শনিবার, মে ২, ২০২৬
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
No Result
View All Result
হোম বাংলাদেশ

হাদিকে হত্যাচেষ্টা: যেভাবে স্ত্রী ফয়সালকে অর্থ পাঠিয়েছেন

তুহিন সিরাজী - তুহিন সিরাজী
ডিসেম্বর ১৭, ২০২৫
A A
হাদিকে হত্যাচেষ্টা: যেভাবে স্ত্রী ফয়সালকে অর্থ পাঠিয়েছেন
Share on FacebookShare on Twitter

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদিকে গুলির ঘটনায় শুটার হিসেবে চিহ্নিত ফয়সাল করিম মাসুদ সীমান্তে পৌঁছানোর আগে তার স্ত্রীর কাছ থেকে ৩০ হাজার টাকা নেন। তদন্তে জানা গেছে, ঢাকার ধামরাই থেকে ময়মনসিংহের হালুয়াঘাটে পৌঁছাতে ফয়সাল ও তার সহযোগী আলমগীর হোসেন যে প্রাইভেটকার ব্যবহার করেন, সেই গাড়ির চালকের কাছে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে টাকা পাঠানো হয়। পরে ময়মনসিংহ শহরের একটি দোকান থেকে ওই টাকা উত্তোলন করেন ফয়সাল।

তদন্তসংশ্লিষ্ট সূত্র জানায়, ঢাকা থেকে সীমান্ত এলাকায় যেতে ফয়সাল ও আলমগীর সিএনজিচালিত অটোরিকশা ও দুটি প্রাইভেটকার ব্যবহার করেন। এ ঘটনায় পুলিশ আরও দুই থেকে তিনজন সন্দেহভাজনকে শনাক্ত করেছে। তদন্তে ফয়সালের সঙ্গে বিভিন্ন পর্যায়ে তাদের যোগাযোগের তথ্য পাওয়া গেছে। তাদের গ্রেপ্তারে দেশের বিভিন্ন স্থানে অভিযান চালানো হচ্ছে।

এদিকে হাদির ওপর হামলার পেছনে নিষিদ্ধ আওয়ামী লীগের পলাতক এক শীর্ষ নেতার ব্যক্তিগত সহকারী এবং এক সন্ত্রাসীর সংশ্লিষ্টতার কথা বিভিন্ন মাধ্যমে উঠে এসেছে। বিষয়টি গুরুত্বসহকারে খতিয়ে দেখছে গোয়েন্দা সংস্থাগুলো।

আরওপড়ুন

জামায়াত স্বাধীনতাবিরোধী শক্তি হিসেবে কাজ করেছে : আইনমন্ত্রী

কারাগার থেকে মুক্তি পেয়েছেন অভিনেতা সিদ্দিকুর রহমান

অন্যদিকে, সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন শরিফ ওসমান হাদির শারীরিক অবস্থা এখনও সংকটাপন্ন। চিকিৎসকদের মতে, তিনি জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে রয়েছেন। তার আরও একটি অস্ত্রোপচার প্রয়োজন হলেও বর্তমানে শারীরিক অবস্থা অস্ত্রোপচারের উপযোগী নয়।

গত শুক্রবার দুপুরে রাজধানীর বিজয়নগরের কালভার্ট রোডে চলন্ত রিকশায় থাকা অবস্থায় দুর্বৃত্তরা ওসমান হাদিকে গুলি করে।

ডিবির যুগ্ম কমিশনার মোহাম্মদ নাসিরুল ইসলাম গণমাধ্যমকে জানান, হত্যাচেষ্টার ঘটনায় জড়িত সবাইকে শনাক্ত করে আইনের আওতায় আনতে অভিযান অব্যাহত রয়েছে।

এদিকে হাদিকে গুলির ঘটনায় ব্যবহৃত অস্ত্রের গুলিসহ একটি ম্যাগাজিন উদ্ধার করেছে র‍্যাব। গতকাল র‍্যাবের একটি সূত্র বিষয়টি নিশ্চিত করে জানায়, প্রধান সন্দেহভাজন ফয়সালের বোনের বাসার পাশের একটি স্থান থেকে ম্যাগাজিনটি উদ্ধার করা হয়।

সর্বশেষ তথ্যে জানা গেছে, সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন হাদির শারীরিক অবস্থা বর্তমানে স্থিতিশীল। ইনকিলাব মঞ্চের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে জানানো হয়, সিঙ্গাপুরে প্রাথমিক পরীক্ষার পর তার অবস্থার কিছুটা অবনতি হলেও এখন তা স্থিতিশীল পর্যায়ে রয়েছে। তবে চিকিৎসকদের মতে, তার আরও একটি অস্ত্রোপচার প্রয়োজন হলেও শারীরিক অবস্থা এখনও অস্ত্রোপচারের জন্য প্রস্তুত হয়নি।

এর আগে সিঙ্গাপুর হাসপাতালের চিকিৎসকদের বরাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিউরোসার্জন ও হাদির চিকিৎসায় যুক্ত ডা. আব্দুল আহাদ জানান, হাদির অবস্থা এখনও ঝুঁকিপূর্ণ।

সম্পর্কিত খবর

জামায়াত স্বাধীনতাবিরোধী শক্তি হিসেবে কাজ করেছে : আইনমন্ত্রী
বাংলাদেশ

জামায়াত স্বাধীনতাবিরোধী শক্তি হিসেবে কাজ করেছে : আইনমন্ত্রী

মে ২, ২০২৬
কারাগার থেকে মুক্তি পেয়েছেন অভিনেতা সিদ্দিকুর রহমান
বাংলাদেশ

কারাগার থেকে মুক্তি পেয়েছেন অভিনেতা সিদ্দিকুর রহমান

মে ২, ২০২৬
ছাত্রদল নেতার বিরুদ্ধে বিধবার দোকান-জমি দখলের অভিযোগ
বাংলাদেশ

ছাত্রদল নেতার বিরুদ্ধে বিধবার দোকান-জমি দখলের অভিযোগ

মে ১, ২০২৬

সপ্তাহের সেরা

  • ঢাবি শিক্ষার্থী মুনিরার ঝুলন্ত লাশ উদ্ধার, সহযোগী অধ্যাপক সুদীপ গ্রেফতার

    ঢাবি শিক্ষার্থী মুনিরার ঝুলন্ত লাশ উদ্ধার, সহযোগী অধ্যাপক সুদীপ গ্রেফতার

    0 shares
    Share 0 Tweet 0
  • আবিদুলের অভিযোগের জবাব দিলেন সাদিক কায়েম

    0 shares
    Share 0 Tweet 0
  • ভেতরে বিছানা–বালিশের সন্ধান, লক্ষ্মীপুরে রহস্যঘেরা সুড়ঙ্গ নিয়ে প্রশ্ন

    0 shares
    Share 0 Tweet 0
  • পিএইচডি শিক্ষার্থী লিমন–বৃষ্টির শিগগিরই বিয়ের পরিকল্পনা ছিল, তার আগেই সব শেষ হয়ে গেল

    0 shares
    Share 0 Tweet 0
  • ফজলুর রহমান ট্রেনিংয়ের পর রাইফেলই হাতে নেননি: কোম্পানি কমান্ডার আইয়ুব বিন হায়দার

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

মহাকাশ বাণিজ্যে স্পেসএক্স-কে রাশিয়ার চ্যালেঞ্জ; সয়ুজ-৫ এর সফল উৎক্ষেপণ

মহাকাশ বাণিজ্যে স্পেসএক্স-কে রাশিয়ার চ্যালেঞ্জ; সয়ুজ-৫ এর সফল উৎক্ষেপণ

মে ২, ২০২৬
এপস্টেইন দ্বীপের রহস্যময় ‘মসজিদ’: পবিত্র কাবার গিলাফ ও কিসওয়া চুরির তথ্য ফাঁস

এপস্টেইন দ্বীপের রহস্যময় ‘মসজিদ’: পবিত্র কাবার গিলাফ ও কিসওয়া চুরির তথ্য ফাঁস

মে ২, ২০২৬
জামায়াত স্বাধীনতাবিরোধী শক্তি হিসেবে কাজ করেছে : আইনমন্ত্রী

জামায়াত স্বাধীনতাবিরোধী শক্তি হিসেবে কাজ করেছে : আইনমন্ত্রী

মে ২, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: [email protected]

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০