Monday, September 21, 2026
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
No Result
View All Result
Home রাজনীতি জামায়াত

নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনে ফয়জুল হককে কারণ দর্শানোর নোটিশ

January 11, 2026
A A

নির্বাচনি প্রচারণায় ধর্মীয় অনুভূতিতে আঘাত হানা ও ধর্মকে ব্যবহার করে ভোট প্রার্থনার অভিযোগে ঝালকাঠি-১ (রাজাপুর–কাঠালিয়া) আসনের জামায়াতে ইসলামীর প্রার্থী ফয়জুল হককে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে নির্বাচন কমিশন।

শুক্রবার (৯ জানুয়ারি) সন্ধ্যায় ঝালকাঠি-১ আসনের নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কর্মকর্তা এবং যুগ্ম জেলা ও দায়রা জজ (দ্বিতীয় আদালত) রেজওয়ানা আফরিন এ নোটিশ প্রদান করেন।

নোটিশে বলা হয়, ঝালকাঠি-১ আসনে অনুষ্ঠিত একটি নির্বাচনি উঠান বৈঠকে ফয়জুল হক ভোটারদের উদ্দেশে এমন বক্তব্য দেন, যা নির্বাচনি প্রচারণায় ধর্মীয় অনুভূতিতে আঘাত হানে এবং ধর্মকে ব্যবহার করে ভোট প্রার্থনার শামিল। বক্তব্যে তিনি বলেন, ‘আমার ভাই হয়তো কোনোদিনই ইবাদত করার সুযোগ পান নাই, ওই সুখটান দেওয়া বিড়ির মধ্যেও যদি সে ওই দাঁড়িপাল্লার দাওয়াত দিয়ে আল্লাহর দ্বারে কবুল হয়ে যায়, এমনও হতে পারে পিছনের সব মাফ করে দিয়ে আল্লাহ তো ভালোও করে দিতে পারে।’

নোটিশে আরও উল্লেখ করা হয়, কমিটির কাছে প্রাপ্ত নির্ভরযোগ্য তথ্য, সংবাদ প্রতিবেদন এবং সামাজিক যোগাযোগমাধ্যমের উপাত্ত পর্যালোচনায় প্রতীয়মান হয়েছে যে, গত ৭ জানুয়ারি বুধবার রাতে রাজাপুর উপজেলায় অনুষ্ঠিত ওই নির্বাচনি উঠান বৈঠকে জনসমক্ষে এ বক্তব্য দেন ফয়জুল হক। বক্তব্যটি সংবাদমাধ্যমে প্রকাশের মাধ্যমে কমিটির নজরে আসে।

এ ছাড়া ‘Fayzul Huq The Youth Leader of Bangladesh’ নামের একটি ফেসবুক পেজ থেকে সরাসরি সম্প্রচারিত ভিডিওতে তাকে প্রকাশ্যে দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে ভোট প্রার্থনা করতে দেখা যায়। নোটিশে বলা হয়, এ ধরনের বক্তব্য সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০২৫-এর বিধি ১৫-এর উপবিধি (ক) লঙ্ঘনের শামিল। পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে নির্বাচনি স্বার্থ হাসিলের জন্য ধর্মীয় ও জাতিগত অনুভূতির অপব্যবহার বিধি ১৬-এর উপবিধি (ঙ) এবং নির্দিষ্ট সময়ের পূর্বে নির্বাচনি প্রচারণা চালানোর বিধি ১৮-এরও স্পষ্ট লঙ্ঘন হয়েছে।

আরওপড়ুন

আশুলিয়ায় লরিতে থাকা গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নারী নিহত, আহত ১৪

পটুয়াখালীতে অটোরিকশায় বাসের ধাক্কায় নিহত ৪

এ প্রেক্ষিতে বিধি ১৫-এর উপবিধি (ক), বিধি ১৬-এর উপবিধি (ঙ) ও বিধি ১৮ লঙ্ঘনের দায়ে তার বিরুদ্ধে কেন ব্যবস্থা গ্রহণের জন্য বাংলাদেশ নির্বাচন কমিশনে অনুসন্ধান প্রতিবেদন প্রেরণ করা হবে না—সে বিষয়ে লিখিত ব্যাখ্যা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।

নোটিশ অনুযায়ী, আগামী ১২ জানুয়ারি সোমবার ঝালকাঠি জেলা জজ আদালতের দ্বিতীয় তলায় যুগ্ম জেলা ও দায়রা জজ (দ্বিতীয় আদালত) রেজওয়ানা আফরিনের কার্যালয়ে সশরীরে উপস্থিত হয়ে লিখিত ব্যাখ্যা দাখিল করতে বলা হয়েছে।

এ বিষয়ে ফয়জুল হক বলেন, তার বক্তব্যটি বিভ্রান্তিকরভাবে উপস্থাপন করা হয়েছে। তিনি দাবি করেন, একজন সংসদ সদস্য প্রার্থী হিসেবে সব শ্রেণি-পেশার মানুষের উদ্দেশে কথা বলতে হয়। সমাজে দাঁড়িওয়ালা মানুষ যেমন আছেন, তেমনি দাঁড়ি ছাড়া মানুষও আছেন, বিড়ি বা সিগারেট খান—এমন মানুষও আছেন। দোকানে বসে বিড়ি খাওয়া মানুষদের উদ্দেশে তিনি শুধু দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছিলেন। তিনি আইনের প্রতি শ্রদ্ধাশীল উল্লেখ করে বলেন, নির্ধারিত সময়ে কারণ দর্শানোর নোটিশের জবাব দিতে প্রস্তুত।

Related Posts

আশুলিয়ায় লরিতে থাকা গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নারী নিহত, আহত ১৪
বাংলাদেশ

আশুলিয়ায় লরিতে থাকা গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নারী নিহত, আহত ১৪

September 20, 2026
পটুয়াখালীতে অটোরিকশায় বাসের ধাক্কায় নিহত ৪
বাংলাদেশ

পটুয়াখালীতে অটোরিকশায় বাসের ধাক্কায় নিহত ৪

September 20, 2026
মরিয়মের আত্মহত্যার নেপথ্যে মানসিক নিপীড়ন ও ব্যক্তিগত গোপনীয়তা হরণ!
বাংলাদেশ

মরিয়মের আত্মহত্যার নেপথ্যে মানসিক নিপীড়ন ও ব্যক্তিগত গোপনীয়তা হরণ!

September 20, 2026

সপ্তাহের সেরা

  • গোলাম আজম নয় ঢাবিতে জুতা হামলার শিকার হন জিয়াউর রহমান

    গোলাম আজম নয় ঢাবিতে জুতা হামলার শিকার হন জিয়াউর রহমান

    0 shares
    Share 0 Tweet 0
  • চার যুগ পর দখলমুক্ত ঢাবির ফজলুল হক মুসলিম হলের ১০১ নম্বর কক্ষ

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর লাশ উদ্ধার

    0 shares
    Share 0 Tweet 0
  • ইসলামিক টিভি ফিরলেও আটকে দিগন্ত টিভি: আগে চায় শত কোটি টাকার ক্ষতিপূরণ

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

‘ক্রাইম সেটাপ’ গ্যাং লিডার তুহিনের অপকর্মের তালিকা বেশ বড়

‘ক্রাইম সেটাপ’ গ্যাং লিডার তুহিনের অপকর্মের তালিকা বেশ বড়

September 21, 2026
একাধিক নারী শিক্ষার্থীকে যৌন হেনস্তার অভিযোগ: বহিষ্কার হলেন সিরাজগঞ্জ মেডিকেল কলেজ শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক

একাধিক নারী শিক্ষার্থীকে যৌন হেনস্তার অভিযোগ: বহিষ্কার হলেন সিরাজগঞ্জ মেডিকেল কলেজ শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক

September 21, 2026
কাবুলে তুরস্ক-কাতারের উচ্চপর্যায়ের বৈঠক: আফগানিস্তান ও আঞ্চলিক নিরাপত্তার নতুন সমীকরণ

কাবুলে তুরস্ক-কাতারের উচ্চপর্যায়ের বৈঠক: আফগানিস্তান ও আঞ্চলিক নিরাপত্তার নতুন সমীকরণ

September 21, 2026
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: [email protected]

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০