বুধবার, জুন ২৪, ২০২৬
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
No Result
View All Result
হোম আন্তর্জাতিক

ইরানের বিরুদ্ধে যেসব পদক্ষেপ নিতে পারে যুক্তরাষ্ট্র

জানুয়ারি ১৩, ২০২৬
A A
ইরানের বিরুদ্ধে যেসব পদক্ষেপ নিতে পারে যুক্তরাষ্ট্র
Share on FacebookShare on Twitter

যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা ইরানের বিরুদ্ধে নেওয়া যেতে পারে এমন সম্ভাব্য সামরিক ও গোয়েন্দা পদক্ষেপ সম্পর্কে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে অবহিত করেছেন। যুক্তরাষ্ট্রে বিবিসির অংশীদার সিবিএস নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দুই কর্মকর্তা।

সূত্রগুলো জানায়, ইরানের বিরুদ্ধে সম্ভাব্য মার্কিন প্রতিক্রিয়ার ক্ষেত্রে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র হামলা এখনো একটি বিকল্প হিসেবে বিবেচনায় রয়েছে। পাশাপাশি পেন্টাগন সাইবার অভিযানে জোর দেওয়া এবং মনস্তাত্ত্বিক চাপ তৈরি করতে প্রচার বাড়ানোর প্রস্তাবও দিয়েছে।

গতকাল সোমবার ট্রাম্প ঘোষণা দেন, ইরানের সঙ্গে বাণিজ্য করে এমন দেশগুলোর পণ্যের ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপ করা হবে। এরই মধ্যে মানবাধিকার সংস্থাগুলো দাবি করছে, গত তিন সপ্তাহে সরকারবিরোধী বিক্ষোভে দেশটিতে ছয় শতাধিক মানুষ নিহত হয়েছে।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, তেহরান ওয়াশিংটনের সঙ্গে আলোচনায় আগ্রহী, তবে একই সঙ্গে তারা ‘যুদ্ধের জন্যও প্রস্তুত’ রয়েছে। সূত্র বলছে, মঙ্গলবার হোয়াইট হাউসে ট্রাম্পের জাতীয় নিরাপত্তা দল ইরান ইস্যুতে বিকল্প পদক্ষেপ নিয়ে বৈঠক করবে। তবে ট্রাম্প নিজে বৈঠকে উপস্থিত থাকবেন কিনা, তা স্পষ্ট নয়।

এর আগে ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেন, আরও বিক্ষোভকারী নিহত হলে তার প্রশাসন ‘খুব শক্তিশালী সামরিক বিকল্প’ বিবেচনা করবে। তিনি দাবি করেন, ইরানি নেতারা তাকে আলোচনার জন্য ফোন করেছেন, তবে যুক্তরাষ্ট্রকে বৈঠকের আগেই পদক্ষেপ নিতে হতে পারে বলেও মন্তব্য করেন।

আরওপড়ুন

বিশ্বকাপ ফাইনালে চ্যাম্পিয়ন দলের হাতে ট্রফি তুলে দেবেন

ইউক্রেনের রয়েছে ‘ডাইনি বাহিনী’, ছদ্মবেশে রুশ সেনা খতম করছে তারা

ইরানে মুদ্রার দরপতন ও অর্থনৈতিক সংকট দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জন্য বড় ধরনের রাজনৈতিক চ্যালেঞ্জ তৈরি করেছে। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট জানান, ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফের সঙ্গেও ইরানের এক কর্মকর্তা যোগাযোগ করেছেন। তিনি বলেন, তেহরানের প্রকাশ্য বক্তব্য এবং গোপনে যুক্তরাষ্ট্রের সঙ্গে যে বার্তা আদান–প্রদান হচ্ছে, তার মধ্যে বড় ধরনের পার্থক্য রয়েছে।

তবে তিনি সতর্ক করে বলেন, প্রয়োজন মনে করলে মার্কিন প্রেসিডেন্ট সামরিক বিকল্প ব্যবহার করতে দ্বিধা করবেন না। সূত্রগুলো আরও জানায়, ইরানে যেকোনো সামরিক পদক্ষেপে বিমান শক্তি ব্যবহার হওয়ার সম্ভাবনা বেশি, পাশাপাশি ইরানের নেতৃত্ব কাঠামো ও যোগাযোগ ব্যবস্থা দুর্বল করার বিষয়টিও বিবেচনায় আছে।

যুক্তরাষ্ট্র ইতোমধ্যে ইরানে অবস্থানরত নিজ দেশের নাগরিকদের দেশত্যাগ বা স্বনির্ভর নিরাপত্তা পরিকল্পনা করার আহ্বান জানিয়েছে। অন্যদিকে খামেনি যুক্তরাষ্ট্রকে ‘প্রতারণা’ ও ‘ভাড়াটে সৈন্যের’ ওপর নির্ভর করার অভিযোগ এনে সরকারপন্থি সমাবেশের প্রশংসা করেছেন।

ট্রাম্প তাঁর ট্রুথ সোশালে আবারও ইরানের সঙ্গে বাণিজ্যকারী দেশের পণ্যে ২৫ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিয়ে বলেন, এটি ‘চূড়ান্ত ও অপরিবর্তনীয়’। কঠোর নিষেধাজ্ঞার মধ্যে ইরানে খাদ্যের দাম ইতোমধ্যেই প্রায় ৭০ শতাংশ বেড়ে গেছে। এ পরিস্থিতিতে নতুন শুল্ক আরোপ অর্থনৈতিক চাপ আরও বাড়াতে পারে।

নরওয়েভিত্তিক মানবাধিকার সংস্থা আইএইচআরএনজিওর তথ্য অনুযায়ী, ইরানে এখন পর্যন্ত অন্তত ৬৪৮ বিক্ষোভকারী নিহত হয়েছেন, যাদের মধ্যে ৯ জনের বয়স ১৮ বছরের নিচে। তবে প্রকৃত সংখ্যা আরও বেশি হতে পারে বলে ধারণা করা হচ্ছে। ইন্টারনেট ব্ল্যাকআউটের কারণে দেশটির ভেতর থেকে নির্ভরযোগ্য তথ্য পাওয়া কঠিন হয়ে পড়েছে।
সূত্র: বিবিসি বাংলা

সম্পর্কিত খবর

বিশ্বকাপ ফাইনালে চ্যাম্পিয়ন দলের হাতে ট্রফি তুলে দেবেন
আন্তর্জাতিক

বিশ্বকাপ ফাইনালে চ্যাম্পিয়ন দলের হাতে ট্রফি তুলে দেবেন

জুন ২৪, ২০২৬
ইউক্রেনের রয়েছে ‘ডাইনি বাহিনী’, ছদ্মবেশে রুশ সেনা খতম করছে তারা
আন্তর্জাতিক

ইউক্রেনের রয়েছে ‘ডাইনি বাহিনী’, ছদ্মবেশে রুশ সেনা খতম করছে তারা

জুন ২৪, ২০২৬
জমজমাট ইরানের তেলের বাজার, এক সপ্তাহে রপ্তানি ৩ কোটি ৬০ লাখ ব্যারেল
আন্তর্জাতিক

জমজমাট ইরানের তেলের বাজার, এক সপ্তাহে রপ্তানি ৩ কোটি ৬০ লাখ ব্যারেল

জুন ২৩, ২০২৬

সপ্তাহের সেরা

  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • ইস্কন আশ্রমে নওমুসলিমদের আটকে রেখে নির্যাতনের অভিযোগ

    0 shares
    Share 0 Tweet 0
  • ফেসবুকে বন্ধুত্ব, উপহার দিতে এসে গুলিস্তান আবাসিক হোটেলে প্রবাসীর মৃত্যু

    0 shares
    Share 0 Tweet 0
  • ইসলামী ব্যাংকের মালিকানা ফেরত চেয়ে অবস্থান কর্মসূচির ঘোষণা

    0 shares
    Share 0 Tweet 0
  • এমপি থেকে পিয়ন, সবার কাছে বিরোধীদলীয় নেতার ‘১০ কেজির সারপ্রাইজ’

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

টাকা ছাপিয়ে ইসলামী ব্যাংককে ৯ হাজার কোটি টাকা সহায়তা, মূল্যস্ফীতির আশঙ্কা

টাকা ছাপিয়ে ইসলামী ব্যাংককে ৯ হাজার কোটি টাকা সহায়তা, মূল্যস্ফীতির আশঙ্কা

জুন ২৪, ২০২৬
চীনা নাগরিকের অভিযোগ: ২৪ লাখ টাকা ও গুরুত্বপূর্ণ নথি নিয়ে স্ত্রী নিখোঁজ

চীনা নাগরিকের অভিযোগ: ২৪ লাখ টাকা ও গুরুত্বপূর্ণ নথি নিয়ে স্ত্রী নিখোঁজ

জুন ২৪, ২০২৬
বিশ্বকাপ ফাইনালে চ্যাম্পিয়ন দলের হাতে ট্রফি তুলে দেবেন

বিশ্বকাপ ফাইনালে চ্যাম্পিয়ন দলের হাতে ট্রফি তুলে দেবেন

জুন ২৪, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: [email protected]

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০