শনিবার, মে ২, ২০২৬
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
No Result
View All Result
হোম বাংলাদেশ

রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের যত অভিযোগ, পদত্যাগের পরিকল্পনা

তুহিন সিরাজী - তুহিন সিরাজী
ডিসেম্বর ১১, ২০২৫
A A
রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের যত অভিযোগ, পদত্যাগের পরিকল্পনা
Share on FacebookShare on Twitter

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন শেষ হলেই পদত্যাগ করতে চান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের আচরণ তাঁকে অপমানিত করেছে—রয়টার্সকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে এমনই মন্তব্য করেছেন তিনি।

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) ঢাকার বঙ্গভবন থেকে হোয়াটসঅ্যাপে দেওয়া এই সাক্ষাৎকারেই রাষ্ট্রপতি তাঁর ক্ষোভ ও অভিজ্ঞতার নানা দিক তুলে ধরেন।

রাষ্ট্রপতির পদ সাংবিধানিকভাবে সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়কের হলেও বাস্তবে নির্বাহী ক্ষমতা থাকে প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভার হাতে। সাহাবুদ্দিন ২০২৩ সালে আওয়ামী লীগের মনোনয়নে বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাষ্ট্রপতি নির্বাচিত হন। ২০২৪ সালের আগস্টে আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকারের পতন এবং শেখ হাসিনার দেশত্যাগের পর দেশে অন্তর্বর্তী সরকার গঠিত হয়। দলটির কার্যক্রম স্থগিত থাকায় আগামী ১২ ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনে অংশ নিতে পারছে না আওয়ামী লীগ।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, সাক্ষাৎকারে রাষ্ট্রপতি সাহাবুদ্দিন বলেন, “আমি চলে যেতে আগ্রহী। আমি বেরিয়ে যেতে চাই। নির্বাচন না হওয়া পর্যন্ত আমি থাকছি, কারণ সাংবিধানিকভাবে রাষ্ট্রপতির দায়িত্ব পালন করতে হবে।” দায়িত্ব নেওয়ার পর গণমাধ্যমে এটিই তাঁর প্রথম সাক্ষাৎকার।

সাহাবুদ্দিনের অভিযোগ, প্রায় সাত মাস ধরে প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস তাঁর সঙ্গে দেখা করেননি। একই সঙ্গে তাঁর প্রেস বিভাগ সরিয়ে রাখা হয়েছে এবং সেপ্টেম্বরে দেশের সব কনস্যুলেট ও দূতাবাস থেকে তাঁর সরকারি প্রতিকৃতি রাতারাতি সরানো হয়েছে।

তিনি বলেন, “এতে জনগণের কাছে ভুল বার্তা গেছে—মনে হয়েছে হয়তো আমাকে সরিয়ে দেওয়া হবে। আমি গভীরভাবে অপমানিত বোধ করেছি।” প্রতিকৃতি সরানোর বিষয়ে তিনি ইউনূসকে লিখিতভাবে জানালেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলেও অভিযোগ করেন রাষ্ট্রপতি। তাঁর ভাষায়, “আমার কণ্ঠরোধ করা হয়েছে।”

আরওপড়ুন

মণিরামপুরে জামায়াত নেতাকে কুপিয়ে আহত করার অভিযোগ বিএনপির বিরুদ্ধে

জামায়াত স্বাধীনতাবিরোধী শক্তি হিসেবে কাজ করেছে : আইনমন্ত্রী

রয়টার্স জানিয়েছে, প্রধান উপদেষ্টার দপ্তরের কর্মকর্তারা এ বিষয়ে তাৎক্ষণিক মন্তব্য দিতে রাজি হননি।

এ ছাড়া সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের সঙ্গে তিনি নিয়মিত যোগাযোগ রাখছেন বলেও সাক্ষাৎকারে উল্লেখ করেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন।

সম্পর্কিত খবর

মণিরামপুরে জামায়াত নেতাকে কুপিয়ে আহত করার অভিযোগ বিএনপির বিরুদ্ধে
জামায়াত

মণিরামপুরে জামায়াত নেতাকে কুপিয়ে আহত করার অভিযোগ বিএনপির বিরুদ্ধে

মে ২, ২০২৬
জামায়াত স্বাধীনতাবিরোধী শক্তি হিসেবে কাজ করেছে : আইনমন্ত্রী
বাংলাদেশ

জামায়াত স্বাধীনতাবিরোধী শক্তি হিসেবে কাজ করেছে : আইনমন্ত্রী

মে ২, ২০২৬
কারাগার থেকে মুক্তি পেয়েছেন অভিনেতা সিদ্দিকুর রহমান
বাংলাদেশ

কারাগার থেকে মুক্তি পেয়েছেন অভিনেতা সিদ্দিকুর রহমান

মে ২, ২০২৬

সপ্তাহের সেরা

  • ঢাবি শিক্ষার্থী মুনিরার ঝুলন্ত লাশ উদ্ধার, সহযোগী অধ্যাপক সুদীপ গ্রেফতার

    ঢাবি শিক্ষার্থী মুনিরার ঝুলন্ত লাশ উদ্ধার, সহযোগী অধ্যাপক সুদীপ গ্রেফতার

    0 shares
    Share 0 Tweet 0
  • আবিদুলের অভিযোগের জবাব দিলেন সাদিক কায়েম

    0 shares
    Share 0 Tweet 0
  • ভেতরে বিছানা–বালিশের সন্ধান, লক্ষ্মীপুরে রহস্যঘেরা সুড়ঙ্গ নিয়ে প্রশ্ন

    0 shares
    Share 0 Tweet 0
  • পিএইচডি শিক্ষার্থী লিমন–বৃষ্টির শিগগিরই বিয়ের পরিকল্পনা ছিল, তার আগেই সব শেষ হয়ে গেল

    0 shares
    Share 0 Tweet 0
  • এপস্টেইন দ্বীপের রহস্যময় ‘মসজিদ’: পবিত্র কাবার গিলাফ ও কিসওয়া চুরির তথ্য ফাঁস

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

মণিরামপুরে জামায়াত নেতাকে কুপিয়ে আহত করার অভিযোগ বিএনপির বিরুদ্ধে

মণিরামপুরে জামায়াত নেতাকে কুপিয়ে আহত করার অভিযোগ বিএনপির বিরুদ্ধে

মে ২, ২০২৬
ফিলিং স্টেশনে পুলিশ কনস্টেবলকে পেটালেন বিএনপি নেতার ছেলে

ফিলিং স্টেশনে পুলিশ কনস্টেবলকে পেটালেন বিএনপি নেতার ছেলে

মে ২, ২০২৬
বিএনপি নেতার ভাইয়ের বিরুদ্ধে সাংবাদিককে মারধরের অভিযোগ

বিএনপি নেতার ভাইয়ের বিরুদ্ধে সাংবাদিককে মারধরের অভিযোগ

মে ২, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: [email protected]

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০