বৃহস্পতিবার, জুলাই ৩০, ২০২৬
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
No Result
View All Result
হোম রাজনীতি বিএনপি

যুবদল নেতার নেতৃত্বে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ, আসামিরা পলাতক

অক্টোবর ২৮, ২০২৫
A A
যুবদল নেতার নেতৃত্বে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ, আসামিরা পলাতক
Share on FacebookShare on Twitter

গাইবান্ধার গোবিন্দগঞ্জে এক গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে স্থানীয় যুবদল নেতা মশিউর রহমান রাঙ্গার বিরুদ্ধে। এ ঘটনায় মশিউরকে প্রধান আসামি করে আরও দুজনের নাম উল্লেখ করে মামলা দায়ের হয়েছে। তবে ঘটনার ছয় দিন পর মামলা হলেও এখনো কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।

ঘটনাটি ঘটেছে গত ১৯ অক্টোবর রাত সাড়ে ১০টার দিকে গোবিন্দগঞ্জ উপজেলার তালুককানুপুর ইউনিয়নে। মামলার এজাহার অনুযায়ী, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মশিউর রহমান (৪৩) ও তার সহযোগী জব্বারুল ইসলাম (২৫) ভুক্তভোগীর স্বামীকে খুঁজতে তার বাড়িতে যান। স্বামী না থাকায় গৃহবধূ বাইরে এলে তাকে জোরপূর্বক তুলে নিয়ে পাশের বাঁশঝাড়ে ধর্ষণ করা হয়। তাদের সঙ্গে আরও একজন অপরিচিত ব্যক্তি ছিল বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

এজাহারে আরও বলা হয়, মশিউর দীর্ঘদিন ধরে ওই নারীর প্রতি অনৈতিক প্রস্তাব দিয়ে আসছিলেন। ধর্ষণের পর তিনি ও তার সহযোগীরা মামলা না করার জন্য ভুক্তভোগী পরিবারকে ভয়ভীতি দেখান। নির্যাতন ও হুমকির কারণে পরিবারটি এক সপ্তাহ পর গিয়ে মামলা করতে সক্ষম হয়।

গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বুলবুল ইসলাম বলেন,

আরওপড়ুন

হবিগঞ্জ ছাত্রদলের সভাপতিসহ শতাধিক ব্যক্তিকে আসামি করে এনসিপির মামলা

জুলাই আন্দোলন ছিল দীর্ঘদিনের ক্ষোভের বিস্ফোরণ: জাহিদুল ইসলাম

“ভুক্তভোগীর অভিযোগ পেয়ে মামলা নথিভুক্ত করা হয়েছে। গুরুত্বের সঙ্গে তদন্ত চলছে। আসামিরা ঘটনার পর থেকেই পলাতক, তাদের গ্রেফতারের চেষ্টা চলছে।”

এ ঘটনায় এলাকায় ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে। স্থানীয় বাসিন্দারা দ্রুত আসামিদের গ্রেফতার ও কঠোর শাস্তির দাবি জানিয়েছেন।

গোবিন্দগঞ্জ উপজেলা যুবদলের এক নেতা নাম প্রকাশ না করার শর্তে বলেন, “ব্যক্তিগত অনৈতিক কর্মকাণ্ডের দায় দল নেবে না। অভিযুক্ত মশিউর রহমানের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।”

ভুক্তভোগী নারী ও তার স্বামী অভিযোগ করেন,

 “পুলিশ কাউকে গ্রেফতার না করায় অভিযুক্তরা এখনো হুমকি দিচ্ছে। আমরা মারাত্মক নিরাপত্তাহীনতায় ভুগছি।”

সম্পর্কিত খবর

হবিগঞ্জ ছাত্রদলের সভাপতিসহ শতাধিক ব্যক্তিকে আসামি করে এনসিপির মামলা
এনসিপি

হবিগঞ্জ ছাত্রদলের সভাপতিসহ শতাধিক ব্যক্তিকে আসামি করে এনসিপির মামলা

জুলাই ২৯, ২০২৬
জুলাই আন্দোলন ছিল দীর্ঘদিনের ক্ষোভের বিস্ফোরণ: জাহিদুল ইসলাম
রাজনীতি

জুলাই আন্দোলন ছিল দীর্ঘদিনের ক্ষোভের বিস্ফোরণ: জাহিদুল ইসলাম

জুলাই ২৯, ২০২৬
ছাত্রলীগের করা মামলা বয়ে বেড়াচ্ছেন ছাত্রদল নেতা তৌহিদ
বিএনপি

ছাত্রলীগের করা মামলা বয়ে বেড়াচ্ছেন ছাত্রদল নেতা তৌহিদ

জুলাই ২৯, ২০২৬

সপ্তাহের সেরা

  • পাঁচ জেলা নিয়ে বগুড়াকে বিভাগ ঘোষণা করা হচ্ছে

    পাঁচ জেলা নিয়ে বগুড়াকে বিভাগ ঘোষণা করা হচ্ছে

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • একসঙ্গে ১৭ কর্মকর্তা-কর্মচারীকে বদলি, জামায়াতপন্থিদের সরিয়ে দেওয়ার অভিযোগ

    0 shares
    Share 0 Tweet 0
  • এমপি নজরুলকে ঘিরে বেরিয়ে এলো আরও চাঞ্চল্যকর তথ্য

    0 shares
    Share 0 Tweet 0
  • তিন বোন একসঙ্গে বিয়ে করলেন এক যুবককে

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গা ফেরত নেবে মিয়ানমার

বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গা ফেরত নেবে মিয়ানমার

জুলাই ৩০, ২০২৬
আসামে বন্যা পরিস্থিতির অবনতি, মৃতের সংখ্যা বেড়ে ৭৫

আসামে বন্যা পরিস্থিতির অবনতি, মৃতের সংখ্যা বেড়ে ৭৫

জুলাই ৩০, ২০২৬
হাসিনাকে ‘কওমি জননী’ উপাধি দেওয়া মুফতি রুহুল আমিন শিক্ষাবোর্ডের সভায়

হাসিনাকে ‘কওমি জননী’ উপাধি দেওয়া মুফতি রুহুল আমিন শিক্ষাবোর্ডের সভায়

জুলাই ৩০, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: [email protected]

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০