Wednesday, November 11, 2026
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
No Result
View All Result
Home আন্তর্জাতিক

গাজা উপত্যকা এখন বিশ্বের সবচেয়ে ক্ষুধার্ত এলাকা

May 31, 2025
A A
গাজা উপত্যকা এখন বিশ্বের সবচেয়ে ক্ষুধার্ত এলাকা

আরওপড়ুন

৭০ বছর আগের সতর্কবার্তা: গাজা দখল করলে ব্যাপক প্রতিরোধের মুখে পড়বে ইসরাইল

মক্কা প্রতিরক্ষা জোটে যোগ দিতে যাচ্ছে সিরিয়া

‘গাজায় মানবিক সহায়তা প্রবেশে এখনও গুরুতর বাধার মুখোমুখি হতে হচ্ছে। অনুমতি পাওয়া ৯০০টি সাহায্যবাহী ট্রাকের মধ্যে মাত্র ৬০০টি প্রবেশ করতে সক্ষম হয়েছে।’

দীর্ঘদিনের অবরোধ ও সাম্প্রতিক সংঘাতে বিপর্যস্ত গাজা উপত্যকা এখন বিশ্বের সবচেয়ে ভয়াবহ খাদ্য সংকটে ভুগছে। জাতিসংঘ জানিয়েছে, এই মুহূর্তে গাজার প্রতিটি মানুষ দুর্ভিক্ষের চরম ঝুঁকিতে রয়েছে।

জাতিসংঘের মানবিক বিষয়ক সংস্থা (OCHA) গত শুক্রবার এক সংবাদ সম্মেলনে জানায়, গাজায় মানবিক সহায়তা প্রবেশে এখনও গুরুতর বাধার মুখোমুখি হতে হচ্ছে। অনুমতি পাওয়া ৯০০টি সাহায্যবাহী ট্রাকের মধ্যে মাত্র ৬০০টি প্রবেশ করতে সক্ষম হয়েছে।

সংস্থাটির মুখপাত্র জেন্স লারকে বলেন, “আমরা যেটুকু সহায়তা নিয়ে যেতে পেরেছি, তা মূলত শুধু ময়দা। রান্না না করলে তা খাওয়ার উপযোগী নয়। অথচ এখন গাজার ১০০ শতাংশ জনগণ দুর্ভিক্ষের ঝুঁকিতে রয়েছে।”

তিনি আরও জানান, সহায়তা সরবরাহে জটিলতা এবং নিরাপত্তাজনিত বাধার কারণে পরিস্থিতি আরও সংকটাপন্ন হয়ে উঠেছে। গত দুই সপ্তাহেই গাজায় নতুন করে বাস্তুচ্যুত হয়েছেন প্রায় ২ লাখ মানুষ।

এদিকে জাতিসংঘের শরণার্থী সংস্থা ইউএনআরডব্লিউএ জানিয়েছে, জর্ডানের আম্মানে তাদের গুদামে গাজার জন্য এক মাসের খাদ্য, চিকিৎসা ও মানবিক উপকরণ প্রস্তুত রাখা আছে। যা অন্তত ২ লাখ মানুষের জন্য যথেষ্ট। কিন্তু সীমান্ত বন্ধ থাকায় সেসব ত্রাণ পৌঁছানো সম্ভব হচ্ছে না।

ইউএনআরডব্লিউএ বলছে, “গাজার জনগণ এখন জীবন বাঁচাতে জরুরি সহায়তার অপেক্ষায়। এই সহায়তা পৌঁছাতে বিলম্ব হলে তা ভয়াবহ মানবিক বিপর্যয়ে রূপ নিতে পারে।”

এর আগে জাতিসংঘ ও আন্তর্জাতিক কয়েকটি সংস্থা এক যৌথ প্রতিবেদনে সতর্ক করে জানায়, মার্চের ২ তারিখ থেকে সহায়তা প্রবেশ বন্ধ হয়ে যাওয়ার পর গাজায় অনাহার, অপুষ্টি ও মৃত্যু লাফিয়ে বাড়ছে।

বিশেষজ্ঞদের মতে, অবিলম্বে সহায়তা প্রবেশ নিশ্চিত না করা গেলে ইতিহাসের সবচেয়ে করুণ মানবিক বিপর্যয় দেখা দিতে পারে এই উপত্যকায়।

Related Posts

৭০ বছর আগের সতর্কবার্তা: গাজা দখল করলে ব্যাপক প্রতিরোধের মুখে পড়বে ইসরাইল
আন্তর্জাতিক

৭০ বছর আগের সতর্কবার্তা: গাজা দখল করলে ব্যাপক প্রতিরোধের মুখে পড়বে ইসরাইল

November 10, 2026
মক্কা প্রতিরক্ষা জোটে যোগ দিতে যাচ্ছে সিরিয়া
আন্তর্জাতিক

মক্কা প্রতিরক্ষা জোটে যোগ দিতে যাচ্ছে সিরিয়া

November 9, 2026
ক্ষেপণাস্ত্রের পাল্লার সীমা তুলে নিল ইরান, এবার লক্ষ্যবস্তু ইউরোপের মার্কিন ঘাঁটি
আন্তর্জাতিক

ক্ষেপণাস্ত্রের পাল্লার সীমা তুলে নিল ইরান, এবার লক্ষ্যবস্তু ইউরোপের মার্কিন ঘাঁটি

November 9, 2026

সপ্তাহের সেরা

  • নিজের আসল ভিডিওকেই ‘এআই’ দাবি বিএনপি’র এমপি নাসেরের

    নিজের আসল ভিডিওকেই ‘এআই’ দাবি বিএনপি’র এমপি নাসেরের

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • অবশেষে মুখ খুললেন আমির হামজা

    0 shares
    Share 0 Tweet 0
  • ভারতের অর্থায়নে ৪২ বাংলাদেশী সিনিয়র সাংবাদিকের গোপন প্রশিক্ষণ!

    0 shares
    Share 0 Tweet 0
  • মৃত্যুর তিন বছর পর ফ্ল্যাট থেকে মিলল সাবেক মন্ত্রীর বোনের কঙ্কাল, খুলল রহস্যের জট

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

পুলিশের গাড়ি সহ ২২ গাড়িতে আগুন, ২৮ স্থানে ককটেল হামলা

পুলিশের গাড়ি সহ ২২ গাড়িতে আগুন, ২৮ স্থানে ককটেল হামলা

November 10, 2026
বঙ্গভবনে বিএনপি-লীগ মেলবন্ধন: যৌথ সাক্ষাতের নেপথ্যে কোন বড় ছক!

বঙ্গভবনে বিএনপি-লীগ মেলবন্ধন: যৌথ সাক্ষাতের নেপথ্যে কোন বড় ছক!

November 10, 2026
সরকার ব্যর্থ হলে জনগণকে সঙ্গে নিয়ে দায়িত্ব পালন করবে বিরোধী দল: সংসদে জামায়াত আমির

সরকার ব্যর্থ হলে জনগণকে সঙ্গে নিয়ে দায়িত্ব পালন করবে বিরোধী দল: সংসদে জামায়াত আমির

November 10, 2026
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: [email protected]

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০