মঙ্গলবার, আগস্ট ৪, ২০২৬
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
No Result
View All Result
হোম বাংলাদেশ

যান চলাচল বন্ধ, রণক্ষেত্র শাহবাগ

নভেম্বর ২৫, ২০২৫
A A
যান চলাচল বন্ধ, রণক্ষেত্র শাহবাগ

Oplus_131072

Share on FacebookShare on Twitter

শাহবাগ এখন রণক্ষেত্রের মতো পরিস্থিতির সৃষ্টি হয়েছে। ৪৭তম বিসিএসের লিখিত পরীক্ষা পেছানোর দাবিতে আন্দোলনরত পরীক্ষার্থীদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া সংঘর্ষের ঘটনা ঘটেছে।

ঘটনাটি ঘটেছে মঙ্গলবার বিকেলে।

আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ জলকামান থেকে পানি ছোড়ে এবং সাউন্ড গ্রেনেড ব্যবহার করে। তবুও পরীক্ষার্থীরা সেখানে অবস্থান কর্মসূচি চালিয়ে যাচ্ছেন। ফলে শাহবাগ মোড়ে যান চলাচল বর্তমানে বন্ধ রয়েছে।

এর আগে দুপুরে পরীক্ষার্থীরা কেন্দ্রীয় শহীদ মিনার থেকে প্রধান উপদেষ্টার বাসভবন ‘যমুনা’র উদ্দেশে পদযাত্রা শুরু করেন। শাহবাগ মোড়ে পৌঁছালে পুলিশ ব্যারিকেড দিয়ে তাদের আটকে দেয়। এতে আন্দোলনকারীরা সেখানেই বসে পড়েন।

আন্দোলনকারীদের দাবি, ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনায় অন্তত ২৫ জন আহত হয়েছেন। এ ছাড়া তাদের ছোড়া ইটের আঘাতে শাহবাগ থানার ওসি খালেদ মনসুরও আহত হয়েছেন।

ওসি খালেদ মনসুর বলেন, “আন্দোলনকারীরা পুলিশের দিকে ইট-পাটকেল ছুড়ে মেরেছে। আমিও এর আঘাতে আহত হয়েছি। তারা এখনো চারুকলার সামনে সড়কে অবস্থান করছেন।”

আরওপড়ুন

মাথায় হেলমেট, হাতে লাঠি, সংঘর্ষের নেতৃত্বে যুবদল নেতা নয়ন

সেনাবাহিনীর কাছে দ্বিতীয় ক্যাম্পাসের কাজ হস্তান্তরের প্ল্যাকার্ড ছিঁড়ে ফেলা থেকেই হামলার সূত্রপাত

জানা যায়, ৪৭তম বিসিএসের লিখিত পরীক্ষা পেছানোর দাবিতে পরীক্ষার্থীরা স্মারকলিপি জমা, মিছিল-সমাবেশ, অবরোধ ও অনশনসহ নানা কর্মসূচি চালিয়ে আসছেন। তারা রাজশাহী, খুলনা ও ময়মনসিংহে রেলপথ, এমনকি ঢাকা-আরিচা মহাসড়কও অবরোধ করেছেন। পরীক্ষার তারিখ না বদলালে তারা পরীক্ষা বর্জনের হুঁশিয়ারি দিয়েছেন।

পরীক্ষার্থীরা বলেন, আগের বিসিএসগুলোতে লিখিত পরীক্ষার জন্য সাধারণত ছয় মাস থেকে এক বছরের প্রস্তুতির সময় পাওয়া যেত। কিন্তু এবার সময় দেওয়া হয়েছে তুলনামূলকভাবে কম, যা অযৌক্তিক। তাই ৪৭তম বিসিএসের পরীক্ষা পেছাতে হবে এবং প্রস্তুতির জন্য যৌক্তিক সময় দিতে হবে।

এদিকে পিএসসির ঘোষণা অনুযায়ী আগামী ২৭ নভেম্বর ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহে একযোগে ৪৭তম বিসিএসের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। ইতোমধ্যে আসনবিন্যাস প্রকাশসহ সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে প্রতিষ্ঠানটি।

সম্পর্কিত খবর

মাথায় হেলমেট, হাতে লাঠি, সংঘর্ষের নেতৃত্বে যুবদল নেতা নয়ন
বাংলাদেশ

মাথায় হেলমেট, হাতে লাঠি, সংঘর্ষের নেতৃত্বে যুবদল নেতা নয়ন

আগস্ট ৪, ২০২৬
সেনাবাহিনীর কাছে দ্বিতীয় ক্যাম্পাসের কাজ হস্তান্তরের প্ল্যাকার্ড ছিঁড়ে ফেলা থেকেই হামলার সূত্রপাত
বাংলাদেশ

সেনাবাহিনীর কাছে দ্বিতীয় ক্যাম্পাসের কাজ হস্তান্তরের প্ল্যাকার্ড ছিঁড়ে ফেলা থেকেই হামলার সূত্রপাত

আগস্ট ৪, ২০২৬
ঢাকেশ্বরী মন্দিরে সমকামী বিয়ের ঘটনায় শাস্তির দাবি ১২৩০ নাগরিকের
বাংলাদেশ

ঢাকেশ্বরী মন্দিরে সমকামী বিয়ের ঘটনায় শাস্তির দাবি ১২৩০ নাগরিকের

আগস্ট ৪, ২০২৬

সপ্তাহের সেরা

  • প্রতিমন্ত্রী ফরহাদের সঙ্গে হিন্দু তরুণীর অন্তরঙ্গ ভিডিও ফাঁস নিয়ে তোলপাড়

    প্রতিমন্ত্রী ফরহাদের সঙ্গে হিন্দু তরুণীর অন্তরঙ্গ ভিডিও ফাঁস নিয়ে তোলপাড়

    0 shares
    Share 0 Tweet 0
  • একের পর এক বিএনপির এমপি-মন্ত্রীদের আপত্তিকর ভিডিও ফাঁস, তোলপাড় সোশ্যাল মিডিয়া

    0 shares
    Share 0 Tweet 0
  • পাঁচ জেলা নিয়ে বগুড়াকে বিভাগ ঘোষণা করা হচ্ছে

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • এমপি নজরুলকে ঘিরে বেরিয়ে এলো আরও চাঞ্চল্যকর তথ্য

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

দণ্ডিত হাসিনার বক্তব্য প্রচার না করতে সরকারের আহ্বান

দণ্ডিত হাসিনার বক্তব্য প্রচার না করতে সরকারের আহ্বান

আগস্ট ৪, ২০২৬
খাবারের সঙ্গে শরীরে ঢুকছে প্লাস্টিক, ঝুঁকি কমানোর ৭ উপায়

খাবারের সঙ্গে শরীরে ঢুকছে প্লাস্টিক, ঝুঁকি কমানোর ৭ উপায়

আগস্ট ৪, ২০২৬
ঢাকা কলেজ শিবির নেতার অবস্থা ‘গুরুতর’

ঢাকা কলেজ শিবির নেতার অবস্থা ‘গুরুতর’

আগস্ট ৪, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: [email protected]

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০