বৃহস্পতিবার, মে ৭, ২০২৬
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
No Result
View All Result
হোম রাজনীতি জামায়াত

যা-ই করছেন, এবার বন্ধ করুন, আসুন একসঙ্গে বসি—বিএনপিকে জামায়াত

তুর্জ খান - তুর্জ খান
নভেম্বর ৩, ২০২৫
A A
Share on FacebookShare on Twitter

বাংলাদেশ জাতীয়তাবাদী দল—বিএনপিকে আলোচনায় বসার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। তিনি বলেন, জামায়াতে ইসলামী বিএনপির সঙ্গে কোনো বিরোধে যেতে চায় না, বরং বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে খোলামেলা আলোচনার পক্ষে।

রোববার রাজধানীর মগবাজারে আল ফালাহ মিলনায়তনে চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এই আহ্বান জানান।

তাহের বলেন, “আমরা একটা কথা শুনতে পাচ্ছি—সরকার একধরনের সমঝোতা করে বার্নিং ইস্যু হ্যান্ডেল করার চেষ্টা করছে। তারা কিছুটা বিএনপিকে সন্তুষ্ট করতে চায়, কিছুটা অন্যদের। রাজনীতির অনেক খেলা আছে। কিন্তু আমরা খেলতে চাই না। দেশের স্বার্থে সবাইকে আলোচনায় বসা দরকার।”

তিনি জানান, সোমবার জামায়াতের কেন্দ্রীয় বৈঠকে পরবর্তী রাজনৈতিক কর্মসূচি নিয়ে আলোচনা হবে।

আরওপড়ুন

জাপানের পার্লামেন্ট ভবন পরিদর্শন বিরোধীদলীয় নেতার

ফ্রি নৌ-অ্যাম্বুলেন্স সেবা চালু করলেন জামায়াত এমপি নুরুল ইসলাম বুলবুল

বিএনপিকে উদ্দেশ করে তাহের বলেন, “আমরা ৩০০ আসনে সবার আগে প্রার্থী দিয়েছি, নির্বাচনের সব প্রস্তুতি নিয়েছি। অথচ বিএনপি এখনো একটি আসনে প্রার্থী চূড়ান্ত করতে পারেনি। তবুও তারা বলে আমরা নির্বাচনের জন্য প্রস্তুত নই।”

বিএনপিকে আনুষ্ঠানিকভাবে আলোচনার আহ্বান জানানো হয়েছে কি না—এমন প্রশ্নের জবাবে তাহের বলেন, “আমরা এই আহ্বান এখন মিডিয়ার মাধ্যমে দিচ্ছি। দেখি তারা কী প্রতিক্রিয়া জানায়।”

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান, আব্দুল হালিম, এবং প্রচার ও মিডিয়া সম্পাদক মতিউর রহমান আকন্দ।

সম্পর্কিত খবর

জাপানের পার্লামেন্ট ভবন পরিদর্শন বিরোধীদলীয় নেতার
জামায়াত

জাপানের পার্লামেন্ট ভবন পরিদর্শন বিরোধীদলীয় নেতার

মে ৭, ২০২৬
ফ্রি নৌ-অ্যাম্বুলেন্স সেবা চালু করলেন জামায়াত এমপি নুরুল ইসলাম বুলবুল
জামায়াত

ফ্রি নৌ-অ্যাম্বুলেন্স সেবা চালু করলেন জামায়াত এমপি নুরুল ইসলাম বুলবুল

মে ৬, ২০২৬
জামায়াত নেতার মাছের খামারে বিষ দিয়ে অর্ধকোটি টাকার মাছ নিধন
জামায়াত

জামায়াত নেতার মাছের খামারে বিষ দিয়ে অর্ধকোটি টাকার মাছ নিধন

মে ৬, ২০২৬

সপ্তাহের সেরা

  • মিরপুরে বিএনপি, যুবদল, ছাত্রদল ও পুলিশ মিলেমিশে চাঁদাবাজি

    মিরপুরে বিএনপি, যুবদল, ছাত্রদল ও পুলিশ মিলেমিশে চাঁদাবাজি

    0 shares
    Share 0 Tweet 0
  • কোন কোন মুসলিম প্রার্থী জিতল পশ্চিমবঙ্গে?

    0 shares
    Share 0 Tweet 0
  • পুরুষ হরমোন টেস্টোস্টেরন কমে গেলে যেসব সমস্যা হতে পারে

    0 shares
    Share 0 Tweet 0
  • নবম পে স্কেলে সর্বনিম্ন ও সর্বোচ্চ বেতন কত, যা জানা গেল

    0 shares
    Share 0 Tweet 0
  • এপস্টেইন দ্বীপের রহস্যময় ‘মসজিদ’: পবিত্র কাবার গিলাফ ও কিসওয়া চুরির তথ্য ফাঁস

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

পশ্চিমবঙ্গে বিধানসভা ভেঙে দেয়া হলো, আর মুখ্যমন্ত্রী রইলেন না মমতা

পশ্চিমবঙ্গে বিধানসভা ভেঙে দেয়া হলো, আর মুখ্যমন্ত্রী রইলেন না মমতা

মে ৭, ২০২৬
সেনাবাহিনীকে পর্যায়ক্রমে মাঠ থেকে সরিয়ে নেওয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

সেনাবাহিনীকে পর্যায়ক্রমে মাঠ থেকে সরিয়ে নেওয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

মে ৭, ২০২৬
বাংলাদেশে ‘ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ে’ ভারতের সম্পৃক্ততা ছিল না: বিক্রম মিশ্রি

বাংলাদেশে ‘ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ে’ ভারতের সম্পৃক্ততা ছিল না: বিক্রম মিশ্রি

মে ৭, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: [email protected]

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০