Sunday, October 25, 2026
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
No Result
View All Result
Home রাজনীতি জামায়াত

সিসিইউতে ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির

February 11, 2026
A A
সিসিইউতে ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির

পুল পরিমাণ নগদ অর্থসহ আটকের পর গুরুতর অসুস্থ হয়ে পড়া ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির বেলাল উদ্দিনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের সিসিইউতে ভর্তি করা হয়েছে। বুধবার (১১ ফেব্রুয়ারি) বিকেলে হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. আশিকুর রহমান জানান, হার্টের সমস্যার কারণে তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।

এর আগে সকালে নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দর থেকে প্রায় ৫০ লক্ষ টাকাসহ তাকে আটক করে পুলিশ। আটকের পর পুলিশের জিজ্ঞাসাবাদে বেলাল উদ্দিন দাবি করেন, উদ্ধারকৃত অর্থ তার ব্যক্তিগত ব্যবসার কাজে ব্যবহারের জন্য এবং তিনি বৈধভাবেই এই টাকা বহন করছিলেন।

টাকা বহনের বিষয়ে শাহজালাল বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এস এম রাগীব সামাদ জানিয়েছেন, কাস্টমসের অনাপত্তি নিয়েই তাকে অভ্যন্তরীণ রুটে অর্থ বহনের অনুমতি দেওয়া হয়েছিল। তিনি আরও স্পষ্ট করেন যে, দেশের ভেতরে নগদ অর্থ পরিবহনে আইনি কোনো সীমাবদ্ধতা নেই।

এদিকে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের দলীয় কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে এই ঘটনাকে ‘সাজানো নাটক’ হিসেবে অভিহিত করেছেন। তিনি বলেন, ঢাকা বিমানবন্দর ছাড়পত্র দিলেও সৈয়দপুরের মতো সুরক্ষিত স্থানে তাকে আটক করা উদ্দেশ্যপ্রণোদিত এবং রাজনৈতিক ষড়যন্ত্রের অংশ।

জুবায়ের আরও অভিযোগ করেন, একজন বয়স্ক মানুষকে অন্যায়ভাবে আটকে রেখে মানসিক নির্যাতন করায় তিনি অসুস্থ হয়ে পড়েছেন। যারা নির্বাচনে পরাজয়ের ভয় পাচ্ছে, তারাই প্রশাসনের একটি অংশকে ব্যবহার করে এমন একপেশে ভূমিকা পালন করছে বলে তিনি দাবি করেন।

Related Posts

আন্তর্জাতিক

‘চূড়ান্ত যুদ্ধে’ বিশ্বে একক পরাশক্তি হবে ইরান: আইআরজিসি মুখপাত্র

October 25, 2026
প্রধান সংবাদ

পুলিশের সংকেত অমান্য করে পালানোর চেষ্টা, অস্ত্রসহ গ্রেপ্তার অরিন ও শান্ত

October 25, 2026
জামায়াত

আল্লামা সাঈদীর বিরুদ্ধে মামলার বাদী ভুয়া মুক্তিযোদ্ধার দাফনে বাধা এলাকাবাসীর

October 24, 2026

সপ্তাহের সেরা

  • ২৫ লাখ টাকার বাণিজ্য ও যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর সচিবালয়ে রাত কাটানোর নাটক

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘কালকের দিন সময় দিলাম, না হলে সবার আগে তোর লাশ পড়ে থাকবে’

    0 shares
    Share 0 Tweet 0
  • নিজের স্ত্রীর জীবনের নিরাপত্তার আশঙ্কায় প্রকাশ্যে মির্জা আব্বাস-পুত্র

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • সৌদিতে মৃত্যুদণ্ড কার্যকরের আগে বাবাকে কী বলেছিলেন সুইটি

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

কৃষকদের ধাওয়ায় পিছু হটল বিএসএফ, পরে গুলি ছোড়ার অভিযোগ

October 25, 2026

‘চূড়ান্ত যুদ্ধে’ বিশ্বে একক পরাশক্তি হবে ইরান: আইআরজিসি মুখপাত্র

October 25, 2026

পুলিশের সংকেত অমান্য করে পালানোর চেষ্টা, অস্ত্রসহ গ্রেপ্তার অরিন ও শান্ত

October 25, 2026
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: info@azadirdak.com

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

Exit mobile version