সোমবার, জুলাই ২৭, ২০২৬
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
No Result
View All Result
হোম রাজনীতি জামায়াত

পটুয়াখালীতে নেতাদের ওপর হামলায় মহিলা জামায়াতের প্রতিবাদ

ফেব্রুয়ারি ৯, ২০২৬
A A
জরুরি সংবাদ সম্মেলন ডাকল জামায়াত
Share on FacebookShare on Twitter

আরওপড়ুন

বিএনপি নেতাদের হত্যায় ভাড়া করা হচ্ছে বহিরাগত পেশাদার কিলার

ছাত্রলীগের শোডাউন-সমাবেশ ঘিরে ১১৪ জনের বিরুদ্ধে মামলা

পটুয়াখালীতে জামায়াতে ইসলামীর নেতাদের ওপর সংঘটিত হামলার ঘটনায় গভীর ক্ষোভ, দুঃখ ও তীব্র প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর মহিলা বিভাগীয় সেক্রেটারি অধ্যক্ষ নূরুন্নিসা সিদ্দীকা।

রোববার রাতে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি বলেন, স্থানীয় জামায়াতে ইসলামীর একজন দায়িত্বশীল ইউনিয়ন সেক্রেটারিকে নির্মমভাবে পিটিয়ে গুরুতর আহত করা, পরে তাকে অপহরণ এবং তার গর্ভবতী স্ত্রী—যিনি নিজেও চন্দ্রদ্বীপ ইউনিয়ন জামায়াতের মহিলা বিভাগের দায়িত্বশীল—তার ওপর শারীরিক নির্যাতন চালানোর ঘটনা মানবতা ও সভ্যতার ইতিহাসে জঘন্যতম অপরাধের শামিল। তিনি অভিযোগ করেন, ওই নারীকে পেটে লাথি মারা হয়েছে, যা নারীর মর্যাদা ও মাতৃত্বের প্রতি চরম অবমাননা।

বিবৃতিতে তিনি বলেন, একজন গর্ভবতী নারীর ওপর এ ধরনের পাশবিক হামলা প্রমাণ করে যে হামলাকারীরা রাজনৈতিক শিষ্টাচার তো দূরের কথা, ন্যূনতম মানবিক মূল্যবোধও বিসর্জন দিয়েছে। অনাগত সন্তানের নিরাপত্তা ও একজন নারীর সম্মান পদদলিত করে সংঘটিত এই সহিংসতা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

অধ্যক্ষ নূরুন্নিসা সিদ্দীকা বলেন, রাজনীতির নামে সন্ত্রাস, ভয়ভীতি প্রদর্শন ও নারীদের ওপর হামলা কখনোই গণতান্ত্রিক রাজনীতির অংশ হতে পারে না। তিনি অভিযোগ করেন, বিএনপির সন্ত্রাসীদের দ্বারা সংঘটিত এই ঘটনায় জড়িতদের অবিলম্বে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।

একই সঙ্গে তিনি অপহৃত জামায়াত নেতার দ্রুত সন্ধান ও নিরাপদ মুক্তি, আহত দম্পতির যথাযথ চিকিৎসা এবং তাদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার জন্য প্রশাসনের প্রতি জোরালো আহ্বান জানান।

বিবৃতির শেষাংশে তিনি দেশবাসী, বিশেষ করে নারীদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, এ ধরনের নারকীয় সহিংসতার বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিবাদ গড়ে তুলতে হবে। আজ নীরব থাকলে ভবিষ্যতে কোনো মা-বোনই নিরাপদ থাকবে না। সন্ত্রাসের বিরুদ্ধে এবং ন্যায় ও মানবতার পক্ষে সংগ্রাম অব্যাহত থাকবে বলেও তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

সম্পর্কিত খবর

বিএনপি নেতাদের হত্যায় ভাড়া করা হচ্ছে বহিরাগত পেশাদার কিলার
প্রধান সংবাদ

বিএনপি নেতাদের হত্যায় ভাড়া করা হচ্ছে বহিরাগত পেশাদার কিলার

জুলাই ২৭, ২০২৬
ছাত্রলীগের শোডাউন-সমাবেশ ঘিরে ১১৪ জনের বিরুদ্ধে মামলা
আওয়ামী লীগ

ছাত্রলীগের শোডাউন-সমাবেশ ঘিরে ১১৪ জনের বিরুদ্ধে মামলা

জুলাই ২৬, ২০২৬
নির্বাচন কমিশনকে নিয়ন্ত্রণ করতেই দলীয় ব্যক্তিকে নিয়োগ দেওয়া হয়েছে: আখতার হোসেন
এনসিপি

নির্বাচন কমিশনকে নিয়ন্ত্রণ করতেই দলীয় ব্যক্তিকে নিয়োগ দেওয়া হয়েছে: আখতার হোসেন

জুলাই ২৬, ২০২৬

সপ্তাহের সেরা

  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • একসঙ্গে ১৭ কর্মকর্তা-কর্মচারীকে বদলি, জামায়াতপন্থিদের সরিয়ে দেওয়ার অভিযোগ

    0 shares
    Share 0 Tweet 0
  • তিন বোন একসঙ্গে বিয়ে করলেন এক যুবককে

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘ককরোচকে ফান্ড দিচ্ছে জামায়াত’ সাংবাদিকের প্রশ্নে যা বললেন জয়সোয়াল

    0 shares
    Share 0 Tweet 0
  • দেবিদ্বারে শিশু পেটানো ভাইরাল মাদরাসা শিক্ষকের পরিচয় মিলল, দ্রুত গ্রেপ্তারের দাবি

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

বিএনপি নেতাদের হত্যায় ভাড়া করা হচ্ছে বহিরাগত পেশাদার কিলার

বিএনপি নেতাদের হত্যায় ভাড়া করা হচ্ছে বহিরাগত পেশাদার কিলার

জুলাই ২৭, ২০২৬
মামদানির আপত্তি উপেক্ষা করে নিউইয়র্কে যাওয়ার ঘোষণা নেতানিয়াহুর

মামদানির আপত্তি উপেক্ষা করে নিউইয়র্কে যাওয়ার ঘোষণা নেতানিয়াহুর

জুলাই ২৭, ২০২৬
পে স্কেল দুই বছর পেছানোর সুপারিশ আইএমএফের, আমলে নিতে চায় না সরকার

পে স্কেল দুই বছর পেছানোর সুপারিশ আইএমএফের, আমলে নিতে চায় না সরকার

জুলাই ২৭, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: [email protected]

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০