মঙ্গলবার, আগস্ট ৪, ২০২৬
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
No Result
View All Result
হোম বাংলাদেশ

সিঙ্গাপুরে হাদির শারীরিক অবস্থা খুবই সংকটাপন্ন

ডিসেম্বর ১৭, ২০২৫
A A
সিঙ্গাপুরে হাদির শারীরিক অবস্থা খুবই সংকটাপন্ন
Share on FacebookShare on Twitter

সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির শারীরিক অবস্থা অত্যন্ত সংকটাপন্ন। নির্ভরযোগ্য সূত্রে এ তথ্য জানা গেছে। গুরুতর অবস্থাতেই গত সোমবার এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে সিঙ্গাপুরে নেওয়া হয়।

এয়ার অ্যাম্বুলেন্সে থাকার সময় তার অবস্থার কিছুটা অবনতি হলেও হাসপাতালে নেওয়ার পর সাময়িকভাবে উন্নতি দেখা দেয়। তবে গত মঙ্গলবার সারাদিন ও আজ বুধবার সকালে শারীরিক অবস্থা স্থিতিশীল থাকলেও দুপুরের পর আবারও অবস্থার অবনতি ঘটে বলে জানা গেছে।

এর আগে অন্তর্বর্তীকালীন সরকার ও পরিবারের অনুরোধে উন্নত চিকিৎসার জন্য হাদিকে যুক্তরাজ্যের বার্মিংহামের কুইন এলিজাবেথ হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া শুরু করে সিঙ্গাপুর জেনারেল হাসপাতাল কর্তৃপক্ষ। এ লক্ষ্যে মেডিক্যাল রিপোর্টসহ আনুষ্ঠানিকভাবে একটি চিঠিও পাঠানো হয়। স্বাস্থ্যগত অনুমতি মিললে যুক্তরাজ্যে পাঠানোর প্রস্তুতির মধ্যেই তার শারীরিক অবস্থার অবনতির খবর পাওয়া যায়।

সূত্র জানায়, ওসমান হাদির মাথায় একটি অত্যন্ত জটিল অস্ত্রোপচার প্রয়োজন। তবে সিঙ্গাপুরে এ ধরনের অস্ত্রোপচারের পর্যাপ্ত সুবিধা না থাকায় যুক্তরাজ্যের কুইন এলিজাবেথ হাসপাতালে এ চিকিৎসার উন্নত ব্যবস্থা রয়েছে।

আরওপড়ুন

আ.লীগের রাজনীতির পক্ষে বয়ানকারীরা ফ্যাসিবাদের দোসর: অ্যাডভোকেট জুবায়ের

গ্যাস সংকট কাটাতে দুর্নীতি কমিয়ে উৎপাদন বাড়ান: সরকারকে গোলাম পরওয়ার

প্রাথমিকভাবে ইনকিলাব মঞ্চ এবং বাংলাদেশ ও যুক্তরাজ্যের কয়েকজন শুভাকাঙ্ক্ষী তাকে বৃটেনে নেওয়ার উদ্যোগ নিলেও বর্তমানে বিষয়টি নিয়ে সরকার সরাসরি সক্রিয় হয়েছে। বুধবার সকালে উপদেষ্টা ফওজুল কবির খান, মোস্তফা সরয়ার ফারুকী ও ডা. সায়েদুর রহমান টেলিকনফারেন্সে হাদির বড় ভাই ওমরের সঙ্গে কথা বলেন এবং সরকারের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।

তবে সবকিছু ঠিক থাকলেও দীর্ঘ সফরের জন্য হাদির শারীরিক সক্ষমতা আছে কি না, সে বিষয়ে সিঙ্গাপুরের চিকিৎসকদের অনুমতি প্রয়োজন। চিকিৎসকরা সম্মতি না দিলে তাকে যুক্তরাজ্যে নেওয়া ঝুঁকিপূর্ণ হতে পারে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

এর আগে বুধবার সকালে ইনকিলাব মঞ্চ তাদের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে জানায়, হাদির শারীরিক অবস্থা পুরোপুরি স্থিতিশীল হওয়ার অপেক্ষায় রয়েছেন সবাই। অস্ত্রোপচারের প্রস্তুতির জন্য আগে শরীরকে সম্পূর্ণ স্থিতিশীল করতে হবে। চিকিৎসা সিঙ্গাপুর কিংবা ইংল্যান্ড—যেকোনো স্থানে হতে পারে। ব্রেন সক্রিয় করতে অস্ত্রোপচার প্রয়োজন এবং বর্তমানে মূল লক্ষ্য হলো শরীর ও ব্রেনের মধ্যে সংযোগ স্থাপন করা। ব্রেন ছাড়া শরীরের অন্যান্য অঙ্গ সক্রিয় রয়েছে।

হাদির পরিবারের পক্ষ থেকে তার সুস্থতার জন্য বিশেষ দোয়ার আহ্বান জানানো হয়েছে। পরিবারের পক্ষ থেকে বলা হয়েছে, আল্লাহ যেন তাকে হায়াতে তাইয়েবাহ নসিব করেন।

সম্পর্কিত খবর

আ.লীগের রাজনীতির পক্ষে বয়ানকারীরা ফ্যাসিবাদের দোসর: অ্যাডভোকেট জুবায়ের
জামায়াত

আ.লীগের রাজনীতির পক্ষে বয়ানকারীরা ফ্যাসিবাদের দোসর: অ্যাডভোকেট জুবায়ের

আগস্ট ৩, ২০২৬
গ্যাস সংকট কাটাতে দুর্নীতি কমিয়ে উৎপাদন বাড়ান: সরকারকে গোলাম পরওয়ার
জামায়াত

গ্যাস সংকট কাটাতে দুর্নীতি কমিয়ে উৎপাদন বাড়ান: সরকারকে গোলাম পরওয়ার

আগস্ট ৩, ২০২৬
সারাদেশে বৃষ্টিপাত বাড়ছে, থাকতে পারে কয়েকদিন
বাংলাদেশ

সারাদেশে বৃষ্টিপাত বাড়ছে, থাকতে পারে কয়েকদিন

আগস্ট ৩, ২০২৬

সপ্তাহের সেরা

  • প্রতিমন্ত্রী ফরহাদের সঙ্গে হিন্দু তরুণীর অন্তরঙ্গ ভিডিও ফাঁস নিয়ে তোলপাড়

    প্রতিমন্ত্রী ফরহাদের সঙ্গে হিন্দু তরুণীর অন্তরঙ্গ ভিডিও ফাঁস নিয়ে তোলপাড়

    0 shares
    Share 0 Tweet 0
  • একের পর এক বিএনপির এমপি-মন্ত্রীদের আপত্তিকর ভিডিও ফাঁস, তোলপাড় সোশ্যাল মিডিয়া

    0 shares
    Share 0 Tweet 0
  • পাঁচ জেলা নিয়ে বগুড়াকে বিভাগ ঘোষণা করা হচ্ছে

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • এমপি নজরুলকে ঘিরে বেরিয়ে এলো আরও চাঞ্চল্যকর তথ্য

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

বেলচা হাতে আম্মার: ছাত্রীকে অপহরণ করে পদ্মাপাড়ে নিয়েছিলেন মহসিন

বেলচা হাতে আম্মার: ছাত্রীকে অপহরণ করে পদ্মাপাড়ে নিয়েছিলেন মহসিন

আগস্ট ৩, ২০২৬
থমথমে বেরোবি, ছাত্রদল-শিবিরের ধাওয়া-পাল্টা ধাওয়া

থমথমে বেরোবি, ছাত্রদল-শিবিরের ধাওয়া-পাল্টা ধাওয়া

আগস্ট ৩, ২০২৬
মানবাধিকার নয়, প্রাণী অধিকার কর্মীদের বাধার মুখে ইসরায়েলে কারাগারে কুমির ছাড়ার পরিকল্পনা স্থগিত

মানবাধিকার নয়, প্রাণী অধিকার কর্মীদের বাধার মুখে ইসরায়েলে কারাগারে কুমির ছাড়ার পরিকল্পনা স্থগিত

আগস্ট ৩, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: [email protected]

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০