদ প্রধান

October 25, 2025
A A

জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) সহ-সভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধান বলেছেন, গাজীপুর থেকে মাওলানা মহিবুল্লাহকে গুম করে ভারতে পাচার করতে ব্যর্থ হয়ে ইসকন সদস্যরা তাকে পঞ্চগড়ে ফেলে গেছে। তিনি অভিযোগ করেন, প্রশাসন, ছাত্রলীগ ও যুবলীগকে ব্যবহার করতে না পেরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখন ইসকনকে রাজনৈতিকভাবে কাজে লাগাতে চান।

শনিবার (২৫ অক্টোবর) সকাল ১১টায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে আয়োজিত বিক্ষোভ মিছিলের আগে সংক্ষিপ্ত সমাবেশে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রাশেদ প্রধান বলেন, “হাসিনামুক্ত বাংলাদেশে ভারতের সন্ত্রাসী সংগঠন ইসকন চলবে না। মোদির হিন্দুত্ববাদ আর হাসিনার মুজিববাদ—এই দুই মতবাদই এখন বাংলাদেশের গণতন্ত্রের প্রধান বাধা।”

তিনি আরও বলেন, “বিএনপি-জামায়াতসহ সব গণতন্ত্রকামী শক্তিকে বাইরে রেখে বারবার প্রহসনের নির্বাচন আয়োজন করা হয়েছে। হিন্দুস্তানের দালাল জিএম কাদের এখন আওয়ামী লীগ ও জাতীয় পার্টিকে নিয়ে নির্বাচন করতে চায়। জনগণ ইতোমধ্যে আওয়ামী লীগ, জাতীয় পার্টি ও ১৪ দলের অপরাজনীতি প্রত্যাখ্যান করেছে।”

জাগপার মুখপাত্র বলেন, “আইন সবার জন্য সমান—এটা কথার কথা মাত্র। গুম-খুনে জড়িত সাবেক সেনা কর্মকর্তাদের জন্য বিশেষ সুবিধা দেওয়া হচ্ছে। তাদের পরিচয় আর সেনা কর্মকর্তা নয়, এখন তারা সন্ত্রাসী। আইন লেভেল প্লেইং ফিল্ড না হলে নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড আসবে কীভাবে?”

তিনি দাবি করেন, জাতীয় নির্বাচনের আগে ‘জুলাই সনদ বাস্তবায়ন আদেশ’ জারি করতে হবে এবং নভেম্বরে গণভোটের আয়োজন করতে হবে। “গণতান্ত্রিক ও অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করতে হলে হাসিনা প্রশাসন বিদায় নিয়ে একটি দলনিরপেক্ষ প্রশাসন গঠন করতে হবে,” যোগ করেন রাশেদ প্রধান।

বিক্ষোভ মিছিলটি পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে শুরু হয়ে পল্টন হয়ে বিজয়নগরে এসে শেষ হয়। এ সময় আরও বক্তব্য দেন জাগপার সাধারণ সম্পাদক অধ্যাপক ইকবাল হোসেন, প্রেসিডিয়াম সদস্য আসাদুর রহমান খান, বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মো. শফিকুল ইসলাম, ঢাকা মহানগর আহ্বায়ক শ্যামল চন্দ্র সরকার, যুব জাগপা সভাপতি নজরুল ইসলাম বাবলু, ছাত্র জাগপা সভাপতি আবদুর রহমান ফারুকী, শ্রমিক জাগপা সভাপতি আসাদুজ্জামান বাবুল ও সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন।

Related Posts

অন্যান্য

ধর্মকে ব্যবহার করে বিভেদ সৃষ্টিকারীরা দেশ ও জাতির শত্রু: মঞ্জু

October 20, 2026
অন্যান্য

গণহত্যার মামলায় দণ্ডিত হাসানুল হক ইনুকে কারাগারে প্রথম শ্রেণির ডিভিশন দেওয়ার নির্দেশ

October 20, 2026
অন্যান্য

বিএনপি রাষ্ট্র সংস্কার নয়, আধিপত্যবাদের সঙ্গে আপস করে দেশ চালাতে চায়: মামুনুল হক

October 19, 2026

সপ্তাহের সেরা

  • নিজের স্ত্রীর জীবনের নিরাপত্তার আশঙ্কায় প্রকাশ্যে মির্জা আব্বাস-পুত্র

    0 shares
    Share 0 Tweet 0
  • ২৫ লাখ টাকার বাণিজ্য ও যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর সচিবালয়ে রাত কাটানোর নাটক

    0 shares
    Share 0 Tweet 0
  • হানিট্র্যাপে ফেলেছিলেন মেজর জেনারেলসহ ৮ কর্মকর্তাকে: কে এই গুলশান আরা?

    0 shares
    Share 0 Tweet 0
  • ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: বিএনপি প্রার্থী মির্জা ফয়সল আমিনকে শোকজ

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

‘সিনাই বলে কিছু থাকবে না’, মিসরকে ফের হুমকি ইসরাইলি মন্ত্রীর

October 21, 2026

জুলাই সনদ বাস্তবায়ন না হলে আরেকটি বিপ্লবের ডাক দেওয়া ছাড়া বিকল্প থাকবে না: এমপি সাইফুল আলম খান মিলন

October 21, 2026

মা-বাবার পর এবার বিধবাকে মারধরের অভিযোগ, ফের বহিষ্কার যুবদল নেতা

October 21, 2026
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: info@azadirdak.com

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

Exit mobile version