মঙ্গলবার, আগস্ট ৪, ২০২৬
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
No Result
View All Result
হোম বাংলাদেশ

বন্ধ করতে হবে ইসলামের মোড়কে বাউল দর্শন ও আচারভিত্তিক প্রতারণা

নভেম্বর ২৯, ২০২৫
A A
বন্ধ করতে হবে ইসলামের মোড়কে বাউল দর্শন ও আচারভিত্তিক প্রতারণা
Share on FacebookShare on Twitter

বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজের ৩৭১ জন শিক্ষক ‘ইসলামের মোড়কে বাউল দর্শন ও আচারভিত্তিক প্রতারণা বন্ধ করতে হবে’ শিরোনামে যৌথ বিবৃতি দিয়েছেন। শনিবার প্রকাশিত ওই বিবৃতিতে তারা বলেন, বাংলাদেশের ধর্মপ্রাণ জনগণ বিভিন্ন মত ও সংস্কৃতির প্রতি সহনশীল হলেও বাউল দর্শনের কিছু আচার ও দেহতত্ত্বনির্ভর রীতিনীতি দেশের মূল মূল্যবোধের সঙ্গে সাংঘর্ষিক।

বিবৃতিতে ড. আনোয়ারুল করিমের ‘বাংলাদেশের বাউল’ গ্রন্থের উদাহরণ উল্লেখ করে বলা হয়, বাউল সম্প্রদায়ের কিছু আচার—যেমন মাসিক রক্ত, বীর্য বা স্তনদুগ্ধ পান, গাঁজা সেবন, দেহতত্ত্বভিত্তিক রতি-সাধনা, ‘প্রেমভাজা’ নামে অস্বাস্থ্যকর মিশ্র পদার্থ ভক্ষণ ও বিবাহবহির্ভূত যৌনাচার—সমাজের নৈতিকতা ও জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর।

শিক্ষকরা বলেন, বাউলদের নিজস্ব পরিমণ্ডলে থাকা দর্শনচর্চা সাধারণত উদ্বেগের কারণ নয়। কিন্তু যখন তা ইসলামের ছদ্মবেশে জনসমক্ষে উপস্থাপিত হয়, তখন বিভ্রান্তি ও প্রতারণার জন্ম দেয়।

বিবৃতিতে সাম্প্রতিক সময়ে বাউল আবুল সরকারের বক্তব্যের তীব্র সমালোচনা করা হয়। অভিযোগ করা হয়, তিনি একটি অনুষ্ঠানে কুরআনের আয়াত বিকৃত করে পাঠ করেছেন, আল্লাহ সম্পর্কে অশালীন মন্তব্য করেছেন এবং বাউল দর্শনের শিরকপূর্ণ ধারণা ইসলামের নামে প্রচার করেছেন।

৩৭১ জন শিক্ষক বলেন, এসব বক্তব্য সমাজে উত্তেজনার সৃষ্টি করেছে এবং তারই প্রেক্ষিতে তাকে ঘিরে বিভিন্ন পক্ষের সংঘর্ষমূলক পরিস্থিতি তৈরি হয়েছে। যদিও আইন নিজের হাতে তুলে নেওয়া সমর্থনযোগ্য নয়, তবু উত্তেজনা সৃষ্টির মূল উসকানি আবুল সরকারের দিক থেকেই এসেছে বলে তারা মন্তব্য করেন।

বিবৃতিতে আরও বলা হয়, যিনি সামাজিক অস্থিরতার সূত্রপাত ঘটিয়েছেন তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া রাষ্ট্রের দায়িত্ব। তার নিঃশর্ত মুক্তির দাবি কোনো বিবেকবান মানুষের কাজ হতে পারে না। কিছু তথাকথিত বুদ্ধিজীবী বাকস্বাধীনতার নামে তার পক্ষে অবস্থান নিয়ে পরিস্থিতিকে আরও জটিল করে তুলছেন বলেও অভিযোগ করা হয়।

শিক্ষকরা রাষ্ট্র ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে দাবি জানান— আবুল সরকারের ধর্ম অবমাননাকর, বিভ্রান্তিমূলক ও অশান্তিকর বক্তব্যের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নিতে হবে এবং ইসলামের মোড়কে বাউল আচার-দর্শনের প্রতারণামূলক প্রচার বন্ধ করতে হবে।

বিবৃতি প্রদানকারীদের মধ্যে রয়েছেন ১০০ জন অধ্যাপক, ৭৪ জন সহযোগী অধ্যাপক, ৯৯ জন সহকারী অধ্যাপক ও ৯৮ জন লেকচারার। তাদের পূর্ণ তালিকা প্রকাশ করা হয়েছে www.mullobodh.com–এ।

উল্লেখযোগ্যদের মধ্যে রয়েছেন— ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সাবিনা ইয়াসমিন ও অধ্যাপক মনজুরুল মুহম্মদ করিম, বুয়েটের অধ্যাপক মোহাম্মদ ফয়সল, বুটেক্সের অধ্যাপক মাহমুদা আক্তার, সিটি ইউনিভার্সিটির প্রো-ভিসি অধ্যাপক কাজী শাহাদাৎ কবীর, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আয়েশা আখতারসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজের আরও অনেকে।

সম্পর্কিত খবর

বাংলাদেশ

সেনাবাহিনীর কাছে দ্বিতীয় ক্যাম্পাসের কাজ হস্তান্তরের প্ল্যাকার্ড ছিঁড়ে ফেলা থেকেই হামলার সূত্রপাত

আগস্ট ৪, ২০২৬
বাংলাদেশ

ঢাকেশ্বরী মন্দিরে সমকামী বিয়ের ঘটনায় শাস্তির দাবি ১২৩০ নাগরিকের

আগস্ট ৪, ২০২৬
বাংলাদেশ

প্রথম স্ত্রীকে নিয়ে মালয়েশিয়ায় স্বামী, এক্সক্যাভেটর দিয়ে বাড়ি গুড়িয়ে দিলেন দ্বিতীয় স্ত্রী

আগস্ট ৪, ২০২৬

সপ্তাহের সেরা

  • প্রতিমন্ত্রী ফরহাদের সঙ্গে হিন্দু তরুণীর অন্তরঙ্গ ভিডিও ফাঁস নিয়ে তোলপাড়

    0 shares
    Share 0 Tweet 0
  • একের পর এক বিএনপির এমপি-মন্ত্রীদের আপত্তিকর ভিডিও ফাঁস, তোলপাড় সোশ্যাল মিডিয়া

    0 shares
    Share 0 Tweet 0
  • পাঁচ জেলা নিয়ে বগুড়াকে বিভাগ ঘোষণা করা হচ্ছে

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • এমপি নজরুলকে ঘিরে বেরিয়ে এলো আরও চাঞ্চল্যকর তথ্য

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

ঢাকা কলেজ শিবির নেতার অবস্থা ‘গুরুতর’

আগস্ট ৪, ২০২৬

কাশ্মীর নির্বাচন নিয়ে সংবাদ প্রচারের পর আল জাজিরা ব্লক করল পাকিস্তান

আগস্ট ৪, ২০২৬

শেখ হাসিনার আগমন হবে বিমানবন্দর থেকে ফাঁসির মঞ্চে: নাহিদ ইসলাম

আগস্ট ৪, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: info@azadirdak.com

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

Exit mobile version