রবিবার, মে ৩, ২০২৬
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
No Result
View All Result
হোম রাজনীতি আওয়ামী লীগ

আইনি লড়াইয়ে বিদেশি আইনজীবী চাইলেন সালমান-আনিসুল

তুর্জ খান - তুর্জ খান
ডিসেম্বর ১০, ২০২৫
A A
Share on FacebookShare on Twitter

গণঅভ্যুত্থানের সময় কারফিউ দিয়ে ছাত্র–জনতার বিরুদ্ধে হত্যার উসকানির অভিযোগে মানবতাবিরোধী অপরাধের মামলায় বিদেশি আইনজীবী নিয়োগের আবেদন করেছেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগবিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান ও সাবেক আইনমন্ত্রী আনিসুল হক। বুধবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল–১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন বেঞ্চে তাঁদের পক্ষে এ আবেদন করেন সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী মনসুরুল হক চৌধুরী।

শুনানিতে চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম আনুষ্ঠানিক অভিযোগ গঠনের শুনানির জন্য সময় চান। আদালত আগামী ১৭ ডিসেম্বর তারিখ ধার্য করেন। এরপর মনসুরুল হক চৌধুরী বিদেশি আইনজীবী নিয়োগের অনুমতি চেয়ে বক্তব্য উপস্থাপন করেন। তিনি জানান, বিদেশি আইনজীবী নিয়োগের ক্ষেত্রে ট্রাইব্যুনালের অনুমতির পাশাপাশি বার কাউন্সিলের অনুমতিও প্রয়োজন। প্রসিকিউশন এতে আপত্তি জানায়। আদালত আইনি ব্যাখ্যা শুনে বিষয়টি পর্যালোচনার জন্য সময় নেয়।

আরওপড়ুন

জুলাই সনদ বাস্তবায়ন না হলে প্রধানমন্ত্রী কর্তৃত্ববাদী হয়ে উঠবে

জ্বালানি অস্থিরতায় চাপে অর্থনীতি: বিশেষজ্ঞ মত

৪ ডিসেম্বর সালমান এফ রহমান ও আনিসুল হকের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে প্রসিকিউশন। ট্রাইব্যুনাল তা আমলে নেয়। অভিযোগ অনুযায়ী, জুলাই গণঅভ্যুত্থানের সময় এ দুই ব্যক্তি ফোনালাপে কারফিউ চলাকালে আন্দোলনকারীদের ‘শেষ করে দেওয়া’ প্রয়োজন—এমন মন্তব্য করেন। প্রসিকিউশনের দাবি, তাঁদের ওই বক্তব্যের পর ১৯ জুলাইসহ বিভিন্ন সময়ে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ছাত্র–জনতাকে নির্বিচারে গুলি করে হত্যা করা হয়। এ বক্তব্য হত্যাকাণ্ডে সরাসরি উসকানি হিসেবে কাজ করেছে এবং পরবর্তী ঘটনাগুলোতে তাঁদের সম্পৃক্ততা রয়েছে।

গত বছরের ১৩ আগস্ট গ্রেপ্তার হন সালমান এফ রহমান ও আনিসুল হক। এরপর থেকে বিভিন্ন মামলায় তাঁরা কারাগারে আছেন।

সম্পর্কিত খবর

জুলাই সনদ বাস্তবায়ন না হলে প্রধানমন্ত্রী কর্তৃত্ববাদী হয়ে উঠবে
প্রধান সংবাদ

জুলাই সনদ বাস্তবায়ন না হলে প্রধানমন্ত্রী কর্তৃত্ববাদী হয়ে উঠবে

মে ৩, ২০২৬
জ্বালানি অস্থিরতায় চাপে অর্থনীতি: বিশেষজ্ঞ মত
প্রধান সংবাদ

জ্বালানি অস্থিরতায় চাপে অর্থনীতি: বিশেষজ্ঞ মত

মে ৩, ২০২৬
থানাগুলোকে দালালমুক্ত করার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর
প্রধান সংবাদ

থানাগুলোকে দালালমুক্ত করার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর

মে ২, ২০২৬

সপ্তাহের সেরা

  • পুরুষ হরমোন টেস্টোস্টেরন কমে গেলে যেসব সমস্যা হতে পারে

    পুরুষ হরমোন টেস্টোস্টেরন কমে গেলে যেসব সমস্যা হতে পারে

    0 shares
    Share 0 Tweet 0
  • এপস্টেইন দ্বীপের রহস্যময় ‘মসজিদ’: পবিত্র কাবার গিলাফ ও কিসওয়া চুরির তথ্য ফাঁস

    0 shares
    Share 0 Tweet 0
  • মৃত্যুর খবর পাওয়ার পর তড়িঘড়ি রুমে গেলেন সুদীপ; কাগজ সরানোর অভিযোগ

    0 shares
    Share 0 Tweet 0
  • ফজলুর রহমান ট্রেনিংয়ের পর রাইফেলই হাতে নেননি: কোম্পানি কমান্ডার আইয়ুব বিন হায়দার

    0 shares
    Share 0 Tweet 0
  • চট্টগ্রামে হিন্দু প্রবাসীর স্ত্রীকে দলবদ্ধ ধর্ষণ ও লুটপাট, অভিযুক্ত বিএনপি নেতা

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

ঢাবি ছাত্রীর আত্মহত্যা, তিন দিনের রিমান্ডে শিক্ষক সুদীপ

ঢাবি ছাত্রীর আত্মহত্যা, তিন দিনের রিমান্ডে শিক্ষক সুদীপ

মে ৩, ২০২৬

সিলেটে ৮ নির্মাণ শ্রমিক নিহতের ঘটনায় জামায়াতের শোক

মে ৩, ২০২৬
জুলাই সনদ বাস্তবায়ন না হলে প্রধানমন্ত্রী কর্তৃত্ববাদী হয়ে উঠবে

জুলাই সনদ বাস্তবায়ন না হলে প্রধানমন্ত্রী কর্তৃত্ববাদী হয়ে উঠবে

মে ৩, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: [email protected]

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০