শনিবার, সেপ্টেম্বর ৫, ২০২৬
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
No Result
View All Result
হোম খেলা

ভারতেই খেলতে হবে, এমন কথা বলেনি আইসিসি: বুলবুল

জানুয়ারি ৭, ২০২৬
A A
Share on FacebookShare on Twitter

আসন্ন বিশ্বকাপে অংশ নিতে হলে বাংলাদেশ ক্রিকেট দলকে অবশ্যই ভারতে যেতে হবে—আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) পক্ষ থেকে এমন কোনো বাধ্যবাধকতা বা নির্দেশ দেওয়া হয়নি বলে নিশ্চিত করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম বুলবুল।

বুধবার সকালে এক সাক্ষাৎকারে তিনি আন্তর্জাতিক সংবাদমাধ্যম ইএসপিএনক্রিকইনফোর প্রকাশিত প্রতিবেদনকে ভিত্তিহীন ও মিথ্যা বলে উল্লেখ করেন। তিনি বলেন, আইসিসি কখনোই জানায়নি যে ভারতে না গেলে বাংলাদেশের পয়েন্ট কাটা হবে বা দলকে ওয়াকওভার দিতে হবে।

বিসিবি সভাপতি জানান, আইসিসির একাধিক কর্মকর্তার সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে। আইসিসি এখনো এ বিষয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত জানায়নি। তিনি বলেন, আইসিসি বাংলাদেশকে জানতে চেয়েছে—কেন তারা ভারতে খেলতে যেতে অনিচ্ছুক। এর জবাবে বিসিবি আগেই ইমেইলের মাধ্যমে নিরাপত্তা নিয়ে তাদের উদ্বেগের কথা জানিয়েছে। সর্বশেষ আইসিসি বাংলাদেশের কাছে সেই নিরাপত্তাজনিত উদ্বেগের বিস্তারিত ব্যাখ্যা চেয়েছে।

আমিনুল ইসলাম বুলবুল আরও বলেন, ভারতের মাটিতে বাংলাদেশের ক্রিকেটারদের নিরাপত্তা নিয়ে বোর্ডের যেসব নির্দিষ্ট উদ্বেগ রয়েছে, তার পূর্ণাঙ্গ বিবরণ খুব শিগগিরই আইসিসির কাছে পাঠানো হবে। সেই ব্যাখ্যার ভিত্তিতেই আইসিসি পরবর্তী সিদ্ধান্ত নেবে। এর আগে কোনো সিদ্ধান্ত চাপিয়ে দেওয়ার খবর স্রেফ গুজব।

মূলত মধ্যরাতে ইএসপিএনক্রিকইনফোর একটি প্রতিবেদন প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তি ছড়ায়। প্রতিবেদনে দাবি করা হয়েছিল, আইসিসি বাংলাদেশের অবস্থান প্রত্যাখ্যান করেছে এবং বিশ্বকাপে অংশ নিতে হলে ভারতকে ভেন্যু হিসেবে মেনে নিতে হবে।

এ বিষয়ে বিসিবির একাধিক পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করা হলে তারা জানান, আইসিসির পক্ষ থেকে এমন কোনো আনুষ্ঠানিক বার্তা তারা পাননি।

বিসিবির পক্ষ থেকে জানানো হয়, খেলোয়াড়দের নিরাপত্তাই বোর্ডের সর্বোচ্চ অগ্রাধিকার। ভারতের বর্তমান পরিস্থিতিতে নিরাপত্তা নিয়ে তারা এখনো উদ্বিগ্ন। আইসিসির সঙ্গে আলোচনা চলমান থাকায়, চূড়ান্ত সিদ্ধান্ত না আসা পর্যন্ত বিভ্রান্তিকর খবরে কান না দেওয়ার আহ্বান জানিয়েছে বিসিবি।

সম্পর্কিত খবর

জামায়াত

যে নিজের পরিচয় গোপন করে অপকর্ম করে, সেই বড় গুপ্ত: ডা. শফিকুর রহমান

সেপ্টেম্বর ৫, ২০২৬
আন্তর্জাতিক

উত্তর কোরিয়ার সামরিক সহায়তায় আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্রের পথে ইরান?

সেপ্টেম্বর ৫, ২০২৬
প্রধান সংবাদ

কুমিল্লা বিভাগসহ ছয় দফা দাবি, দাবি মেনে না নিলে ডিসেম্বরের মধ্যে সরকার পতনের হুঁশিয়ারি

সেপ্টেম্বর ৫, ২০২৬

সপ্তাহের সেরা

  • দুই নারীকে পিটিয়ে মাথা ফাটালেন মির্জা আব্বাসের ভাগিনা ও ছাত্রদল নেতা আদিত্য

    0 shares
    Share 0 Tweet 0
  • ব্যাগে কনডম রাখা নারীসহ ওলামা দলের নেতাকে আটক করল প্রতিবেশীরা

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • জুলাই থেকে কার্যকর ধরা হবে নতুন পে স্কেল, চাকরিজীবীরা যেভাবে বকেয়া পাবেন

    0 shares
    Share 0 Tweet 0
  • হত্যাকাণ্ডে নতুন মোড়: বিডিআর বিদ্রোহের গোপন তথ্য পাওয়ায় সাগর-রুনি হত্যা!

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

যে নিজের পরিচয় গোপন করে অপকর্ম করে, সেই বড় গুপ্ত: ডা. শফিকুর রহমান

সেপ্টেম্বর ৫, ২০২৬

উত্তর কোরিয়ার সামরিক সহায়তায় আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্রের পথে ইরান?

সেপ্টেম্বর ৫, ২০২৬

জাহাঙ্গীর কবিরের ‘কিটো ডায়েট’ ফর্মুলায় রোগী মৃত্যুর অভিযোগ, তদন্তে স্বাস্থ্য অধিদপ্তর

সেপ্টেম্বর ৫, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: info@azadirdak.com

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

Exit mobile version