শনিবার, মে ২, ২০২৬
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
No Result
View All Result
হোম প্রধান সংবাদ

মোহাম্মদপুরে মা-মেয়ে হত্যার ঘটনায় অভিযুক্ত সেই গৃহকর্মী গ্রেপ্তার

তুর্জ খান - তুর্জ খান
ডিসেম্বর ১০, ২০২৫
A A
Share on FacebookShare on Twitter

রাজধানীর মোহাম্মদপুরের শাহজাহান রোডের একটি ফ্ল্যাটে মা–মেয়েকে হত্যার ঘটনায় মূল অভিযুক্ত গৃহকর্মী আয়েশাকে বরিশালের নলছিটি এলাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার দুপুরে পুলিশের একটি সূত্র এ তথ্য নিশ্চিত করে।

তদন্তসংশ্লিষ্টরা জানিয়েছেন, হত্যাকাণ্ডের পর থেকেই আয়েশাকে প্রধান সন্দেহভাজন হিসেবে চিহ্নিত করা হয়েছিল। তবে সে ভুয়া নাম-ঠিকানা ব্যবহার করায় তাকে শনাক্ত করতে সময় লাগে। বাসায় কাজ নেওয়ার সময় তার কাছে কোনো মোবাইল ফোন ছিল না। হত্যাকাণ্ডের পর বাসা থেকে নিয়ে যাওয়া একটি ফোনই ব্যবহার করেছিলেন; সেটি বাসা থেকে বেরিয়েই বন্ধ করে দেন। আশপাশের সিসিটিভি ক্যামেরার বেশির ভাগ অচল থাকায় ম্যানুয়াল পদ্ধতিতে তাকে শনাক্ত করতে হয়েছে।

সোমবার সকালে শাহজাহান রোডের একটি ১৪ তলা ভবনের সপ্তম তলা থেকে লায়লা আফরোজ (৪৮) এবং তার মেয়ে নাফিসা লাওয়াল বিনতে আজিয়ার (১৫) লাশ উদ্ধার করে পুলিশ। নিহত লায়লা আফরোজের স্বামী আ জ ম আজিজুল ইসলাম ওই দিন রাতেই মোহাম্মদপুর থানায় মামলা করেন। মামলায় উল্লেখ করা হয়, সকালে তিনি বাসা থেকে বের হওয়ার পর স্ত্রী–মেয়ের সঙ্গে যোগাযোগ না পেয়ে বাসায় ফিরে লাশ দেখতে পান। বাসা থেকে মোবাইল ফোন, ল্যাপটপ, স্বর্ণালংকার ও নগদ টাকাসহ বেশ কিছু মূল্যবান জিনিস খোয়া যায়।

সিসিটিভি ফুটেজে দেখা যায়, সকাল ৭টা ৫১ মিনিটে আয়েশা বাসায় প্রবেশ করেন এবং সকাল ৯টা ৩৫ মিনিটে নাফিসার স্কুলড্রেস পরে ব্যাগ হাতে বাসা থেকে বেরিয়ে যান। চার দিন আগে আয়েশা পরিচয়ে কাজ নেওয়া প্রায় ২০ বছর বয়সী এই তরুণীর বিরুদ্ধে স্বজনেরা শুরু থেকেই সন্দেহ প্রকাশ করে আসছিলেন।

আরওপড়ুন

ঢাকা-সিলেট ডাবল রেললাইন হবে: প্রধানমন্ত্রী

চীনের বিশাল তেল ও গ্যাস মজুত আবিষ্কার; জ্বালানি বিপ্লবের নতুন দিগন্ত

সুরতহাল প্রতিবেদনে বলা হয়েছে, লায়লা আফরোজের দেহে ৩০টির মতো এবং নাফিসার দেহে ৪টি ছুরিকাঘাতের চিহ্ন ছিল। মঙ্গলবার সকালে ময়নাতদন্ত শেষে মা–মেয়ের মরদেহ নাটোরের দক্ষিণ বড়গাছায় নিয়ে গিয়ে দাফন করা হয়।

পুলিশ জানিয়েছে, আয়েশাকে জিজ্ঞাসাবাদে হত্যাকাণ্ডের প্রকৃত কারণ উদঘাটনের চেষ্টা চলছে।

সম্পর্কিত খবর

ঢাকা-সিলেট ডাবল রেললাইন হবে: প্রধানমন্ত্রী
প্রধান সংবাদ

ঢাকা-সিলেট ডাবল রেললাইন হবে: প্রধানমন্ত্রী

মে ২, ২০২৬
চীনের বিশাল তেল ও গ্যাস মজুত আবিষ্কার; জ্বালানি বিপ্লবের নতুন দিগন্ত
আন্তর্জাতিক

চীনের বিশাল তেল ও গ্যাস মজুত আবিষ্কার; জ্বালানি বিপ্লবের নতুন দিগন্ত

মে ২, ২০২৬
৭ দিনের সফরে জাপান গেলেন জামায়াত আমির
জামায়াত

৭ দিনের সফরে জাপান গেলেন জামায়াত আমির

মে ২, ২০২৬

সপ্তাহের সেরা

  • ঢাবি শিক্ষার্থী মুনিরার ঝুলন্ত লাশ উদ্ধার, সহযোগী অধ্যাপক সুদীপ গ্রেফতার

    ঢাবি শিক্ষার্থী মুনিরার ঝুলন্ত লাশ উদ্ধার, সহযোগী অধ্যাপক সুদীপ গ্রেফতার

    0 shares
    Share 0 Tweet 0
  • এপস্টেইন দ্বীপের রহস্যময় ‘মসজিদ’: পবিত্র কাবার গিলাফ ও কিসওয়া চুরির তথ্য ফাঁস

    0 shares
    Share 0 Tweet 0
  • আবিদুলের অভিযোগের জবাব দিলেন সাদিক কায়েম

    0 shares
    Share 0 Tweet 0
  • ভেতরে বিছানা–বালিশের সন্ধান, লক্ষ্মীপুরে রহস্যঘেরা সুড়ঙ্গ নিয়ে প্রশ্ন

    0 shares
    Share 0 Tweet 0
  • পিএইচডি শিক্ষার্থী লিমন–বৃষ্টির শিগগিরই বিয়ের পরিকল্পনা ছিল, তার আগেই সব শেষ হয়ে গেল

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

আধিপত্য বিস্তার নিয়ে মসজিদের ভেতরে বিএনপির দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষ

আধিপত্য বিস্তার নিয়ে মসজিদের ভেতরে বিএনপির দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষ

মে ২, ২০২৬
যুক্তরাষ্ট্রের সঙ্গে ফের যুদ্ধের শঙ্কা ইরানের

যুক্তরাষ্ট্রের সঙ্গে ফের যুদ্ধের শঙ্কা ইরানের

মে ২, ২০২৬
‘একটা শুট করাম, একটা শুটেই পড়ে যাবে’: বিএনপি নেতার হুমকি

‘একটা শুট করাম, একটা শুটেই পড়ে যাবে’: বিএনপি নেতার হুমকি

মে ২, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: [email protected]

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০