Wednesday, November 11, 2026
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
No Result
View All Result
Home আন্তর্জাতিক

হামলার পর আবারো ইরানকে হুমকি দিলেন ট্রাম্প

June 22, 2025
A A
হামলার পর আবারো ইরানকে হুমকি দিলেন ট্রাম্প

ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। হামলায় ইরানের পারমাণবিক স্থাপনা ফোর্দো ধ্বংস হয়েছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

স্থানীয় সময় শনিবার রাতে এ হামলার কথা জানান মার্কিন প্রেসিডেন্ট। এ হামলার পর ইরানকে আবারো হুমকি দিয়েছেন তিনি।খবর আল জাজিরার।

ডোনাল্ড ট্রাম্প বলেন, ‘হয় শান্তি আসবে, নয়তো ইরানের জন্য গত আট দিনে আমরা যা দেখেছি তার চেয়েও অনেক বড় ট্র্যাজেডি হবে।’

তিনি বলেন, ‘মনে রাখবেন, এখনো অনেক লক্ষ্যবস্তু বাকি আছে। আজ রাতের হামলা ছিল সবচেয়ে কঠিন ও এখন পর্যন্ত সম্ভবত সবচেয়ে মারাত্মক। কিন্তু যদি শান্তি দ্রুত না আসে, তাহলে আমরা নির্ভুলতা, দ্রুততা এবং দক্ষতার সঙ্গে অন্যান্য লক্ষ্যবস্তুতে হামলা চালাব।’

এর আগে স্থানীয় সময় শনিবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দেন, যুক্তরাষ্ট্র ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় সফল হামলা সম্পন্ন করেছে। স্থাপনাগুলো হলো ফোরদো, নাতাঞ্জ ও ইস্পাহান।

আরওপড়ুন

ইসরায়েলের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে তিনজনের মৃত্যুদণ্ড দিলো ইরান

৭০ বছর আগের সতর্কবার্তা: গাজা দখল করলে ব্যাপক প্রতিরোধের মুখে পড়বে ইসরাইল

বার্তা সংস্থা রয়টার্সের বরাতে জানা গেছে, এক মার্কিন কর্মকর্তা জানিয়েছেন, ইরানে চালানো এ হামলায় যুক্তরাষ্ট্রের বি-২ স্টেলথ বোমারু বিমান অংশ নিয়েছে।

ট্রাম্প নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে লিখেছেন, ‘আমরা ইরানের তিনটি পারমাণবিক স্থাপনা—ফোরদো, নাতাঞ্জ ও ইস্পাহানে—খুবই সফলভাবে হামলা সম্পন্ন করেছি। সব বিমান এখন ইরানের আকাশসীমার বাইরে।’

প্রসঙ্গত, ইসরাইলের ৯ দিনের অব্যাহত হামলায় ইরানে নিহতের সংখ্যা ৪০০ ছাড়িয়েছে। নিহতদের মধ্যে ৫৪ জন নারী ও শিশু রয়েছে।

শনিবার (২১ জুন) দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনসম্পর্ক বিভাগের প্রধান হোসেইন কেরমানপুর সামাজিক যোগাযোগমাধ্যমে এক বিবৃতিতে এই তথ্য জানান।

কেরমানপুর আরও জানান, এই হামলায় ৩ হাজার ৫৬ জন আহত হয়েছেন। তাদের মধ্যে ২ হাজার ২২০ জনকে চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। ২৩২ জন হামলার ঘটনাস্থলেই প্রাথমিক চিকিৎসা পেয়েছেন।

Related Posts

ইসরায়েলের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে তিনজনের মৃত্যুদণ্ড দিলো ইরান
আন্তর্জাতিক

ইসরায়েলের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে তিনজনের মৃত্যুদণ্ড দিলো ইরান

November 11, 2026
৭০ বছর আগের সতর্কবার্তা: গাজা দখল করলে ব্যাপক প্রতিরোধের মুখে পড়বে ইসরাইল
আন্তর্জাতিক

৭০ বছর আগের সতর্কবার্তা: গাজা দখল করলে ব্যাপক প্রতিরোধের মুখে পড়বে ইসরাইল

November 10, 2026
মক্কা প্রতিরক্ষা জোটে যোগ দিতে যাচ্ছে সিরিয়া
আন্তর্জাতিক

মক্কা প্রতিরক্ষা জোটে যোগ দিতে যাচ্ছে সিরিয়া

November 9, 2026

সপ্তাহের সেরা

  • নিজের আসল ভিডিওকেই ‘এআই’ দাবি বিএনপি’র এমপি নাসেরের

    নিজের আসল ভিডিওকেই ‘এআই’ দাবি বিএনপি’র এমপি নাসেরের

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • অবশেষে মুখ খুললেন আমির হামজা

    0 shares
    Share 0 Tweet 0
  • ভারতের অর্থায়নে ৪২ বাংলাদেশী সিনিয়র সাংবাদিকের গোপন প্রশিক্ষণ!

    0 shares
    Share 0 Tweet 0
  • মৃত্যুর তিন বছর পর ফ্ল্যাট থেকে মিলল সাবেক মন্ত্রীর বোনের কঙ্কাল, খুলল রহস্যের জট

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

ইসরায়েলের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে তিনজনের মৃত্যুদণ্ড দিলো ইরান

ইসরায়েলের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে তিনজনের মৃত্যুদণ্ড দিলো ইরান

November 11, 2026
পুলিশের গাড়ি সহ ২২ গাড়িতে আগুন, ২৮ স্থানে ককটেল হামলা

পুলিশের গাড়ি সহ ২২ গাড়িতে আগুন, ২৮ স্থানে ককটেল হামলা

November 10, 2026
বঙ্গভবনে বিএনপি-লীগ মেলবন্ধন: যৌথ সাক্ষাতের নেপথ্যে কোন বড় ছক!

বঙ্গভবনে বিএনপি-লীগ মেলবন্ধন: যৌথ সাক্ষাতের নেপথ্যে কোন বড় ছক!

November 10, 2026
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: [email protected]

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০