রবিবার, জুলাই ২৬, ২০২৬
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
No Result
View All Result
হোম বাংলাদেশ

পিএইচডি শিক্ষার্থী লিমন–বৃষ্টির শিগগিরই বিয়ের পরিকল্পনা ছিল, তার আগেই সব শেষ হয়ে গেল

এপ্রিল ২৬, ২০২৬
A A
পিএইচডি শিক্ষার্থী লিমন–বৃষ্টির শিগগিরই বিয়ের পরিকল্পনা ছিল, তার আগেই সব শেষ হয়ে গেল
Share on FacebookShare on Twitter

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের একটি বিশ্ববিদ্যালয়ে পিএইচডি করা নিহত বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমনের সঙ্গে নিখোঁজ নাহিদা সুলতানা বৃষ্টির প্রেমের সম্পর্ক ছিল। পরিবার সূত্রে জানা গেছে, তাঁরা শিগগিরই বিয়ের পরিকল্পনাও করেছিলেন।

লিমনের ভাই জুবায়ের আহমেদের বরাতে আন্তর্জাতিক গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, লিমন প্রায়ই পরিবারের সঙ্গে কথা বলার সময় বৃষ্টির প্রশংসা করতেন। তিনি জানিয়েছিলেন, বৃষ্টিকে ভালোবাসার কথা জানিয়েছেন এবং ভবিষ্যতে তাঁরা বিয়ের সিদ্ধান্ত নিয়েছেন।

জুবায়ের বলেন, লিমনের ভাষ্য অনুযায়ী বৃষ্টি ছিলেন প্রতিভাবান—গান গাওয়া ও রান্নায়ও দক্ষ।

বিশ্ববিদ্যালয় পুলিশের তথ্য অনুযায়ী, ১৬ এপ্রিল টাম্পায় তাঁদের সর্বশেষ দেখা যায়। সেদিন সকালে লিমনকে তাঁর ছাত্রাবাসে এবং কিছুক্ষণ পর বৃষ্টিকে বিশ্ববিদ্যালয়ের একটি ভবনে দেখা যায়। পরদিন তাঁদের সঙ্গে যোগাযোগ না পেয়ে এক পারিবারিক বন্ধু বিষয়টি কর্তৃপক্ষকে জানালে নিখোঁজ ডায়েরি করা হয়।

লিমন দুই বছর ধরে নিজের পিএইচডি থিসিস নিয়ে কাজ করছিলেন এবং পড়াশোনা শেষে দেশে ফিরে শিক্ষকতা করার ইচ্ছা ছিল বলে জানান তাঁর পরিবার।

প্রায় ১০ দিন নিখোঁজ থাকার পর শুক্রবার পুলিশ লিমনের মরদেহ উদ্ধার করে। তিনি ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডায় ভূগোল, পরিবেশবিজ্ঞান ও নীতি বিষয়ে পিএইচডি করছিলেন। একই সময়ে নিখোঁজ হওয়া বৃষ্টিও পিএইচডির শিক্ষার্থী ছিলেন।

আরওপড়ুন

মতিঝিলে বোমা উদ্ধারের ঘটনায় জামায়াতের গভীর উদ্বেগ

জুলাইয়ের ৫ মামলা মাথায় নিয়ে চুপিসারে কারামুক্ত তৌহিদ আফ্রিদি!

এ ঘটনায় লিমনের রুমমেট হিশাম আবুঘরবেহকে গ্রেপ্তার করেছে পুলিশ। জিজ্ঞাসাবাদের পর ফ্লোরিডার একটি এলাকা থেকে লিমনের মরদেহ উদ্ধার করা হয়। বৃষ্টির বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা না এলেও পরে তাঁর পরিবারের পক্ষ থেকে মৃত্যুর খবর নিশ্চিত করা হয়।

পুলিশ জানিয়েছে, সন্দেহভাজনের বিরুদ্ধে হামলা, জোরপূর্বক আটকে রাখা, প্রমাণ নষ্টের চেষ্টা এবং মরদেহ গোপন করার মতো গুরুতর অভিযোগ আনা হয়েছে। ঘটনাটি স্থানীয়ভাবে ব্যাপক উদ্বেগ সৃষ্টি করেছে বলে জানিয়েছে শেরিফের কার্যালয়।

সম্পর্কিত খবর

চাঁদাবাজিকে বৈধতা দেওয়ার’ বক্তব্যের তীব্র নিন্দা জামায়াতের
জামায়াত

মতিঝিলে বোমা উদ্ধারের ঘটনায় জামায়াতের গভীর উদ্বেগ

জুলাই ২৬, ২০২৬
জুলাইয়ের ৫ মামলা মাথায় নিয়ে চুপিসারে কারামুক্ত তৌহিদ আফ্রিদি!
বাংলাদেশ

জুলাইয়ের ৫ মামলা মাথায় নিয়ে চুপিসারে কারামুক্ত তৌহিদ আফ্রিদি!

জুলাই ২৬, ২০২৬
রাষ্ট্রপতি সাহাবুদ্দিন চুপ্পু জুলাই সনদে সই করলেন
বাংলাদেশ

বঙ্গভবন ছাড়লেও চুপ্পু এখনো রাষ্ট্রীয় নিরাপত্তাবলয়ে

জুলাই ২৬, ২০২৬

সপ্তাহের সেরা

  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • একসঙ্গে ১৭ কর্মকর্তা-কর্মচারীকে বদলি, জামায়াতপন্থিদের সরিয়ে দেওয়ার অভিযোগ

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘ককরোচকে ফান্ড দিচ্ছে জামায়াত’ সাংবাদিকের প্রশ্নে যা বললেন জয়সোয়াল

    0 shares
    Share 0 Tweet 0
  • হোটেল রুমে গোপন ক্যামেরা আছে কিনা ২ মিনিটেই পরীক্ষা করুন

    0 shares
    Share 0 Tweet 0
  • পদত্যাগ করছেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন, নতুন রাষ্ট্রপতি নিয়ে আলোচনা

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

মুছাব্বির হত্যায় নির্বাচনবিরোধীরা জড়িত থাকতে পারে: সালাহউদ্দিন

সদ্য বিদায়ী রাষ্ট্রপতি চুপ্পুর বিরুদ্ধে ফৌজদারি ব্যবস্থা নেওয়ার সুযোগ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

জুলাই ২৬, ২০২৬
চাঁদাবাজিকে বৈধতা দেওয়ার’ বক্তব্যের তীব্র নিন্দা জামায়াতের

মতিঝিলে বোমা উদ্ধারের ঘটনায় জামায়াতের গভীর উদ্বেগ

জুলাই ২৬, ২০২৬
ইন্টারসেপ্টর ফুরিয়ে যাওয়ার ভয়ে ইরানে হামলা স্থগিত যুক্তরাষ্ট্রের

ইন্টারসেপ্টর ফুরিয়ে যাওয়ার ভয়ে ইরানে হামলা স্থগিত যুক্তরাষ্ট্রের

জুলাই ২৬, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: [email protected]

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০