মঙ্গলবার, আগস্ট ২৫, ২০২৬
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
No Result
View All Result
হোম প্রধান সংবাদ

শহীদ শরীফ ওসমান হাদির সাহসের পেছনে নীরব শক্তি ছিলেন তাঁর পর্দানশীন স্ত্রী

ডিসেম্বর ১৯, ২০২৫
A A
Share on FacebookShare on Twitter

জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখভাগের বিপ্লবী যোদ্ধা শহীদ শরীফ ওসমান হাদির ব্যক্তিগত জীবন ও তাঁর স্ত্রীর নীরব ভূমিকা নিয়ে নতুন করে আলোচনা তৈরি হয়েছে। তাঁকে প্রকাশ্যে কোথাও দেখা না যাওয়ায় সামাজিক যোগাযোগমাধ্যমে নানা প্রশ্ন উঠলেও খোঁজ নিয়ে ভিন্ন বাস্তবতা সামনে এসেছে।

জানা গেছে, শহীদ শরীফ ওসমান হাদির স্ত্রী একজন অত্যন্ত পর্দানশীন নারী। তিনি কোনো অবস্থাতেই পর্দা ভাঙতে রাজি নন বলেই ক্যামেরার সামনে কিংবা গণমাধ্যমে আসেননি। অনেকেই ভেবেছিলেন, স্বামীর শাহাদাতের ঘটনায় তিনি মানসিকভাবে ভেঙে পড়েছেন। তবে হাদির এক পরিচিত নারী মারফিয়া জানিয়েছেন, বাস্তবতা ছিল সম্পূর্ণ বিপরীত।

মারফিয়ার ভাষ্য অনুযায়ী, শহীদ হাদির স্ত্রী ছিলেন অত্যন্ত দৃঢ়চেতা ও মানসিকভাবে শক্ত। বরং তিনি আশপাশের মানুষদেরই সান্ত্বনা দিচ্ছিলেন। একপর্যায়ে তিনি বলেন, “আপনাদের ভাইকে বলে আসছি, কোটি কোটি মানুষ তোমার জন্য দোয়া করছে। এবার বিছানা থেকে উঠে এসো।” এই কথাতেই তাঁর বিশ্বাস, ধৈর্য ও মানসিক দৃঢ়তার প্রতিফলন ঘটে।

আরওপড়ুন

মক্কা প্রতিরক্ষা চুক্তিতে আমন্ত্রণের খবর নাকচ করল ইরান

জাবিপ্রবি শাখা ছাত্রদলের আহ্বায়ক নির্বাচিত হলেন কলেজ শিক্ষক!

জানা গেছে, শহীদ শরীফ ওসমান হাদি যখন গণঅভ্যুত্থানে ঝাঁপিয়ে পড়েন, তখন তাঁর স্ত্রী অন্তঃসত্ত্বা ছিলেন। সে সময়েও তিনি স্বামীর বিপ্লবী কর্মকাণ্ডে কোনো বাধা দেননি। সংসারিক অশান্তি, অভিমান কিংবা ঝগড়ার কোনো ঘটনা ঘনিষ্ঠজনদের কেউ শোনেননি। বরং হাদি যেন নির্বিঘ্নে কাজ করতে পারেন, সে জন্য সব ধরনের সহযোগিতাই করেছেন তাঁর স্ত্রী।

ঘনিষ্ঠজনরা জানান, স্ত্রীর প্রতি শহীদ হাদির দায়িত্ববোধও ছিল গভীর। দৈনন্দিন প্রয়োজনীয় বিষয়গুলো তিনি গুরুত্ব দিয়ে দেখতেন। কখনো কোনো ওষুধ বা প্রয়োজনীয় জিনিস দিতে ভুলে গেলে পরে মনে পড়তেই তা পৌঁছে দিতে ছুটে যেতেন। এমন পরিস্থিতিতেও তাঁর স্ত্রী কখনো রাগ বা অভিমান করতেন না।

শহীদ শরীফ ওসমান হাদির শাহাদাতের পর সারাদেশে তাঁকে নিয়ে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়। সামাজিক যোগাযোগমাধ্যম, টেলিভিশন ও পত্র-পত্রিকায় তাঁকে ঘিরে আলোচনা ছড়িয়ে পড়ে। কিন্তু এত কিছুর পরও তাঁর স্ত্রীকে কোথাও প্রকাশ্যে দেখা যায়নি। কোনো টেলিভিশন চ্যানেল, পত্রিকা বা সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি উপস্থিত হননি। হাসপাতালে গেলেও তিনি ছিলেন সবার নজরের আড়ালে।

ঘনিষ্ঠদের মতে, এটি তাঁর বিশ্বাস ও জীবনদর্শনেরই বহিঃপ্রকাশ। তিনি মনে করেন, গণমাধ্যমে উপস্থিত হওয়া বা না হওয়াতে কোনো লাভ-ক্ষতি নেই। তাঁর বিশ্বাস, প্রকৃত ফায়সালা আল্লাহর কাছেই—যিনি সুস্থতা দানকারী, শহীদ হিসেবে কবুলকারী এবং জান্নাতের চূড়ান্ত ফয়সালাকারী।

শহীদ শরীফ ওসমান হাদির বিপ্লবী হয়ে ওঠার পেছনে তাঁর স্ত্রীর এই নীরব, সংযমী ও দৃঢ় অবস্থান অনেকের কাছেই এক অনন্য দৃষ্টান্ত হিসেবে বিবেচিত হচ্ছে।

সম্পর্কিত খবর

মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের আমন্ত্রণ পেয়েছে ইরান
আন্তর্জাতিক

মক্কা প্রতিরক্ষা চুক্তিতে আমন্ত্রণের খবর নাকচ করল ইরান

আগস্ট ২৫, ২০২৬
জাবিপ্রবি শাখা ছাত্রদলের আহ্বায়ক নির্বাচিত হলেন কলেজ শিক্ষক!
বিএনপি

জাবিপ্রবি শাখা ছাত্রদলের আহ্বায়ক নির্বাচিত হলেন কলেজ শিক্ষক!

আগস্ট ২৫, ২০২৬
প্রতিশ্রুতি অনুযায়ী সরকারকে সহযোগিতা করছি, কিন্তু এভাবে কতদিন
জামায়াত

প্রতিশ্রুতি অনুযায়ী সরকারকে সহযোগিতা করছি, কিন্তু এভাবে কতদিন

আগস্ট ২৪, ২০২৬

সপ্তাহের সেরা

  • রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠানে সূরা ফাতহের ১০ নম্বর আয়াত পড়া হল , অর্থ কী

    রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠানে সূরা ফাতহের ১০ নম্বর আয়াত পড়া হল , অর্থ কী

    0 shares
    Share 0 Tweet 0
  • শতাধিক যুদ্ধবিমানের চেয়ে একটি পারমাণবিক বোমা অনেক বেশি কার্যকর: ইরান

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • মন্ত্রিসভা পুনর্গঠন: শনিবারের মধ্যে ৩ মন্ত্রণালয়ে হচ্ছে রদবদল, নতুন করে আসতে পারেন যারা

    0 shares
    Share 0 Tweet 0
  • জাতিসংঘের মহাসচিব পদে লড়াইয়ে যারা

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

‘আজ থেকে মিউজিকের সঙ্গে আর কোনো গান গাইব না’: আতাউল্লাহ সালমান

‘আজ থেকে মিউজিকের সঙ্গে আর কোনো গান গাইব না’: আতাউল্লাহ সালমান

আগস্ট ২৫, ২০২৬
জন্মহার বাড়াতে সন্তানপ্রতি প্রায় ৭০ হাজার ডলার সহায়তা দিবে সিঙ্গাপুর

জন্মহার বাড়াতে সন্তানপ্রতি প্রায় ৭০ হাজার ডলার সহায়তা দিবে সিঙ্গাপুর

আগস্ট ২৫, ২০২৬
মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের আমন্ত্রণ পেয়েছে ইরান

মক্কা প্রতিরক্ষা চুক্তিতে আমন্ত্রণের খবর নাকচ করল ইরান

আগস্ট ২৫, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: [email protected]

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০