শুক্রবার, এপ্রিল ২৪, ২০২৬
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
No Result
View All Result
হোম আন্তর্জাতিক

নিজের কিছু হলে ইরানকে ‘পৃথিবী থেকে মুছে ফেলার’ নির্দেশনা ট্রাম্পের

- তুর্জ খান
জানুয়ারি ২৩, ২০২৬
A A
Share on FacebookShare on Twitter

ইরান যদি তাকে হত্যা করে, তাহলে দেশটিকে পৃথিবীর মানচিত্র থেকে মুছে ফেলার নির্দেশনা দেওয়া আছে—এমন মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

স্থানীয় সময় মঙ্গলবার (২০ জানুয়ারি) ট্রাম্প নিজেই এ তথ্য জানান। তিনি বলেন, নিজের ওপর কোনো আঘাত এলে মার্কিন সেনাবাহিনী ইরানকে সম্পূর্ণভাবে ধ্বংস করে দেবে—এমন কঠোর নির্দেশনা তার কাছে রয়েছে।

এর আগে ইরান হুঁশিয়ারি দিয়ে জানায়, দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যা করা হলে শুধু ট্রাম্পের হাতই বিচ্ছিন্ন করা হবে না, তাকেও হত্যা করা হবে। এই হুমকির প্রতিক্রিয়াতেই পাল্টা বক্তব্য দেন ট্রাম্প।

ইরানের সেনাবাহিনীর মুখপাত্র জেনারেল আব্দুলফজল শেখারচি এক বক্তব্যে বলেন, ট্রাম্প ভালোভাবেই জানেন—ইরানের নেতাদের দিকে যদি কোনো আগ্রাসনের হাত বাড়ানো হয়, তাহলে শুধু সেই হাতই বিচ্ছিন্ন করা হবে না। তিনি দাবি করেন, এটি কোনো স্লোগান নয়, বরং বাস্তবতা। একই সঙ্গে তিনি সতর্ক করে বলেন, এমন পরিস্থিতিতে প্রতিক্রিয়া শুধু ইরানে সীমাবদ্ধ থাকবে না; পুরো বিশ্বেই আগুন ছড়িয়ে পড়তে পারে এবং প্রতিপক্ষের জন্য কোনো নিরাপদ স্থান থাকবে না।

ইরানি জেনারেলের এই বক্তব্যের জবাবে ট্রাম্প বলেন, তার কাছে অত্যন্ত কঠোর নির্দেশনা রয়েছে এবং নিজের কোনো ক্ষতি হলে মার্কিন বাহিনী ইরানকে পৃথিবী থেকে নিশ্চিহ্ন করে দেবে।

এর আগেও একই ধরনের হুমকি দিয়েছিলেন ট্রাম্প। গত বছর তিনি বলেছিলেন, যদি ইরান তাকে হত্যা করে, তাহলে দেশটি নিশ্চিহ্ন হয়ে যাবে।

উল্লেখ্য, ২০২০ সালে ইরাকের রাজধানী বাগদাদে যুক্তরাষ্ট্রের এক হামলায় ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনীর অভিজাত ইউনিট কুদস ফোর্সের প্রধান কাসেম সোলাইমানি নিহত হন। ওই ঘটনার পর থেকেই ট্রাম্পকে হত্যার হুমকি দিয়ে আসছে ইরান।

সম্পর্কিত খবর

আন্তর্জাতিক

ক্যানসারে আক্রান্ত হওয়ার কথা স্বীকার করে যা জানালেন নেতানিয়াহু

এপ্রিল ২৪, ২০২৬
আন্তর্জাতিক

গোমূত্রসহ ‘পঞ্চগব্য’ পান বাধ্যতামূলক করলো ভারতের গঙ্গোত্রী মন্দির

এপ্রিল ২৪, ২০২৬
আন্তর্জাতিক

ইরান অভিযানে ফুরিয়ে গেছে স্টক: নতুন স্টেলথ ক্ষেপণাস্ত্র কিনছে যুক্তরাষ্ট্র

এপ্রিল ২৪, ২০২৬

সপ্তাহের সেরা

  • মনিরা শারমিনের এমপি হওয়া অনিশ্চিত!

    0 shares
    Share 0 Tweet 0
  • ঐতিহাসিক বড়াইবাড়ি দিবস আজ: বিএসএফ-এর দম্ভ চূর্ণ করার ২৫ বছর

    0 shares
    Share 0 Tweet 0
  • গাজীপুরে ‘অপহৃত’ সেই ইমামের মেয়েকে উদ্ধার

    0 shares
    Share 0 Tweet 0
  • এনসিপি থেকে ফারহার পদত্যাগ

    0 shares
    Share 0 Tweet 0
  • সংরক্ষিত ৩৫ আসনের প্রার্থী তালিকা প্রকাশ বিএনপির

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

নাটোরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ১০

এপ্রিল ২৪, ২০২৬

জুলাইয়ের সঙ্গে যারা বেইমানি করবে তাদেরকে ছাড় দেয়া হবে না

এপ্রিল ২৪, ২০২৬

এনসিপিতে যোগ দিয়েই সরকার পতনের হুঁশিয়ারি দিলেন ইসহাক

এপ্রিল ২৪, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: info@azadirdak.com

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

Exit mobile version