শনিবার, সেপ্টেম্বর ৫, ২০২৬
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
No Result
View All Result
হোম খেলা

আইসিসির সাথে বৈঠকের পরও ভারত না যেতে অনড় বিসিবি

জানুয়ারি ১৭, ২০২৬
A A
Share on FacebookShare on Twitter

আইসিসি টি–টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬ ইস্যুতে নিজেদের অবস্থানে অনড় রয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। কোনোভাবেই ভারতে গিয়ে বিশ্বকাপের ম্যাচ খেলতে রাজি নয় বাংলাদেশ। আইসিসির প্রতিনিধি দলের সঙ্গে দেড় ঘণ্টার বৈঠকেও বিসিবির সিদ্ধান্তে কোনো পরিবর্তন আসেনি।

টি–টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে চূড়ান্ত আলোচনা করতে শনিবার (১৭ জানুয়ারি) বাংলাদেশে আসে আইসিসির প্রতিনিধি দল। বিকেলে বিসিবির সঙ্গে অনুষ্ঠিত বৈঠকে বোর্ড সভাপতি আমিনুল ইসলাম বুলবুলসহ আরও তিনজন পরিচালক অংশ নেন। আইসিসির পক্ষে একজন প্রতিনিধি সরাসরি এবং আরেকজন ভার্চুয়ালি বৈঠকে যুক্ত ছিলেন।

বৈঠক শেষে বিসিবির পক্ষ থেকে জানানো হয়, আইসিসি টি–টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬–এ বাংলাদেশের অংশগ্রহণসংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে। এতে বিসিবি আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের ম্যাচগুলো ভারতে না রেখে শ্রীলঙ্কায় স্থানান্তরের অনুরোধ পুনর্ব্যক্ত করেছে। একই সঙ্গে বাংলাদেশ সরকার ও বিসিবির পক্ষ থেকে খেলোয়াড়, সমর্থক, গণমাধ্যমকর্মীসহ সংশ্লিষ্ট সব স্টেকহোল্ডারের নিরাপত্তা ও সুরক্ষা নিয়ে উদ্বেগের বিষয়টি তুলে ধরা হয়।

বিসিবির বিজ্ঞপ্তিতে বলা হয়, গঠনমূলক ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত আলোচনায় উভয় পক্ষ খোলামেলা মতবিনিময় করেছে। ন্যূনতম লজিস্টিক পরিবর্তনের মাধ্যমে বিষয়টি সহজ করতে বাংলাদেশ দলকে অন্য একটি গ্রুপে অন্তর্ভুক্ত করার সম্ভাবনাও আলোচনায় আসে।

আরওপড়ুন

উত্তর কোরিয়ার সামরিক সহায়তায় আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্রের পথে ইরান?

কুমিল্লা বিভাগসহ ছয় দফা দাবি, দাবি মেনে না নিলে ডিসেম্বরের মধ্যে সরকার পতনের হুঁশিয়ারি

আইসিসির পক্ষে বৈঠকে অংশ নেন ইভেন্টস অ্যান্ড করপোরেট কমিউনিকেশন্স বিভাগের জেনারেল ম্যানেজার গৌরভ সাক্সেনা এবং ইন্টিগ্রিটি ইউনিটের জেনারেল ম্যানেজার অ্যান্ড্রু এফগ্রেভ। ভিসাজনিত কারণে গৌরভ সাক্সেনা ভার্চুয়ালি যুক্ত হলেও অ্যান্ড্রু এফগ্রেভ সরাসরি বৈঠকে উপস্থিত ছিলেন।

বিসিবির পক্ষে উপস্থিত ছিলেন বোর্ড সভাপতি মো. আমিনুল ইসলাম, সহ-সভাপতি মো. শাখাওয়াত হোসেন ও ফারুক আহমেদ, ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান ও পরিচালক নাজমুল আবেদিন এবং প্রধান নির্বাহী কর্মকর্তা নিজামউদ্দিন চৌধুরী।

এ বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত না হওয়ায় আলোচনা অব্যাহত রাখার বিষয়ে উভয় পক্ষ একমত হয়েছে।

সম্পর্কিত খবর

উত্তর কোরিয়ার সামরিক সহায়তায় আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্রের পথে ইরান?
আন্তর্জাতিক

উত্তর কোরিয়ার সামরিক সহায়তায় আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্রের পথে ইরান?

সেপ্টেম্বর ৫, ২০২৬
কুমিল্লা বিভাগসহ ছয় দফা দাবি, দাবি মেনে না নিলে ডিসেম্বরের মধ্যে সরকার পতনের হুঁশিয়ারি
প্রধান সংবাদ

কুমিল্লা বিভাগসহ ছয় দফা দাবি, দাবি মেনে না নিলে ডিসেম্বরের মধ্যে সরকার পতনের হুঁশিয়ারি

সেপ্টেম্বর ৫, ২০২৬
সীতাকুণ্ডে অস্ত্র হাতে ভাইরাল দুই যুবক শনাক্ত, গ্রেপ্তার হয়নি কেউ
প্রধান সংবাদ

সীতাকুণ্ডে অস্ত্র হাতে ভাইরাল দুই যুবক শনাক্ত, গ্রেপ্তার হয়নি কেউ

সেপ্টেম্বর ৫, ২০২৬

সপ্তাহের সেরা

  • দুই নারীকে পিটিয়ে মাথা ফাটালেন মির্জা আব্বাসের ভাগিনা ও ছাত্রদল নেতা আদিত্য

    দুই নারীকে পিটিয়ে মাথা ফাটালেন মির্জা আব্বাসের ভাগিনা ও ছাত্রদল নেতা আদিত্য

    0 shares
    Share 0 Tweet 0
  • ব্যাগে কনডম রাখা নারীসহ ওলামা দলের নেতাকে আটক করল প্রতিবেশীরা

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • জুলাই থেকে কার্যকর ধরা হবে নতুন পে স্কেল, চাকরিজীবীরা যেভাবে বকেয়া পাবেন

    0 shares
    Share 0 Tweet 0
  • হত্যাকাণ্ডে নতুন মোড়: বিডিআর বিদ্রোহের গোপন তথ্য পাওয়ায় সাগর-রুনি হত্যা!

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

উত্তর কোরিয়ার সামরিক সহায়তায় আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্রের পথে ইরান?

উত্তর কোরিয়ার সামরিক সহায়তায় আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্রের পথে ইরান?

সেপ্টেম্বর ৫, ২০২৬
জাহাঙ্গীর কবিরের ‘কিটো ডায়েট’ ফর্মুলায় রোগী মৃত্যুর অভিযোগ, তদন্তে স্বাস্থ্য অধিদপ্তর

জাহাঙ্গীর কবিরের ‘কিটো ডায়েট’ ফর্মুলায় রোগী মৃত্যুর অভিযোগ, তদন্তে স্বাস্থ্য অধিদপ্তর

সেপ্টেম্বর ৫, ২০২৬
বাংলাদেশ-চীন সম্পর্ক: এখনই সময় নতুন উচ্চতায় পৌঁছানোর

বাংলাদেশ-চীন সম্পর্ক: এখনই সময় নতুন উচ্চতায় পৌঁছানোর

সেপ্টেম্বর ৫, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: [email protected]

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০