সোমবার, জুলাই ২৭, ২০২৬
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
No Result
View All Result
হোম বাংলাদেশ

বিএনপি নেতার ছেলেকে চাঁদা না দেওয়ায় ব্যবসায়ীকে হত্যার হুমকির অভিযোগ

ফেব্রুয়ারি ২১, ২০২৬
A A
বিএনপি নেতার ছেলেকে চাঁদা না দেওয়ায় ব্যবসায়ীকে হত্যার হুমকির অভিযোগ
Share on FacebookShare on Twitter

পটুয়াখালীর বাউফল উপজেলায় চাঁদাবাজির প্রতিবাদে দোকানপাট বন্ধ রেখে ধর্মঘট পালন করেছেন নির্মাণ সামগ্রী ব্যবসায়ীরা। ‘কালাইয়া-দাসপাড়া নির্মাণ সামগ্রী মালিক সমিতি’র সভাপতি মোস্তাফিজুর রহমান চৌধুরীকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগে শুক্রবার (২০ ফেব্রুয়ারি) সকাল থেকে দাসপাড়া বাসস্ট্যান্ড এলাকায় এই প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়।

ব্যবসায়ীদের অভিযোগ, স্থানীয় ২ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক সোহরাব হোসেন প্যাদার ছেলে মো. শান্ত প্যাদা দীর্ঘদিন ধরে তাঁদের ওপর চাঁদাবাজি চালিয়ে আসছিলেন। এলাকাটিতে ৩২টি নির্মাণ সামগ্রীর দোকান রয়েছে, যেখানে প্রতিদিন ১৫-২০টি ট্রলার ও কার্গো থেকে ট্রলার প্রতি ১ হাজার থেকে ১,৫০০ টাকা চাঁদা দাবি করা হতো। গত বুধবার এক জরুরি সভায় ব্যবসায়ীরা আর চাঁদা না দেওয়ার সিদ্ধান্ত নিলে শান্ত প্যাদা ক্ষুব্ধ হয়ে সভাপতিকে প্রাণনাশের হুমকি দেন।

এই ঘটনার প্রতিবাদে শুক্রবার সকালে ব্যবসায়ীরা দোকানপাট বন্ধ করে দিলে ওই আসনের নবনির্বাচিত সংসদ সদস্য শফিকুল ইসলাম ঘটনাস্থলে ছুটে যান। তিনি ব্যবসায়ীদের আশ্বস্ত করে বলেন, “আমার আসনে কোনো চাঁদাবাজি চলবে না। প্রয়োজনে জীবন বাজি রেখে বাউফলকে চাঁদাবাজমুক্ত করব।” সংসদ সদস্যের আশ্বাসে দুপুর ১২টার দিকে ব্যবসায়ীরা পুনরায় দোকান খোলেন।

এদিকে অভিযুক্ত শান্তর বাবা বিএনপি নেতা সোহরাব হোসেন প্যাদা চাঁদাবাজির অভিযোগ অস্বীকার করে দাবি করেছেন, তাঁরা স্থানীয় বিএনপি সভাপতির কাছ থেকে ৪০ হাজার টাকায় জলমহল কিনেছেন, তাই ট্রলার প্রতি টাকা নেওয়া হচ্ছে। তবে উপজেলা প্রশাসন ও ইউএনও কার্যালয় সূত্রে জানানো হয়েছে, সংশ্লিষ্ট এলাকায় কোনো জলমহল কাউকে ইজারা দেওয়া হয়নি।

পটুয়াখালীর সহকারী পুলিশ সুপার (বাউফল সার্কেল) আরিফ মুহাম্মদ শাকুর জানিয়েছেন, সংসদ সদস্যের সঙ্গে এ বিষয়ে আলোচনা হয়েছে। দ্রুততম সময়ের মধ্যে অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ব্যবসায়ী নেতা মোস্তাফিজুর রহমান চৌধুরী দ্রুত অভিযুক্তের গ্রেফতার ও জানমালের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন।

সম্পর্কিত খবর

বাংলাদেশ

শাপলা চত্বর মামলায় পলাতক হাসিনাসহ আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

জুলাই ২৭, ২০২৬
প্রধান সংবাদ

সাবেক রাষ্ট্রপতির অভিযোগ নিয়ে ভিন্ন মেরুতে বিএনপি সরকারের দুই মন্ত্রী

জুলাই ২৭, ২০২৬
বিএনপি

বৃদ্ধাকে নির্যাতনের ভিডিও ভাইরাল, বিএনপি নেতার বিরুদ্ধে মামলা

জুলাই ২৭, ২০২৬

সপ্তাহের সেরা

  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • একসঙ্গে ১৭ কর্মকর্তা-কর্মচারীকে বদলি, জামায়াতপন্থিদের সরিয়ে দেওয়ার অভিযোগ

    0 shares
    Share 0 Tweet 0
  • তিন বোন একসঙ্গে বিয়ে করলেন এক যুবককে

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘ককরোচকে ফান্ড দিচ্ছে জামায়াত’ সাংবাদিকের প্রশ্নে যা বললেন জয়সোয়াল

    0 shares
    Share 0 Tweet 0
  • দেবিদ্বারে শিশু পেটানো ভাইরাল মাদরাসা শিক্ষকের পরিচয় মিলল, দ্রুত গ্রেপ্তারের দাবি

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

জোরালো হচ্ছে তদন্তের দাবি: অনেক গুরুতর প্রশ্নের মুখে সাহাবুদ্দিন

জুলাই ২৭, ২০২৬

শাপলা চত্বর মামলায় পলাতক হাসিনাসহ আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

জুলাই ২৭, ২০২৬

সাবেক রাষ্ট্রপতির অভিযোগ নিয়ে ভিন্ন মেরুতে বিএনপি সরকারের দুই মন্ত্রী

জুলাই ২৭, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: info@azadirdak.com

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

Exit mobile version