Tuesday, November 24, 2026
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
No Result
View All Result
Home রাজনীতি জামায়াত

নির্বাচনের পরিবেশ নষ্ট করতে র‌্যাবের ওপর হামলা: মিয়া গোলাম পরওয়ার

January 20, 2026
A A
নির্বাচনের পরিবেশ নষ্ট করতে র‌্যাবের ওপর হামলা: মিয়া গোলাম পরওয়ার

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার বলেছেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সন্ত্রাসীরা পরিকল্পিতভাবে নির্বাচন পরিবেশ নষ্ট করা ও জনমনে আতঙ্ক সৃষ্টির উদ্দেশ্যে র‌্যাবের ওপর হামলা চালিয়েছে। তিনি এ ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে সন্ত্রাসীদের দমনে কঠোর পদক্ষেপ এবং সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের আহ্বান জানিয়েছেন।

মঙ্গলবার (২০ জানুয়ারি) দেওয়া এক বিবৃতিতে তিনি বলেন, চট্টগ্রামের সীতাকুণ্ডে অভিযানে গিয়ে সন্ত্রাসীদের গুলিতে র‌্যাবের এক কর্মকর্তা নিহত ও আরও তিনজন সদস্য গুরুতর আহত হওয়ার ঘটনায় দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। এই প্রেক্ষাপটে সন্ত্রাসীদের নির্মূলে আইনশৃঙ্খলা বাহিনীকে জিরো টলারেন্স নীতিতে কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি।

বিবৃতিতে উল্লেখ করা হয়, সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর এলাকায় অস্ত্রধারী সন্ত্রাসী গ্রেপ্তারের উদ্দেশ্যে অভিযান পরিচালনা করা হলে দুষ্কৃতকারীরা র‌্যাব সদস্যদের ওপর অতর্কিত হামলা চালায়। এতে ডিএডি মো. মোতালেব নিহত হন এবং আরও তিনজন সদস্য আহত হন।

মিয়া গোলাম পরওয়ার নিহত র‌্যাব কর্মকর্তা ডিএডি মো. মোতালেবের রুহের মাগফেরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। পাশাপাশি আহত র‌্যাব সদস্যদের দ্রুত সুস্থতার জন্য মহান আল্লাহর কাছে দোয়া কামনা করেন।

আরওপড়ুন

ডেটিং সাইটে নারী কণ্ঠে কথা বলতেন পুরুষেরা, ছাত্রদল নেতাসহ গ্রেপ্তার ৭

সরিয়ে দেওয়া হলো কেএমপি কমিশনার সাজ্জাদুর রহমানকে

তিনি আরও বলেন, এই ঘটনা থেকে স্পষ্ট হয়েছে যে, আসন্ন জাতীয় নির্বাচনকে ঘিরে সন্ত্রাসীরা সংঘবদ্ধ হওয়ার চেষ্টা করছে এবং সুষ্ঠু নির্বাচনী পরিবেশ ব্যাহত করতে সহিংসতার পথ বেছে নিচ্ছে। তাই নির্বাচনের আগে অবৈধ অস্ত্র উদ্ধার, হামলার ঘটনার সুষ্ঠু তদন্ত, চিহ্নিত সন্ত্রাসীদের গ্রেপ্তার এবং হত্যাকাণ্ডে জড়িতদের আইনের আওতায় আনা জরুরি।

ভবিষ্যতে এ ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডের পুনরাবৃত্তি রোধে প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতিও আহ্বান জানান তিনি।

Related Posts

ডেটিং সাইটে নারী কণ্ঠে কথা বলতেন পুরুষেরা, ছাত্রদল নেতাসহ গ্রেপ্তার ৭
বাংলাদেশ

ডেটিং সাইটে নারী কণ্ঠে কথা বলতেন পুরুষেরা, ছাত্রদল নেতাসহ গ্রেপ্তার ৭

November 24, 2026
সরিয়ে দেওয়া হলো কেএমপি কমিশনার সাজ্জাদুর রহমানকে
বাংলাদেশ

সরিয়ে দেওয়া হলো কেএমপি কমিশনার সাজ্জাদুর রহমানকে

November 24, 2026
গাজীপুরে পুলিশ বক্সে ভাঙচুর, আসবাবপত্র বের করে আগুন
বাংলাদেশ

গাজীপুরে পুলিশ বক্সে ভাঙচুর, আসবাবপত্র বের করে আগুন

November 24, 2026

সপ্তাহের সেরা

  • ব্যাংকের চোখে ‘পলাতক’ অবস্থায় বিসিএস ক্যাডারে যোগ দিলেন শেখ হাসিনার নাতনি

    ব্যাংকের চোখে ‘পলাতক’ অবস্থায় বিসিএস ক্যাডারে যোগ দিলেন শেখ হাসিনার নাতনি

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • অনাপত্তিপত্র না নিয়েই বিদেশে পাড়ি ঢাবির আওয়ামীপন্থি শিক্ষকদের

    0 shares
    Share 0 Tweet 0
  • বিএনপিতে ফেরার বিষয়ে নিজের অবস্থান স্পষ্ট করলেন রুমিন ফারহানা

    0 shares
    Share 0 Tweet 0
  • প্রতিশোধ ও বদলার নেশায় ৫৭ সেনা কর্মকর্তাকে হত্যা শেখ হাসিনার

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

ডেটিং সাইটে নারী কণ্ঠে কথা বলতেন পুরুষেরা, ছাত্রদল নেতাসহ গ্রেপ্তার ৭

ডেটিং সাইটে নারী কণ্ঠে কথা বলতেন পুরুষেরা, ছাত্রদল নেতাসহ গ্রেপ্তার ৭

November 24, 2026
সরিয়ে দেওয়া হলো কেএমপি কমিশনার সাজ্জাদুর রহমানকে

সরিয়ে দেওয়া হলো কেএমপি কমিশনার সাজ্জাদুর রহমানকে

November 24, 2026
গাজীপুরে পুলিশ বক্সে ভাঙচুর, আসবাবপত্র বের করে আগুন

গাজীপুরে পুলিশ বক্সে ভাঙচুর, আসবাবপত্র বের করে আগুন

November 24, 2026
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: [email protected]

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০