শনিবার, জুলাই ৪, ২০২৬
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
No Result
View All Result
হোম বাংলাদেশ

শরীরের জন্য তামাক আর ধর্মের জন্য ইসলাম ক্ষতিকর: বিএনপি নেত্রী পাপিয়া

জানুয়ারি ২৩, ২০২৬
A A
Share on FacebookShare on Twitter

চাঁপাইনবাবগঞ্জে বিএনপির এক নির্বাচনী জনসভায় বক্তব্য দিতে গিয়ে দলটির সাবেক সংসদ সদস্য সৈয়দা আসিফা আশরাফী পাপিয়া শরীর ও ধর্ম নিয়ে বিতর্কিত মন্তব্য করেছেন। তিনি বলেন, “শরীরের জন্য তামাক যেমন ক্ষতিকর, ধর্মের জন্য ইসলামও তেমনি ক্ষতিকর—যেমন কাঠের জন্য উইপোকা খারাপ জিনিস।”

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিকেলে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার রানিহাটি ইউনিয়নের কৃষ্ণ গোবিন্দপুর কলেজ মাঠে আয়োজিত বিএনপির নির্বাচনী জনসভায় প্রধান বক্তার বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বক্তব্যে সৈয়দা আসিফা আশরাফী পাপিয়া বলেন, বেগম খালেদা জিয়া সম্মান নিয়ে পরলোকে গেছেন। তিনি দাবি করেন, খালেদা জিয়া দেশের ৬৮ হাজার গ্রাম-গঞ্জে যে উন্নয়ন ও অবদান রেখে গেছেন, তার প্রতিদান হিসেবে বাংলাদেশের মানুষ ধানের শীষ প্রতীকে ভোট দেবে।

জামায়াতে ইসলামীকে লক্ষ্য করে তিনি বলেন, বর্তমানে বাংলাদেশে জামায়াতে ইসলামী ও বিএনপির মধ্যে অযাচিত প্রতিযোগিতার পরিবেশ তৈরি করা হচ্ছে। তার ভাষ্য অনুযায়ী, জামায়াত এমন আচরণ করছে যেন তারা ইতোমধ্যে রাষ্ট্রক্ষমতায় চলে গেছে। তিনি এ অবস্থানকে ‘মিথ্যাচার ও বিভ্রান্তিকর বডি ল্যাঙ্গুয়েজ’ হিসেবে উল্লেখ করেন।

চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের জামায়াত প্রার্থী নুরুল ইসলাম বুলবুলকে ইঙ্গিত করে পাপিয়া বলেন, তার কোনো নির্বাচনী ইশতেহার নেই। তিনি অভিযোগ করেন, বুলবুলের রাজনীতি মূলত অন্য প্রার্থীর বিরোধিতা করাকেই কেন্দ্র করে আবর্তিত। তিনি আরও বলেন, উন্নয়ন নিয়ে প্রতিযোগিতার নামে এক প্রার্থী কিছু বললেই আরেকজন ভিন্ন দাবি তুলছে, যা বাস্তবসম্মত নয়।

মেডিকেল কলেজ স্থাপনের দাবির প্রসঙ্গে তিনি বলেন, সরকার যদি প্রতিটি জেলায় মেডিকেল কলেজ স্থাপন করে, তাহলে সেটি টেকসই হবে না। চাঁপাইনবাবগঞ্জের মানুষ চিকিৎসার জন্য রাজশাহীতে যাচ্ছে—এটাই বাস্তবতা বলেও মন্তব্য করেন তিনি। তবে কেউ যদি ব্যক্তিগত উদ্যোগে ইসলামী ব্যাংক বা ইবনে সিনার অর্থায়নে মেডিকেল কলেজ স্থাপন করে, সেটি তার ব্যক্তিগত বিষয় বলে উল্লেখ করেন।

জামায়াতে ইসলামীকে ঘিরে আরও অভিযোগ তুলে তিনি বলেন, গার্মেন্টস খাতে বিপুল সংখ্যক বোরকা তৈরির সঙ্গে জামায়াত সংশ্লিষ্ট রয়েছে এবং ইনকিলাব মঞ্চের কর্মীদের বোরকা পরিহিত ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে দেখা গেছে বলেও মন্তব্য করেন।

পৌরসভা পরিচালনায় জামায়াতের ভূমিকা নিয়েও সমালোচনা করেন বিএনপির এই নেত্রী। তিনি বলেন, পৌরসভাগুলোতে রাস্তার অবস্থা খুবই খারাপ এবং পৌরসভার করের টাকা জামায়াত তাদের কর্মীদের লালন-পালনে ব্যয় করেছে বলে অভিযোগ করেন তিনি।

জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য মো. হারুনুর রশীদ। এছাড়া রানিহাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাফেজ রহমত আলীসহ স্থানীয় বিএনপি নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সম্পর্কিত খবর

বিএনপি

আর্জেন্টিনা-ব্রাজিল নিয়ে পড়ে থাকলে পেটে ভাত আসবে না

জুলাই ৪, ২০২৬
বিএনপি

ফেসবুকে পোস্ট দিয়ে রাজনীতি ছাড়লেন যুবদল নেতা

জুলাই ৪, ২০২৬
বিএনপি

জাবিতে আটক সেই যুবদল নেতা দেবাশীষ ধর্ষণ মামলারও আসামি

জুলাই ৪, ২০২৬

সপ্তাহের সেরা

  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • ইসকন সদস্যরা ফ্রি চিকিৎসা পেলেও সাধারণ রোগীদের চরম ভোগান্তি

    0 shares
    Share 0 Tweet 0
  • পুরোনো ভিডিও ভাইরাল: ‘তারেক রহমান কি আদৌ বাংলাদেশকে ভালোবাসেন?’ সোমা ইসলামের প্রশ্ন

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘দাম্পত্য পরামর্শক’ চিকিৎসক দম্পতি সুষমা-কুশালের বিচ্ছেদ, নেপথ্যে কী?

    0 shares
    Share 0 Tweet 0
  • আ. লীগের কেন্দ্রীয় কার্যালয় নির্মাণ করতে পাকিস্তানি নাগরিকের জমি ও সড়ক দখল!

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

আর্জেন্টিনা-ব্রাজিল নিয়ে পড়ে থাকলে পেটে ভাত আসবে না

জুলাই ৪, ২০২৬

কেপ ভার্দেকে হারালেই নতুন উচ্চতায় আর্জেন্টিনা

জুলাই ৪, ২০২৬

ফেসবুকে পোস্ট দিয়ে রাজনীতি ছাড়লেন যুবদল নেতা

জুলাই ৪, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: info@azadirdak.com

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

Exit mobile version