শনিবার, জুন ২৭, ২০২৬
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
No Result
View All Result
হোম আন্তর্জাতিক

আফগানিস্তান ভারতের হাতের পুতুল, দাবি পাকিস্তানের মন্ত্রীর

নভেম্বর ১, ২০২৫
A A
Share on FacebookShare on Twitter

পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা মুহাম্মদ আসিফ অভিযোগ করেছেন, আফগানিস্তানকে হাতিয়ার হিসেবে ব্যবহার করে ভারত পাকিস্তানে সন্ত্রাস ছড়াচ্ছে। তিনি সতর্ক করে বলেন, কাবুল যদি ইসলামাবাদের ওপর আক্রমণ চালায়, তবে পাকিস্তান “৫০ গুণ শক্তিশালী জবাব” দেবে।

মঙ্গলবার (২৮ অক্টোবর) জিও নিউজের প্রাইমটাইম অনুষ্ঠান ‘আজ শাহজেব খানজাদা কে সঙ্গে’ এক সাক্ষাৎকারে তিনি এসব মন্তব্য করেন। এনডিটিভির খবরে বলা হয়েছে, সাম্প্রতিক সময়ে পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যকার শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর এই প্রতিক্রিয়া জানান আসিফ।

তিনি বলেন, “গত চার দিন বা গত সপ্তাহে যে আলোচনা হয়েছিল, তা ভেঙে গেছে। আমাদের মধ্যে একটি চুক্তি হওয়ার কথা ছিল, কিন্তু কাবুলের পক্ষ থেকে শেষ মুহূর্তে ফোন করে তা বাতিল করা হয়।”

দ্য ডনকে উদ্ধৃত করে আসিফ বলেন, আফগানিস্তানের বর্তমান সরকার আসলে ভারতের ইশারায় পরিচালিত হচ্ছে। “আমি আফগান প্রতিনিধিদলের প্রশংসা করি, কিন্তু কাবুলে যারা রশি টানছে এবং পুতুলের নাটক মঞ্চস্থ করছে—তারা দিল্লি দ্বারা নিয়ন্ত্রিত,” বলেন তিনি।

আসিফ আরও দাবি করেন, “ভারত তার পশ্চিম সীমান্তে পরাজয়ের প্রতিশোধ নিতে কাবুলকে ব্যবহার করছে। আফগান সামরিক প্রশাসনের কিছু ব্যক্তি সম্প্রতি ভারতে গেছেন এবং ধর্মীয় স্থানে সফর করেছেন। এটি প্রমাণ করে, ভারত পাকিস্তানের বিরুদ্ধে কম তীব্রতার একটি যুদ্ধ চালাতে চাইছে, যার বাস্তবায়নে তারা আফগানিস্তানকে ব্যবহার করছে।”

শান্তি প্রক্রিয়া ব্যাহত করা এবং সীমান্তে উত্তেজনা বাড়ানোর ঘটনায় তালেবান সরকারকেও তীব্রভাবে সমালোচনা করেন পাকিস্তানের এই প্রতিরক্ষামন্ত্রী। তিনি বলেন, ইসলামাবাদের নিরাপত্তা ও সার্বভৌমত্বের বিরুদ্ধে যেকোনো পদক্ষেপের জবাব পাকিস্তান কঠোরভাবে দেবে।

সম্পর্কিত খবর

আন্তর্জাতিক

মার্কিন সামরিক ঘাঁটিতে ইরানের পাল্টা আঘাত, ব্যাপক যুদ্ধের হুঁশিয়ারি

জুন ২৭, ২০২৬
আন্তর্জাতিক

ইরানের ওপর যুক্তরাষ্ট্রের বিমান হামলা

জুন ২৭, ২০২৬
আন্তর্জাতিক

বাহরাইনে ইরানি হামলায় হওয়া ব্যাপক ক্ষয়ক্ষতির পরিমাণ গোপন করেছে যুক্তরাষ্ট্র

জুন ২৭, ২০২৬

সপ্তাহের সেরা

  • সামান্তা শারমীনকে ঘিরে সামাজিক মাধ্যমে বিতর্ক, উঠছে নানা প্রশ্ন

    0 shares
    Share 0 Tweet 0
  • আ. লীগের কেন্দ্রীয় কার্যালয় নির্মাণ করতে পাকিস্তানি নাগরিকের জমি ও সড়ক দখল!

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • ডিআইজি বিপ্লব তালুকদার বরখাস্ত

    0 shares
    Share 0 Tweet 0
  • এমপি থেকে পিয়ন, সবার কাছে বিরোধীদলীয় নেতার ‘১০ কেজির সারপ্রাইজ’

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

ধোলাইখালে পাবলিক টয়লেট দখল করে স্বেচ্ছাসেবক দলের কার্যালয়

জুন ২৭, ২০২৬

মার্কিন সামরিক ঘাঁটিতে ইরানের পাল্টা আঘাত, ব্যাপক যুদ্ধের হুঁশিয়ারি

জুন ২৭, ২০২৬

স্কুল ফিডিংয়ের ডিম-রুটি মিলল প্রধান শিক্ষিকার ব্যাগে

জুন ২৭, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: info@azadirdak.com

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

Exit mobile version