বৃহস্পতিবার, জুন ২৫, ২০২৬
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
No Result
View All Result
হোম আন্তর্জাতিক

ভারতে বড়দিন উপলক্ষে খ্রিস্টান সম্প্রদায়ের ওপর ৬০টিরও বেশি হামলার ঘটনা ঘটেছে

ডিসেম্বর ২৬, ২০২৫
A A
ভারতে বড়দিন উপলক্ষে খ্রিস্টান সম্প্রদায়ের ওপর ৬০টিরও বেশি হামলার ঘটনা ঘটেছে
Share on FacebookShare on Twitter

আরওপড়ুন

ক্ষেপণাস্ত্র না থাকলে ইরানের পরিণতিও গাজার মতো হতো: পেজেশকিয়ান

ইউরোপে তালেবানের বড় কূটনৈতিক সাফল্যের দাবি

ভারতের বিভিন্ন স্থানে বড়দিন উপলক্ষে খ্রিস্টান সম্প্রদায়ের ওপর ৬০টিরও বেশি হামলার ঘটনা ঘটেছে বলে জানিয়েছে অলাভজনক সংস্থা ওপেন ডোর্স। এসব ঘটনায় একাধিক গির্জায় ভাঙচুর, বড়দিনের সাজসজ্জা নষ্ট এবং উৎসব উদ্‌যাপনকারীদের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে।
বড়দিনের মৌসুমে খ্রিস্টানদের লক্ষ্য করে উগ্র হিন্দুত্ববাদী সংগঠনগুলোর সুনির্দিষ্ট হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে ভারতের ক্যাথলিক বিশপস কনফারেন্স। সংগঠনটি জানায়, দেশটির বিভিন্ন রাজ্যে বড়দিন ও তার আগে ক্রিসমাস ক্যারল পরিবেশনকারী শিল্পী, গির্জায় ধর্মীয় সভা এবং বড়দিনের অনুষ্ঠানে বাধা ও হেনস্তার ঘটনা ঘটেছে।
মানবাধিকার সংগঠনগুলোর প্রতিবেদনে বলা হয়েছে, এসব হামলার মধ্যে গির্জা ভাঙচুর, সাজসজ্জা নষ্ট করা এবং বড়দিন উদ্‌যাপনকারীদের ভয়ভীতি দেখানোর ঘটনাও রয়েছে। ওপেন ডোর্সের প্রতিবেদনে উল্লেখ করা হয়, শুধু বড়দিনের সময়েই ভারতজুড়ে খ্রিস্টানদের ওপর ৬০টির বেশি আক্রমণের ঘটনা নথিভুক্ত হয়েছে।
সবচেয়ে আলোচিত ঘটনার একটি ঘটেছে মধ্যপ্রদেশের জাবালপুরে। সেখানে বড়দিনের উৎসবে অংশ নেওয়া এক দৃষ্টিশক্তিহীন খ্রিস্টান নারীকে হেনস্তা ও মারধরের অভিযোগ উঠেছে ভারতের ক্ষমতাসীন দল বিজেপির স্থানীয় নেত্রী আঞ্জু ভারঘাভার বিরুদ্ধে। ঘটনার ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়। বিরোধী দল কংগ্রেস ঘটনাটিকে ‘বর্বরতা ও নির্মমতার দৃষ্টান্ত’ হিসেবে আখ্যা দেয়। চাপের মুখে স্থানীয় বিজেপি ভারঘাভাকে শোকজ নোটিশ দিলেও তিনি অভিযোগ অস্বীকার করেছেন। পুলিশ জানিয়েছে, এ ঘটনায় এখনো আনুষ্ঠানিক অভিযোগ দায়ের হয়নি।
এ ছাড়া উড়িষ্যা ও দিল্লির দুটি ঘটনায় ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, উগ্র হিন্দুত্ববাদী কিছু যুবক সান্তা ক্লজের টুপি বিক্রেতা এবং বড়দিনের সাজে থাকা নারীদের হেনস্তা করছে। এসব ঘটনায় ‘হিন্দু দেশে’ খ্রিস্টান ধর্ম প্রচারের অভিযোগ তুলে বড়দিন উদ্‌যাপনকারীদের লক্ষ্য করা হয়েছে। কিছু ঘটনায় অভিযুক্তদের উগ্রপন্থী হিন্দুত্ববাদী মব তৈরির সঙ্গে সংশ্লিষ্ট থাকার অভিযোগও উঠেছে।
ক্যাথলিক বিশপস কনফারেন্স ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আইনের কঠোর প্রয়োগ এবং খ্রিস্টানদের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানিয়েছে, যাতে তারা শান্তিপূর্ণভাবে বড়দিন উদ্‌যাপন করতে পারেন। সংগঠনটির মতে, উগ্রপন্থী এসব কর্মকাণ্ড ধর্ম পালনের সাংবিধানিক অধিকারকে ক্ষুণ্ন করছে।
এদিকে, সংখ্যালঘু বিশেষ করে খ্রিস্টানদের আইনি অধিকার নিয়ে কাজ করা সংগঠন ইউনাইটেড ক্রিশ্চিয়ান ফোরাম জানিয়েছে, চলতি বছরে ভারতে খ্রিস্টানদের ওপর অন্তত ৬০০টি হামলার ঘটনা ঘটেছে।
সূত্র: ইন্ডিপেন্ডেন্ট

সম্পর্কিত খবর

ক্ষেপণাস্ত্র না থাকলে ইরানের পরিণতিও গাজার মতো হতো: পেজেশকিয়ান
আন্তর্জাতিক

ক্ষেপণাস্ত্র না থাকলে ইরানের পরিণতিও গাজার মতো হতো: পেজেশকিয়ান

জুন ২৪, ২০২৬
ইউরোপে তালেবানের বড় কূটনৈতিক সাফল্যের দাবি
আন্তর্জাতিক

ইউরোপে তালেবানের বড় কূটনৈতিক সাফল্যের দাবি

জুন ২৪, ২০২৬
বিশ্বকাপ ফাইনালে চ্যাম্পিয়ন দলের হাতে ট্রফি তুলে দেবেন
আন্তর্জাতিক

বিশ্বকাপ ফাইনালে চ্যাম্পিয়ন দলের হাতে ট্রফি তুলে দেবেন

জুন ২৪, ২০২৬

সপ্তাহের সেরা

  • সামান্তা শারমীনকে ঘিরে সামাজিক মাধ্যমে বিতর্ক, উঠছে নানা প্রশ্ন

    সামান্তা শারমীনকে ঘিরে সামাজিক মাধ্যমে বিতর্ক, উঠছে নানা প্রশ্ন

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • ফেসবুকে বন্ধুত্ব, উপহার দিতে এসে গুলিস্তান আবাসিক হোটেলে প্রবাসীর মৃত্যু

    0 shares
    Share 0 Tweet 0
  • ইস্কন আশ্রমে নওমুসলিমদের আটকে রেখে নির্যাতনের অভিযোগ

    0 shares
    Share 0 Tweet 0
  • ইসলামী ব্যাংকের মালিকানা ফেরত চেয়ে অবস্থান কর্মসূচির ঘোষণা

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

‘আ.লীগের জায়গা আছে, বিএনপি-জামায়াতের যাওয়ার জায়গা নেই’

‘আ.লীগের জায়গা আছে, বিএনপি-জামায়াতের যাওয়ার জায়গা নেই’

জুন ২৫, ২০২৬
ক্যালকুলেটরে হিসাব কষে ঘুষ নেওয়া সেই কর্মকর্তা প্রত্যাহার

ক্যালকুলেটরে হিসাব কষে ঘুষ নেওয়া সেই কর্মকর্তা প্রত্যাহার

জুন ২৫, ২০২৬
চাঁদাবাজি-লুটপাটের মামলায় ছেলেসহ কারাগারে বিএনপি নেতা

চাঁদাবাজি-লুটপাটের মামলায় ছেলেসহ কারাগারে বিএনপি নেতা

জুন ২৪, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: [email protected]

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০