শনিবার, মে ২, ২০২৬
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
No Result
View All Result
হোম বাংলাদেশ

কালের কণ্ঠে আওয়ামী পন্থীদের প্রভাব বিস্তারের অভিযোগে হায়দার আলীসহ সিনিয়রদের বিরুদ্ধে

তুর্জ খান - তুর্জ খান
ডিসেম্বর ১০, ২০২৫
A A
Share on FacebookShare on Twitter

বেপরোয়া কর্মকাণ্ড, অস্বচ্ছ সম্পদ–অর্জন, রাজনৈতিক পক্ষপাত এবং দলীয় ন্যারেটিভ প্রচারের অভিযোগে কালের কণ্ঠ ও এর নির্বাহী সম্পাদক হায়দার আলীসহ প্রতিষ্ঠানের কয়েকজন সিনিয়র কর্মকর্তার বিরুদ্ধে সমালোচনা উঠেছে। বিভিন্ন সূত্রের বরাতে জানানো হচ্ছে—৫ আগস্টের পর রাজনৈতিক পরিবর্তনের ধারায় অন্যান্য গণমাধ্যম কাঠামো বদলালেও কালের কণ্ঠ আরও আক্রমণাত্মক ন্যারেটিভে ঝুঁকে পড়েছে।

অভিযোগ অনুযায়ী, পত্রিকাটি আওয়ামী লীগপন্থী অবস্থান বজায় রেখে বিভিন্ন প্রসঙ্গে দলের বক্তব্যকে অগ্রাধিকার দিচ্ছে এবং জুলাই আন্দোলনের নায়কদের নিয়ে বিতর্কিত পোস্টার ও কনটেন্ট প্রকাশ করছে। এ ন্যারেটিভ নিয়ন্ত্রণ করছেন নির্বাহী সম্পাদক হায়দার আলী, যাকে সহায়তা করছেন সাংবাদিক নেতা কাদের গনি চৌধুরী। সমালোচকদের দাবি, হায়দার আলী পূর্বে শিক্ষকতা ও মিডিয়ায় নিম্নপদে কাজ করলেও বর্তমানে তাঁর আর্থিক অবস্থার ব্যাপক পরিবর্তন ঘটেছে। মিরপুরে ফ্ল্যাট, টাঙ্গাইল ও সাভারে জমি, গরুর খামারসহ উল্লেখযোগ্য সম্পদের মালিকানা নিয়ে প্রশ্ন উঠেছে। অভিযোগ রয়েছে—ব্যবসায়ীদের ভয় দেখিয়ে অর্থ নেওয়া, বিদেশে লোক পাঠানোর মাধ্যমে আর্থিক সুবিধা অর্জন, এবং এসব কাজে তাঁর পরিবারের সদস্যদের সম্পৃক্ততা।

একইভাবে, কালের কণ্ঠের মাল্টিমিডিয়া বিভাগে দায়িত্বরত আশিকুর রহমান শ্রাবণের বিরুদ্ধেও অবৈধ সম্পদ–অর্জন, রাজনৈতিক পক্ষপাত এবং প্রতিষ্ঠানের ভেতরে প্রভাব খাটানোর অভিযোগ উঠেছে। উভয়কেই বসুন্ধরা গ্রুপের অভ্যন্তরে বিশেষ সুবিধাভোগী হিসেবে বর্ণনা করা হচ্ছে।

আরওপড়ুন

সংসদের প্রথম অধিবেশনের যে আটটি বিষয় সবচেয়ে আলোচিত

ঢাকা বার নির্বাচন: নিষিদ্ধ দলের অনুপস্থিতি ও বৈরী আবহাওয়ার কারণে ভোটার কম

আরেকদিকে, বিএনপি–পন্থী হিসেবে পরিচিত সাংবাদিক নেতা কাদের গনি চৌধুরীর বিরুদ্ধেও পত্রিকার সম্পাদকীয় নীতিতে রাজনৈতিক প্রভাব বিস্তারের অভিযোগ রয়েছে। প্রকাশিত প্রতিবেদনে দলীয় ন্যারেটিভে পক্ষপাত দেখানো এবং গুরুত্বপূর্ণ রাজনৈতিক ইস্যুতে বিতর্কিত অবস্থান গ্রহণের বিষয়টি নিয়ে বিএনপি হাইকমান্ডের ভেতরেও অসন্তোষ সৃষ্টি হয়েছে বলে সূত্রের দাবি।

এসব অভিযোগের পরিপ্রেক্ষিতে হায়দার আলী, আশিকুর রহমান শ্রাবণ, কাদের গনি চৌধুরী ও রাজিবুল হাসানের বিরুদ্ধে সম্পদ–অর্জন, রাজনৈতিক প্রভাব খাটানো এবং পত্রিকার সম্পাদকীয় নীতি বিকৃত করার অভিযোগে তদন্ত দাবি উঠছে। সমালোচকরা দ্রুত দুদকের অনুসন্ধানসহ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছেন।

সম্পর্কিত খবর

সংসদের প্রথম অধিবেশনের যে আটটি বিষয় সবচেয়ে আলোচিত
বাংলাদেশ

সংসদের প্রথম অধিবেশনের যে আটটি বিষয় সবচেয়ে আলোচিত

মে ২, ২০২৬
ঢাকা বার নির্বাচন: নিষিদ্ধ দলের অনুপস্থিতি ও বৈরী আবহাওয়ার কারণে ভোটার কম
বাংলাদেশ

ঢাকা বার নির্বাচন: নিষিদ্ধ দলের অনুপস্থিতি ও বৈরী আবহাওয়ার কারণে ভোটার কম

মে ২, ২০২৬
মণিরামপুরে জামায়াত নেতাকে কুপিয়ে আহত করার অভিযোগ বিএনপির বিরুদ্ধে
জামায়াত

মণিরামপুরে জামায়াত নেতাকে কুপিয়ে আহত করার অভিযোগ বিএনপির বিরুদ্ধে

মে ২, ২০২৬

সপ্তাহের সেরা

  • ঢাবি শিক্ষার্থী মুনিরার ঝুলন্ত লাশ উদ্ধার, সহযোগী অধ্যাপক সুদীপ গ্রেফতার

    ঢাবি শিক্ষার্থী মুনিরার ঝুলন্ত লাশ উদ্ধার, সহযোগী অধ্যাপক সুদীপ গ্রেফতার

    0 shares
    Share 0 Tweet 0
  • এপস্টেইন দ্বীপের রহস্যময় ‘মসজিদ’: পবিত্র কাবার গিলাফ ও কিসওয়া চুরির তথ্য ফাঁস

    0 shares
    Share 0 Tweet 0
  • আবিদুলের অভিযোগের জবাব দিলেন সাদিক কায়েম

    0 shares
    Share 0 Tweet 0
  • ভেতরে বিছানা–বালিশের সন্ধান, লক্ষ্মীপুরে রহস্যঘেরা সুড়ঙ্গ নিয়ে প্রশ্ন

    0 shares
    Share 0 Tweet 0
  • পিএইচডি শিক্ষার্থী লিমন–বৃষ্টির শিগগিরই বিয়ের পরিকল্পনা ছিল, তার আগেই সব শেষ হয়ে গেল

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

সংসদের প্রথম অধিবেশনের যে আটটি বিষয় সবচেয়ে আলোচিত

সংসদের প্রথম অধিবেশনের যে আটটি বিষয় সবচেয়ে আলোচিত

মে ২, ২০২৬
ঢাকা বারের সব পদে বিএনপিপন্থিদের জয়

ঢাকা বারের সব পদে বিএনপিপন্থিদের জয়

মে ২, ২০২৬
ঢাকা বার নির্বাচন: নিষিদ্ধ দলের অনুপস্থিতি ও বৈরী আবহাওয়ার কারণে ভোটার কম

ঢাকা বার নির্বাচন: নিষিদ্ধ দলের অনুপস্থিতি ও বৈরী আবহাওয়ার কারণে ভোটার কম

মে ২, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: [email protected]

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০