বুধবার, এপ্রিল ২২, ২০২৬
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
No Result
View All Result
হোম প্রধান সংবাদ

স্বরাষ্ট্রমন্ত্রীর নাম ভাঙিয়ে বিএনপি নেতার চাঁদা দাবি! দোকানে দিলেন তালা

- তুর্জ খান
ফেব্রুয়ারি ২০, ২০২৬
A A
স্বরাষ্ট্রমন্ত্রীর নাম ভাঙিয়ে বিএনপি নেতার চাঁদা দাবি! দোকানে দিলেন তালা
Share on FacebookShare on Twitter

কক্সবাজারের চকরিয়ায় চাঁদা না পেয়ে এক ব্যবসায়ীর দোকানে তালা ঝুলিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় বিএনপি নেতা নুরুল ইসলামের বিরুদ্ধে। ভুক্তভোগী ব্যবসায়ী মোহাম্মদ নোমান দাবি করেছেন, নবনিযুক্ত স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের নাম ভাঙিয়ে তাকে এই হয়রানি করা হচ্ছে। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) চকরিয়া পৌর এলাকায় এক সংবাদ সম্মেলনে তিনি এসব তথ্য জানান।

ব্যবসায়ী নোমান অভিযোগ করেন, ফাঁসিয়াখালী ইউনিয়ন বিএনপির দপ্তর সম্পাদক নুরুল ইসলাম দীর্ঘদিন ধরে তার কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি করে আসছিলেন। চাঁদা দিতে অস্বীকৃতি জানানোয়, গত মঙ্গলবার স্বরাষ্ট্রমন্ত্রীর শপথ গ্রহণের দিন প্রভাব খাটিয়ে দলবল নিয়ে নোমানের মালিকানাধীন ‘ইত্যাদি স্টোরে’ হামলা চালানো হয় এবং দোকানে তালা লাগিয়ে দেওয়া হয়।

সংবাদ সম্মেলনে নোমান আরও জানান, এর আগে আওয়ামী লীগ সরকারের আমলেও নুরুল ইসলামের আত্মীয়দের দ্বারা তিনি হামলার শিকার হয়েছিলেন। সেই সময় মামলা ও জেল হওয়ার পর স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিএনপি নেতা মাস্টার সিরাজ উদ্দিনের মধ্যস্থতায় একটি আপসনামা বা অঙ্গীকারনামা স্বাক্ষর হয়েছিল। যেখানে নুরুল ইসলাম ভবিষ্যতে এই দোকান নিয়ে কোনো ঝামেলা না করার প্রতিশ্রুতি দিয়েছিলেন।

ভুক্তভোগী ব্যবসায়ীর দাবি, এখন নুরুল ইসলাম সেই অঙ্গীকারনামা ভঙ্গ করে দোকানটি দখলের পাঁয়তারা করছেন। বর্তমানে দোকানটি বন্ধ থাকায় তিনি চরম আর্থিক ও মানসিক ক্ষতির সম্মুখীন হচ্ছেন। উদ্ভূত পরিস্থিতিতে তিনি স্বরাষ্ট্রমন্ত্রী ও প্রশাসনের কাছে এই ঘটনার সুষ্ঠু সমাধান এবং তাঁর ব্যবসা প্রতিষ্ঠান ফিরে পাওয়ার আবেদন জানিয়েছেন।

তবে অভিযোগের বিষয়ে অভিযুক্ত বিএনপি নেতা নুরুল ইসলাম দাবি করেছেন, তিনি কোনো চাঁদাবাজি করেননি। তাঁর দাবি, দোকানটি আসলে তাঁর নিজের এবং তিনি সেটি নিয়ন্ত্রণে নিয়েছেন। ব্যবসায়ীর আনা সকল অভিযোগকে তিনি ‘মিথ্যা ও বানোয়াট’ বলে আখ্যা দিয়েছেন।

উল্লেখ্য, চকরিয়া-পেকুয়া আসনের নবনির্বাচিত সংসদ সদস্য সালাহউদ্দিন আহমদ স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর স্পষ্ট ঘোষণা দিয়েছেন যে, দেশে আর কোনো ‘মব কালচার’ বা চাঁদাবাজি বরদাশত করা হবে না। এই ঘোষণার পরপরই তাঁর নির্বাচনী এলাকায় দলের নেতার বিরুদ্ধে এমন অভিযোগ আসায় স্থানীয় রাজনৈতিক মহলে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

সম্পর্কিত খবর

বাংলাদেশ

মির্জাগঞ্জে বিএনপি নেতার বিরুদ্ধে ২ নারীসহ ৪ জনকে পেটানোর অভিযোগ

এপ্রিল ২১, ২০২৬
বাংলাদেশ

বিএনপি নেতাদের বিরুদ্ধে ডিপিডিসির ‘ডেড ক্যাবল’ চুরির অভিযোগ

এপ্রিল ২১, ২০২৬
জামায়াত

বিরোধীদলীয় নেতার সঙ্গে জার্মান রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

এপ্রিল ২১, ২০২৬

সপ্তাহের সেরা

  • ঐতিহাসিক বড়াইবাড়ি দিবস আজ: বিএসএফ-এর দম্ভ চূর্ণ করার ২৫ বছর

    0 shares
    Share 0 Tweet 0
  • গাজীপুরে ‘অপহৃত’ সেই ইমামের মেয়েকে উদ্ধার

    0 shares
    Share 0 Tweet 0
  • এনসিপি থেকে ফারহার পদত্যাগ

    0 shares
    Share 0 Tweet 0
  • সংরক্ষিত ৩৫ আসনের প্রার্থী তালিকা প্রকাশ বিএনপির

    0 shares
    Share 0 Tweet 0
  • আলোচনায় থেকেও বিএনপির মনোনয়ন পেলেন না যারা

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

মৃত সন্তানের লাশ পরিবহনে অ্যাম্বুলেন্স না মেলায় বাবার করুণ দৃশ্য

এপ্রিল ২১, ২০২৬

মির্জাগঞ্জে বিএনপি নেতার বিরুদ্ধে ২ নারীসহ ৪ জনকে পেটানোর অভিযোগ

এপ্রিল ২১, ২০২৬

ব্রিটেন–ফ্রান্সের পারমাণবিক সক্ষমতা বৃদ্ধি: নতুন অস্ত্র প্রতিযোগিতার আশঙ্কায় রাশিয়ার সতর্কতা

এপ্রিল ২১, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: info@azadirdak.com

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

Exit mobile version