সোমবার, জুলাই ২৭, ২০২৬
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
No Result
View All Result
হোম রাজনীতি জামায়াত

বকশীগঞ্জে জামায়াত প্রার্থীর পক্ষে গণমিছিল, মানুষের ঢল

ফেব্রুয়ারি ৯, ২০২৬
A A
বকশীগঞ্জে জামায়াত প্রার্থীর পক্ষে গণমিছিল, মানুষের ঢল
Share on FacebookShare on Twitter

আরওপড়ুন

ছাত্রলীগের শোডাউন-সমাবেশ ঘিরে ১১৪ জনের বিরুদ্ধে মামলা

নির্বাচন কমিশনকে নিয়ন্ত্রণ করতেই দলীয় ব্যক্তিকে নিয়োগ দেওয়া হয়েছে: আখতার হোসেন

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ১১ দলীয় জোটের পক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে জামালপুরের বকশীগঞ্জে বিশাল গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকেলে বকশীগঞ্জ উপজেলায় আয়োজিত এই গণমিছিলে ১১ দলীয় জোটের জামালপুর-১ আসনের মনোনীত প্রার্থী ও জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় শুরা সদস্য অ্যাডভোকেট নাজমুল হক সাঈদীসহ বিভিন্ন স্তরের নেতাকর্মী ও সমর্থকরা অংশ নেন। এতে প্রায় ৪০ থেকে ৫০ হাজার সাধারণ মানুষের উপস্থিতি লক্ষ্য করা যায়।

বিকেল ৫টার দিকে বকশীগঞ্জ উপজেলার এন এম উচ্চ বিদ্যালয় মাঠ থেকে গণমিছিলটি শুরু হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই মাঠে গিয়ে শেষ হয়। মিছিল চলাকালে অংশগ্রহণকারীদের ‘আল্লাহু আকবার’ ধ্বনি, দলীয় প্রতীক দাঁড়িপাল্লার স্লোগান দিতে এবং ব্যানার, ফেস্টুন ও প্ল্যাকার্ড বহন করতে দেখা যায়। তারা ইসলামী মূল্যবোধভিত্তিক রাজনীতি, সুশাসন, ন্যায়বিচার ও দুর্নীতিমুক্ত সমাজ গঠনের দাবিতে বিভিন্ন স্লোগান দেন।

গণমিছিল শেষে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন জামায়াতে ইসলামীর ও ১১ দলীয় জোটের মনোনীত প্রার্থী অ্যাডভোকেট নাজমুল হক সাঈদী, উপজেলা জামায়াতের আমীর শফিকুল্লাহ মাস্টার, উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আদেল ইবনে আওয়াল, পৌর জামায়াতের আমীর আব্দুল মতিন, পৌর জামায়াতের সেক্রেটারি মাওলানা রাশেদুল ইসলাম রাশেদীসহ স্থানীয় নেতারা।

বক্তারা বলেন, দেশের বর্তমান রাজনৈতিক, সামাজিক ও অর্থনৈতিক পরিস্থিতিতে সাধারণ মানুষ চরম হতাশায় ভুগছে। তারা অভিযোগ করেন, গণতন্ত্র, ভোটাধিকার ও মতপ্রকাশের স্বাধীনতা বাধাগ্রস্ত হচ্ছে।

তারা আরও বলেন, দেশের চলমান সংকট থেকে উত্তরণে সৎ, যোগ্য ও আদর্শবান নেতৃত্ব অপরিহার্য। ইসলামী আদর্শভিত্তিক রাজনীতির মাধ্যমেই দেশ ও জাতির কল্যাণ নিশ্চিত করা সম্ভব বলে তারা মত দেন। একই সঙ্গে শান্তিপূর্ণ ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজনের দাবি জানিয়ে ভোটারদের সচেতনভাবে ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানান বক্তারা।

সমাবেশে সব রাজনৈতিক দলের জন্য সমান সুযোগ, প্রশাসনের নিরপেক্ষ ভূমিকা এবং আইনশৃঙ্খলা বাহিনীর পেশাদার আচরণ নিশ্চিত করার দাবিও তুলে ধরা হয়। পাশাপাশি নির্বাচনি মাঠে জামায়াতে ইসলামীর সাংগঠনিক কার্যক্রম আরও জোরদার করার ঘোষণা দেওয়া হয়।

গণমিছিল ও সমাবেশ শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। পরিস্থিতি স্বাভাবিক রাখতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সতর্ক অবস্থানে থাকতে দেখা গেছে।

সম্পর্কিত খবর

ছাত্রলীগের শোডাউন-সমাবেশ ঘিরে ১১৪ জনের বিরুদ্ধে মামলা
আওয়ামী লীগ

ছাত্রলীগের শোডাউন-সমাবেশ ঘিরে ১১৪ জনের বিরুদ্ধে মামলা

জুলাই ২৬, ২০২৬
নির্বাচন কমিশনকে নিয়ন্ত্রণ করতেই দলীয় ব্যক্তিকে নিয়োগ দেওয়া হয়েছে: আখতার হোসেন
এনসিপি

নির্বাচন কমিশনকে নিয়ন্ত্রণ করতেই দলীয় ব্যক্তিকে নিয়োগ দেওয়া হয়েছে: আখতার হোসেন

জুলাই ২৬, ২০২৬
১১ দলীয় জোটের সমাবেশ থেকে কর্নেল অলির ‘হুংকার’
রাজনীতি

১১ দলীয় জোটের সমাবেশ থেকে কর্নেল অলির ‘হুংকার’

জুলাই ২৬, ২০২৬

সপ্তাহের সেরা

  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • একসঙ্গে ১৭ কর্মকর্তা-কর্মচারীকে বদলি, জামায়াতপন্থিদের সরিয়ে দেওয়ার অভিযোগ

    0 shares
    Share 0 Tweet 0
  • তিন বোন একসঙ্গে বিয়ে করলেন এক যুবককে

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘ককরোচকে ফান্ড দিচ্ছে জামায়াত’ সাংবাদিকের প্রশ্নে যা বললেন জয়সোয়াল

    0 shares
    Share 0 Tweet 0
  • হোটেল রুমে গোপন ক্যামেরা আছে কিনা ২ মিনিটেই পরীক্ষা করুন

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

ইরানে হামলায় ভূখণ্ড ব্যবহার করতে দেবে না কুয়েত

ইরানে হামলায় ভূখণ্ড ব্যবহার করতে দেবে না কুয়েত

জুলাই ২৭, ২০২৬
ইরানি সেনাবাহিনীতে নতুন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা

ইরানি সেনাবাহিনীতে নতুন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা

জুলাই ২৭, ২০২৬
২৫ দিনে ২৮ হাজার কোটি টাকার রেমিট্যান্স, সবচেয়ে বেশি এনেছে ইসলামী ব্যাংক

২৫ দিনে ২৮ হাজার কোটি টাকার রেমিট্যান্স, সবচেয়ে বেশি এনেছে ইসলামী ব্যাংক

জুলাই ২৭, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: [email protected]

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০