মঙ্গলবার, জুলাই ২৮, ২০২৬
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
No Result
View All Result
হোম রাজনীতি বিএনপি

যেসব আসনে বিএনপি প্রার্থী পরিবর্তন করল

ডিসেম্বর ২৭, ২০২৫
A A
যেসব আসনে বিএনপি প্রার্থী পরিবর্তন করল
Share on FacebookShare on Twitter

আরওপড়ুন

হবিগঞ্জে এনসিপির জুলাই পদযাত্রায় হামলা, সারজিস-পাটওয়ারীসহ আহত অনেকে

যশোর-৪ আসনের সংসদ সদস্যের মেয়ে সিজোফ্রেনিয়ায় আক্রান্ত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রাথমিকভাবে ঘোষিত কয়েকটি আসনে প্রার্থী পরিবর্তন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। একই সঙ্গে যুগপৎ আন্দোলনের শরিক দলগুলোর সঙ্গে সমঝোতার ভিত্তিতে কিছু আসনে প্রার্থী ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সমঝোতার অংশ হিসেবে ঢাকা-১২ আসনটি বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হকের জন্য ছেড়ে দিয়েছে বিএনপি। এর আগে এ আসনে বিএনপির প্রার্থী হিসেবে যুবদলের সাবেক সভাপতি সাইফুল আলম নীরবকে মনোনয়ন দেওয়া হয়েছিল।
চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড ও আকবর শাহ-পাহাড়তলী আংশিক) আসনে প্রার্থী পরিবর্তন করে কাজী সালাউদ্দিনের পরিবর্তে মোহাম্মদ আসলাম চৌধুরীকে চূড়ান্ত মনোনয়ন দেওয়া হয়েছে। মনোনয়ন পাওয়ার পর শনিবার সকালে নিজ এলাকা সীতাকুণ্ডে নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করেন আসলাম চৌধুরী। তিনি বলেন, দলের এই আস্থা নেতাকর্মীদের দীর্ঘদিনের ত্যাগের ফল।
চট্টগ্রাম-১০ আসনে আগে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী মনোনয়ন পেলেও এখন তাকে চট্টগ্রাম-১১ আসনে প্রার্থী করা হয়েছে। গত ৩ নভেম্বর প্রাথমিক মনোনয়ন ঘোষণার সময় চট্টগ্রাম-১১ আসনটি ফাঁকা রাখা হয়েছিল। অপরদিকে চট্টগ্রাম-১০ আসনে নতুন করে মনোনয়ন পেয়েছেন বিএনপির প্রয়াত ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমানের ছেলে ও জাতীয়তাবাদী পাট শ্রমিক দলের সভাপতি সাইদ আল নোমান।
যশোর জেলার ছয়টি আসনের মধ্যে চারটিতে প্রার্থী পরিবর্তন করেছে বিএনপি। যশোর-১ (শার্শা) আসনে প্রথমে মনোনয়ন দেওয়া হয় কেন্দ্রীয় কমিটির সাবেক দপ্তর সম্পাদক মফিকুল হাসান তৃপ্তিকে। পরে সেখানে শার্শা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুজ্জামান লিটনকে প্রার্থী করা হয়।
যশোর-৪ (বাঘারপাড়া, অভয়নগর উপজেলা ও বসুন্দিয়া ইউনিয়ন) আসনে প্রাথমিক মনোনয়নপ্রাপ্ত ইঞ্জিনিয়ার টিএস আইয়ূবের পরিবর্তে নতুন করে মনোনয়ন পেয়েছেন অভয়নগর উপজেলা বিএনপির সভাপতি মতিয়ার রহমান ফারাজী।
যশোর-৫ (মণিরামপুর) আসনে শুরুতে মনোনয়ন দেওয়া হয়েছিল উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট শহীদ ইকবাল হোসেনকে। পরে জোটের শরিক জমিয়তে ওলামায়ে ইসলামের (একাংশ) সিনিয়র যুগ্ম মহাসচিব মুফতি রশীদ বিন ওয়াক্কাসকে মনোনয়ন দেওয়া হয়।
যশোর-৬ (কেশবপুর) আসনে দলের কেন্দ্রীয় সদস্য ও ছাত্রদলের সাবেক সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবণের পরিবর্তে মনোনয়ন পেয়েছেন কেন্দ্রীয় সদস্য ও উপজেলা কমিটির সভাপতি আবুল হোসেন আজাদ।
এদিকে পিরোজপুর-১ (সদর–নাজিরপুর–ইন্দুরকানী) আসনে ধানের শীষ প্রতীকে চূড়ান্ত প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন ২০ দলীয় জোটের শীর্ষ নেতা ও জাতীয় পার্টি (কাজী জাফর)–এর সাবেক মন্ত্রী মোস্তফা জামাল হায়দার। বুধবার (২৪ ডিসেম্বর) রাজধানীতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আনুষ্ঠানিকভাবে তাঁর প্রার্থিতা ঘোষণা করেন।
উল্লেখ্য, গত ২০ ডিসেম্বর বিএনপি ৩০০ আসনের চূড়ান্ত প্রার্থীদের নিয়ে রাজধানীতে একটি প্রশিক্ষণ সভার আয়োজন করে। ওই সভায় নতুন করে চূড়ান্ত হওয়া প্রার্থীরাও অংশ

সম্পর্কিত খবর

হবিগঞ্জে এনসিপির জুলাই পদযাত্রায় হামলা, সারজিস-পাটওয়ারীসহ আহত অনেকে
এনসিপি

হবিগঞ্জে এনসিপির জুলাই পদযাত্রায় হামলা, সারজিস-পাটওয়ারীসহ আহত অনেকে

জুলাই ২৮, ২০২৬
যশোর-৪ আসনের সংসদ সদস্যের মেয়ে সিজোফ্রেনিয়ায় আক্রান্ত
জামায়াত

যশোর-৪ আসনের সংসদ সদস্যের মেয়ে সিজোফ্রেনিয়ায় আক্রান্ত

জুলাই ২৮, ২০২৬
২৮ জুলাই: আন্দোলন প্রত্যাহারের বাধ্যতামূলক ঘোষণা আর ঐতিহাসিক ৯ দফা তৈরি ও প্রচার
প্রধান সংবাদ

২৮ জুলাই: আন্দোলন প্রত্যাহারের বাধ্যতামূলক ঘোষণা আর ঐতিহাসিক ৯ দফা তৈরি ও প্রচার

জুলাই ২৮, ২০২৬

সপ্তাহের সেরা

  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • একসঙ্গে ১৭ কর্মকর্তা-কর্মচারীকে বদলি, জামায়াতপন্থিদের সরিয়ে দেওয়ার অভিযোগ

    0 shares
    Share 0 Tweet 0
  • পাঁচ জেলা নিয়ে বগুড়াকে বিভাগ ঘোষণা করা হচ্ছে

    0 shares
    Share 0 Tweet 0
  • তিন বোন একসঙ্গে বিয়ে করলেন এক যুবককে

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘ককরোচকে ফান্ড দিচ্ছে জামায়াত’ সাংবাদিকের প্রশ্নে যা বললেন জয়সোয়াল

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

হবিগঞ্জে এনসিপির জুলাই পদযাত্রায় হামলা, সারজিস-পাটওয়ারীসহ আহত অনেকে

হবিগঞ্জে এনসিপির জুলাই পদযাত্রায় হামলা, সারজিস-পাটওয়ারীসহ আহত অনেকে

জুলাই ২৮, ২০২৬
যশোর-৪ আসনের সংসদ সদস্যের মেয়ে সিজোফ্রেনিয়ায় আক্রান্ত

যশোর-৪ আসনের সংসদ সদস্যের মেয়ে সিজোফ্রেনিয়ায় আক্রান্ত

জুলাই ২৮, ২০২৬
২৮ জুলাই: আন্দোলন প্রত্যাহারের বাধ্যতামূলক ঘোষণা আর ঐতিহাসিক ৯ দফা তৈরি ও প্রচার

২৮ জুলাই: আন্দোলন প্রত্যাহারের বাধ্যতামূলক ঘোষণা আর ঐতিহাসিক ৯ দফা তৈরি ও প্রচার

জুলাই ২৮, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: [email protected]

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০