মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে সর্বাধিক সংখ্যক জাতীয় পতাকা হাতে প্যারাস্যুটিং করে বিশ্বরেকর্ড গড়েছে বাংলাদেশ। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) দুপুরে রাজধানীর তেজগাঁও পুরোনো বিমানবন্দরসংলগ্ন প্যারেড গ্রাউন্ডে সশস্ত্র বাহিনীর উদ্যোগে এ ব্যতিক্রমী ও নজিরবিহীন আয়োজন অনুষ্ঠিত হয়।
এই প্যারাস্যুটিং প্রদর্শনীতে ‘টিম বাংলাদেশ’-এর ৫৪ জন প্যারাট্রুপার অংশ নেন। স্বাধীনতার ৫৪ বছর পূর্তি উপলক্ষে তারা জাতীয় পতাকা হাতে আকাশ থেকে অবতরণ করেন। বিশ্বের সর্বাধিক সংখ্যক পতাকা হাতে প্যারাস্যুটিংয়ের মাধ্যমে এ প্রদর্শনী নতুন বিশ্বরেকর্ড স্থাপন করে।
এই ঐতিহাসিক মুহূর্ত প্রত্যক্ষ করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসসহ উপস্থিত দর্শনার্থীরা।







