শুক্রবার, মে ১, ২০২৬
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
No Result
View All Result
হোম প্রধান সংবাদ

পাহাড়ের দুর্গম স্থানে অস্ত্র কারখানার সন্ধান, বিপুল পরিমাণ সরঞ্জাম জব্দ

তুর্জ খান - তুর্জ খান
জানুয়ারি ৬, ২০২৬
A A
পাহাড়ের দুর্গম স্থানে অস্ত্র কারখানার সন্ধান, বিপুল পরিমাণ সরঞ্জাম জব্দ
Share on FacebookShare on Twitter

কক্সবাজারের রামু উপজেলার ঈদগড় ইউনিয়নের দুর্গম পাহাড়ি এলাকায় গড়ে ওঠা একটি গোপন অবৈধ অস্ত্র তৈরির কারখানার সন্ধান পেয়েছে পুলিশ। অভিযানে দেশীয় অস্ত্র তৈরিতে ব্যবহৃত বিপুল পরিমাণ যন্ত্রপাতি ও লোহাজাত সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।

সোমবার (৫ জানুয়ারি) ভোর রাতে ঈদগড় ইউনিয়নের পানিশ্যাঘোনা পাহাড় এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে ঈদগড় পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই খোরশেদ আলমের নেতৃত্বে পুলিশের একটি বিশেষ দল অভিযান চালায়।

পুলিশ সূত্র জানায়, উদ্ধারকৃত আলামতের মধ্যে রয়েছে দেশীয় আগ্নেয়াস্ত্র তৈরির বিভিন্ন যন্ত্রাংশ, লোহার পাইপ, ধারালো অস্ত্র তৈরির উপকরণ, ওয়েল্ডিং সামগ্রীসহ অন্যান্য প্রয়োজনীয় সরঞ্জাম। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দীর্ঘদিন ধরে পাহাড়ের নির্জন এলাকাকে কাজে লাগিয়ে একটি সংঘবদ্ধ চক্র এখানে অবৈধ অস্ত্র উৎপাদন করে আসছিল।

আরওপড়ুন

দলীয় লোক দা‌বি ক‌রে গভর্নরের অপসারণ চায় বিরোধীদল, অর্থমন্ত্রীর না

যদি নির্বাচন হতে না দেয়, সে জন্য জুলাই সনদে সই করেছি: সালাহউদ্দিন

তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে অভিযানের আগেই অস্ত্র কারখানার সঙ্গে জড়িত ব্যক্তিরা পালিয়ে যায়। এ কারণে ঘটনাস্থল থেকে কাউকে তাৎক্ষণিকভাবে আটক করা সম্ভব হয়নি।

ঈদগড় পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই খোরশেদ আলম বলেন, “প্রাথমিকভাবে এটি একটি অবৈধ অস্ত্র তৈরির কারখানা বলেই মনে হচ্ছে। উদ্ধার করা সরঞ্জামগুলো পরীক্ষা করা হচ্ছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করতে আমাদের অভিযান ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।”

স্থানীয়দের অভিযোগ, পাহাড়ি দুর্গম এলাকাগুলো দীর্ঘদিন ধরে অপরাধীদের নিরাপদ আশ্রয়স্থল হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। এ ধরনের অবৈধ অস্ত্র কারখানা স্থানীয় আইনশৃঙ্খলা পরিস্থিতির জন্য মারাত্মক হুমকি সৃষ্টি করছে বলে তারা মনে করেন।

এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে এবং উদ্ধারকৃত আলামতের ভিত্তিতে একটি মামলা দায়ের করা হবে বলে জানিয়েছে পুলিশ।

সম্পর্কিত খবর

দলীয় লোক দা‌বি ক‌রে গভর্নরের অপসারণ চায় বিরোধীদল, অর্থমন্ত্রীর না
বাংলাদেশ

দলীয় লোক দা‌বি ক‌রে গভর্নরের অপসারণ চায় বিরোধীদল, অর্থমন্ত্রীর না

এপ্রিল ৩০, ২০২৬
যদি নির্বাচন হতে না দেয়, সে জন্য জুলাই সনদে সই করেছি: সালাহউদ্দিন
প্রধান সংবাদ

যদি নির্বাচন হতে না দেয়, সে জন্য জুলাই সনদে সই করেছি: সালাহউদ্দিন

এপ্রিল ৩০, ২০২৬
বোয়িংয়ের ১৪ উড়োজাহাজ কিনতে চুক্তি করল বিমান
প্রধান সংবাদ

বোয়িংয়ের ১৪ উড়োজাহাজ কিনতে চুক্তি করল বিমান

এপ্রিল ৩০, ২০২৬

সপ্তাহের সেরা

  • সারা দেশে উচ্চ সতর্কতা জারি, নেপথ্যে যে কারণ

    সারা দেশে উচ্চ সতর্কতা জারি, নেপথ্যে যে কারণ

    0 shares
    Share 0 Tweet 0
  • ঢাবি শিক্ষার্থী মুনিরার ঝুলন্ত লাশ উদ্ধার, সহযোগী অধ্যাপক সুদীপ গ্রেফতার

    0 shares
    Share 0 Tweet 0
  • বাস ভাড়ার নতুন তালিকা প্রকাশ, কোন রুটে কত বাড়ল

    0 shares
    Share 0 Tweet 0
  • আবিদুলের অভিযোগের জবাব দিলেন সাদিক কায়েম

    0 shares
    Share 0 Tweet 0
  • ভেতরে বিছানা–বালিশের সন্ধান, লক্ষ্মীপুরে রহস্যঘেরা সুড়ঙ্গ নিয়ে প্রশ্ন

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

চীনা প্রযুক্তিতে আরও শক্তিশালী হচ্ছে পাকিস্তান নৌবাহিনী

চীনা প্রযুক্তিতে আরও শক্তিশালী হচ্ছে পাকিস্তান নৌবাহিনী

মে ১, ২০২৬
ভারতে হিন্দু পরিচয় গোপন করে বিবাহ ও সন্তানসহ উধাও স্বামী: মুসলিম তরুণীর আর্তনাদ

ভারতে হিন্দু পরিচয় গোপন করে বিবাহ ও সন্তানসহ উধাও স্বামী: মুসলিম তরুণীর আর্তনাদ

মে ১, ২০২৬
দলীয় লোক দা‌বি ক‌রে গভর্নরের অপসারণ চায় বিরোধীদল, অর্থমন্ত্রীর না

দলীয় লোক দা‌বি ক‌রে গভর্নরের অপসারণ চায় বিরোধীদল, অর্থমন্ত্রীর না

এপ্রিল ৩০, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: [email protected]

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০