সুইস ব্যবসায়ী নেতাদের কূটনৈতিক তোষামোদে যুক্তরাষ্ট্রের শুল্কনীতিতে বড় পরিবর্তন এসেছে। হোয়াইট হাউসে এক বৈঠকে সুইজারল্যান্ডের ধনী ব্যবসায়ীরা ডোনাল্ড ট্রাম্পকে ব্যক্তিগতকৃত স্বর্ণের বার উপহার দেন, যার মূল্য প্রায় ১ লাখ ৩০ হাজার ডলার। সঙ্গে ছিল রোলেক্সের ডেস্ক ঘড়ি। বিনিয়োগ বাড়ানোর আশ্বাসও দেওয়া হয় ওই বৈঠকে।
বিলাসবহুল উপহার ও প্রশংসায় সন্তুষ্ট ট্রাম্প সুইস প্রতিনিধিদলের অনুরোধে দ্রুত সাড়া দেন। বৈঠকের কয়েক দিনের মধ্যেই যুক্তরাষ্ট্র সুইস পণ্যের ওপর আরোপিত শুল্ক ৩৯ শতাংশ থেকে কমিয়ে ১৫ শতাংশে নামিয়ে আনে।
হঠাৎ সিদ্ধান্তের কারণে আন্তর্জাতিক বাণিজ্য বিশ্লেষকরা বিষয়টিকে ট্রাম্পের ব্যক্তিগত রুচি–নির্ভর নীতি বলে অভিহিত করছেন। অন্যদিকে সুইজারল্যান্ড এই কম শুল্কের ফলে যুক্তরাষ্ট্রে রপ্তানি বাড়ার সম্ভাবনা দেখছে।
