বৃহস্পতিবার, জুলাই ৩০, ২০২৬
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
No Result
View All Result
হোম রাজনীতি বিএনপি

২৭ পদ দখল: বিএনপি নয়, যেন ফরিদপুরে আ.লীগের কমিটি

অক্টোবর ২৭, ২০২৫
A A
‘১০ বছরের বেশি প্রধানমন্ত্রী নয়’ প্রস্তাব মেনে নিল বিএনপি
Share on FacebookShare on Twitter

ফরিদপুরের তিনটি উপজেলা ও একটি পৌরসভায় সদ্যঘোষিত বিএনপির কমিটিতে আওয়ামী লীগ ও তাদের সহযোগী সংগঠনের একাধিক নেতা-কর্মীর নাম অন্তর্ভুক্ত হয়েছে বলে অভিযোগ উঠেছে। অভিযোগ অনুযায়ী, এসব কমিটিতে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের অন্তত ১৫ জন পদধারী এবং এর অঙ্গসংগঠনের সঙ্গে সম্পৃক্ত আরও অন্তত ১২ জনকে স্থান দেওয়া হয়েছে।

আলফাডাঙ্গা উপজেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মিয়া আসাদুজ্জামান (আসাদ মাস্টার), যিনি ফ্যাসিস্ট হাসিনার আমলে নৌকা প্রতীকের প্রার্থী হয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন, তাকে রাখা হয়েছে উপজেলা বিএনপির সহ-সভাপতি হিসেবে।

একইভাবে উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য আব্দুল ওহাব পান্নু ও উপজেলা কৃষকলীগের সহ-সভাপতি মনিরুজ্জামান মাসুদও বিএনপির সহ-সভাপতি পদ পেয়েছেন। বিএনপির কমিটিতে সহ-সাধারণ সম্পাদক হয়েছেন মনিরুজ্জামান মনির—যিনি একসময় আওয়ামী লীগ প্রার্থীর পক্ষে নির্বাচনী প্রচারে অংশ নিয়েছিলেন।

আলফাডাঙ্গা ইউনিয়ন যুবলীগের প্রচার সম্পাদক জাকার মেম্বারকে বিএনপির সহ-সমবায় সম্পাদক এবং গোপালপুর ইউনিয়ন কৃষক লীগের সাবেক সাধারণ সম্পাদক ওহিদ শিকদারকে সহ-সাংগঠনিক সম্পাদক করা হয়েছে।

আরওপড়ুন

হবিগঞ্জ ছাত্রদলের সভাপতিসহ শতাধিক ব্যক্তিকে আসামি করে এনসিপির মামলা

জুলাই আন্দোলন ছিল দীর্ঘদিনের ক্ষোভের বিস্ফোরণ: জাহিদুল ইসলাম

একইভাবে ফরিদপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের কার্যনির্বাহী সদস্য কামরুজ্জামান কদরকে আলফাডাঙ্গা পৌর বিএনপির প্রচার সম্পাদক করা হয়েছে। সাবেক ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়ার শ্যালক নুরুল ইসলাম লিটনও রয়েছেন উপজেলা বিএনপির সদস্য তালিকায়।

বোয়ালমারীতে আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য আব্দুর রহমানের ঘনিষ্ঠ অমিত সাহাকে করা হয়েছে উপজেলা বিএনপির কোষাধ্যক্ষ। দাদপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মওলা বিশ্বাস, যুবলীগ নেতা সাইফুল ইসলাম বকুল ও সাবেক ডিবি কর্মকর্তা হারুন অর রশিদের সহযোগী মিজানুর রহমান সোনাও পেয়েছেন উপজেলা বিএনপির পদ।

এছাড়া পৌর বিএনপির সদস্য হয়েছেন শ্রমিক লীগ নেতা হরেন কুমার কৃষ্ণ। যুবলীগের সাবেক সদস্য গোপাল সাহাকে করা হয়েছে উপজেলা বিএনপির সহ-কোষাধ্যক্ষ।

মধুখালী উপজেলা বিএনপির কমিটিতেও একই ধারা—আওয়ামী লীগ মনোনীত সাবেক কাউন্সিলর নাজমা সুলতানা হয়েছেন মহিলা বিষয়ক সম্পাদক, আর আওয়ামী লীগের কর্মী মিলন মোল্লা, রায়হান মোল্লা, মিরাজুল ইসলাম মিল্টন ও আনোয়ার হোসেন পেয়েছেন বিভিন্ন পদ।

এই বিতর্কিত কমিটি ঘোষণার পর থেকেই স্থানীয় বিএনপি নেতারা ক্ষোভ প্রকাশ করছেন। পদবঞ্চিত ও নির্যাতিত নেতাকর্মীরা বিক্ষোভ, মশাল মিছিলসহ নানা কর্মসূচি পালন করছেন।

কমিটি অনুমোদনের কাগজে লেখা আছে—“নির্দেশিত হয়ে এই কমিটি অনুমোদন করা হইলো।”

সম্পর্কিত খবর

হবিগঞ্জ ছাত্রদলের সভাপতিসহ শতাধিক ব্যক্তিকে আসামি করে এনসিপির মামলা
এনসিপি

হবিগঞ্জ ছাত্রদলের সভাপতিসহ শতাধিক ব্যক্তিকে আসামি করে এনসিপির মামলা

জুলাই ২৯, ২০২৬
জুলাই আন্দোলন ছিল দীর্ঘদিনের ক্ষোভের বিস্ফোরণ: জাহিদুল ইসলাম
রাজনীতি

জুলাই আন্দোলন ছিল দীর্ঘদিনের ক্ষোভের বিস্ফোরণ: জাহিদুল ইসলাম

জুলাই ২৯, ২০২৬
ছাত্রলীগের করা মামলা বয়ে বেড়াচ্ছেন ছাত্রদল নেতা তৌহিদ
বিএনপি

ছাত্রলীগের করা মামলা বয়ে বেড়াচ্ছেন ছাত্রদল নেতা তৌহিদ

জুলাই ২৯, ২০২৬

সপ্তাহের সেরা

  • পাঁচ জেলা নিয়ে বগুড়াকে বিভাগ ঘোষণা করা হচ্ছে

    পাঁচ জেলা নিয়ে বগুড়াকে বিভাগ ঘোষণা করা হচ্ছে

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • একসঙ্গে ১৭ কর্মকর্তা-কর্মচারীকে বদলি, জামায়াতপন্থিদের সরিয়ে দেওয়ার অভিযোগ

    0 shares
    Share 0 Tweet 0
  • এমপি নজরুলকে ঘিরে বেরিয়ে এলো আরও চাঞ্চল্যকর তথ্য

    0 shares
    Share 0 Tweet 0
  • তিন বোন একসঙ্গে বিয়ে করলেন এক যুবককে

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গা ফেরত নেবে মিয়ানমার

বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গা ফেরত নেবে মিয়ানমার

জুলাই ৩০, ২০২৬
আসামে বন্যা পরিস্থিতির অবনতি, মৃতের সংখ্যা বেড়ে ৭৫

আসামে বন্যা পরিস্থিতির অবনতি, মৃতের সংখ্যা বেড়ে ৭৫

জুলাই ৩০, ২০২৬
হাসিনাকে ‘কওমি জননী’ উপাধি দেওয়া মুফতি রুহুল আমিন শিক্ষাবোর্ডের সভায়

হাসিনাকে ‘কওমি জননী’ উপাধি দেওয়া মুফতি রুহুল আমিন শিক্ষাবোর্ডের সভায়

জুলাই ৩০, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: [email protected]

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০