Wednesday, November 25, 2026
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
No Result
View All Result
Home রাজনীতি জামায়াত

দেশের বৃহত্তম স্বার্থে দীর্ঘমেয়াদি জাতীয় ঐক্য গড়ে সবাইকে এক সাথে কাজ করতে হবে: বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান

November 25, 2026
A A
দেশের বৃহত্তম স্বার্থে  দীর্ঘমেয়াদি জাতীয় ঐক্য গড়ে সবাইকে এক সাথে কাজ করতে হবে: বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান

জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, প্রধানমন্ত্রী দেশের বৃহত্তর স্বার্থের কথা বিবেচনা করেই জাতীয় ঐক্যের আহ্বান জানিয়েছেন। তবে এই ঐক্য যেন সাময়িক বা কেবল আনুষ্ঠানিকতার মধ্যে সীমাবদ্ধ না থাকে, সে জন্য সংলাপের মাধ্যমে দীর্ঘমেয়াদি জাতীয় ঐক্য প্রতিষ্ঠা করতে হবে। দেশের বৃহত্তর স্বার্থে সব রাজনৈতিক দল ও পক্ষকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি।

বুধবার (২৫ নভেম্বর) অস্ট্রেলিয়া সফর শেষে সকাল ১০টার দিকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন ডা. শফিকুর রহমান।

প্রধানমন্ত্রীর জাতীয় ঐক্যের আহ্বাতের বিষয়ে বিরোধীদলীয় নেতা বলেন, প্রধানমন্ত্রী যে ঐক্যের ডাক দিয়েছেন, তা দেশের কথা চিন্তা করেই দিয়েছেন। তবে কেবল আহ্বান জানালেই স্থায়ী ঐক্য প্রতিষ্ঠা সম্ভব নয়। এ জন্য রাজনৈতিক দলগুলোর মধ্যে অর্থবহ সংলাপ প্রয়োজন। আলোচনার মাধ্যমে এমন একটি ঐক্য গড়ে তুলতে হবে, যা দীর্ঘদিন দেশের স্বার্থে কার্যকর ভূমিকা রাখতে পারে।

আরওপড়ুন

পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ১৭ হাজার টাকা নির্ধারণ

নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকে পুলিশে দেওয়া নিয়ে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ

তিনি বলেন, জাতীয় স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সবাইকে পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে কাজ করতে হবে। রাজনৈতিক মতপার্থক্য থাকলেও দেশের বৃহত্তর কল্যাণের প্রশ্নে সব পক্ষকে ঐক্যবদ্ধ হওয়ার মানসিকতা দেখাতে হবে।

এ সময় আওয়ামী লীগের রাজনৈতিক অবস্থান নিয়েও সমালোচনা করেন জামায়াতের আমির। তিনি বলেন, আওয়ামী লীগের ফ্যাসিবাদী চরিত্রের কোনো পরিবর্তন হয়নি। দলটির নির্যাতনে অতিষ্ঠ হয়েই বাংলাদেশের যুবসমাজ তাদের দেশ থেকে বিতাড়িত করতে বাধ্য হয়েছিল।

আওয়ামী লীগের বিষয়ে বিরোধীদলীয় নেতা আরও বলেন, দেশে সংঘটিত সব হত্যাকাণ্ডের বিচার সম্পন্ন না হওয়া পর্যন্ত দলটিকে ধৈর্য ধরতে হবে। বিচারপ্রক্রিয়া শেষ হওয়ার আগে এ বিষয়ে কোনো ধরনের অস্থিরতা বা তাড়াহুড়া করা উচিত হবে না বলেও মন্তব্য করেন তিনি।

Related Posts

ন্যূনতম মজুরি নিয়ে সমঝোতা হয়নি, ২২ হাজার টাকায় অনড় শ্রমিকপক্ষ
বাংলাদেশ

পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ১৭ হাজার টাকা নির্ধারণ

November 25, 2026
নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকে পুলিশে দেওয়া নিয়ে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ
আওয়ামী লীগ

নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকে পুলিশে দেওয়া নিয়ে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ

November 25, 2026
নিষিদ্ধ আ.লীগ নেতাকে সেদ্ধ ডিম-কফি খাইয়ে পুলিশে দিলেন যুবদল নেতা নয়ন
আওয়ামী লীগ

নিষিদ্ধ আ.লীগ নেতাকে সেদ্ধ ডিম-কফি খাইয়ে পুলিশে দিলেন যুবদল নেতা নয়ন

November 25, 2026

সপ্তাহের সেরা

  • ব্যাংকের চোখে ‘পলাতক’ অবস্থায় বিসিএস ক্যাডারে যোগ দিলেন শেখ হাসিনার নাতনি

    ব্যাংকের চোখে ‘পলাতক’ অবস্থায় বিসিএস ক্যাডারে যোগ দিলেন শেখ হাসিনার নাতনি

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • বিএনপিতে ফেরার বিষয়ে নিজের অবস্থান স্পষ্ট করলেন রুমিন ফারহানা

    0 shares
    Share 0 Tweet 0
  • আ.লীগ নেত্রী থেকে বিএনপির এমপি: গোপালগঞ্জের সহিংসতায় নীরব সুবর্ণা ঠাকুর

    0 shares
    Share 0 Tweet 0
  • অনাপত্তিপত্র না নিয়েই বিদেশে পাড়ি ঢাবির আওয়ামীপন্থি শিক্ষকদের

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

ক্রিকেটের বিশ্বজয়ী অধিনায়ক থেকে কারাবন্দি প্রধানমন্ত্রী: ইমরান খানের উত্থান-পতনের গল্প

ক্রিকেটের বিশ্বজয়ী অধিনায়ক থেকে কারাবন্দি প্রধানমন্ত্রী: ইমরান খানের উত্থান-পতনের গল্প

November 25, 2026
দেশের বৃহত্তম স্বার্থে  দীর্ঘমেয়াদি জাতীয় ঐক্য গড়ে সবাইকে এক সাথে কাজ করতে হবে: বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান

দেশের বৃহত্তম স্বার্থে দীর্ঘমেয়াদি জাতীয় ঐক্য গড়ে সবাইকে এক সাথে কাজ করতে হবে: বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান

November 25, 2026
ন্যূনতম মজুরি নিয়ে সমঝোতা হয়নি, ২২ হাজার টাকায় অনড় শ্রমিকপক্ষ

পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ১৭ হাজার টাকা নির্ধারণ

November 25, 2026
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: [email protected]

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০