শুক্রবার, এপ্রিল ২৪, ২০২৬
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
No Result
View All Result
হোম বাংলাদেশ

পুলিশের শীর্ষপদ বাগাতে কর্মকর্তাদের দৌড়ঝাঁপ

তুহিন সিরাজী - তুহিন সিরাজী
ফেব্রুয়ারি ২৮, ২০২৬
A A
একযোগে বদলি ৩০ ডিআইজিসহ পুলিশের ৩৯ কর্মকর্তাকে
Share on FacebookShare on Twitter

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) নেতৃত্বাধীন সরকার ক্ষমতায় আসার পর আইনশৃঙ্খলা বাহিনীতে বদলি, পদোন্নতি ও চুক্তিভিত্তিক নিয়োগ নিয়ে জোর তৎপরতা শুরু হয়েছে। কাঙ্ক্ষিত পদে যেতে পুলিশ, র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)সহ বিভিন্ন সংস্থার কর্মকর্তাদের মধ্যে দৌড়ঝাঁপ বেড়েছে।

কিছু কর্মকর্তা দাবি করছেন, বিগত সরকারের সময়ে পদোন্নতি বঞ্চনা, চাকরিচ্যুতি কিংবা রাজনৈতিক তকমা দিয়ে হয়রানির শিকার হয়েছেন। তারা এসব বিষয় নবনিযুক্ত স্বরাষ্ট্রমন্ত্রী ও দলের হাইকমান্ডের নজরে আনতে চেষ্টা করছেন। আবার গত ১৫ বছরে চাকরি হারানো অনেকেই চুক্তিভিত্তিক পুনর্নিয়োগের আশায় তদবির করছেন। এ কারণে দলের কেন্দ্রীয় কার্যালয় ও প্রভাবশালী নেতাদের বাসায় ভিড় বাড়ছে।

পুলিশে রদবদল প্রশ্নে সরকারও একধরনের চ্যালেঞ্জে পড়েছে। দীর্ঘ সময় ধরে বাংলাদেশ আওয়ামী লীগ ক্ষমতায় থাকায় আগামী দিনের জন্য দক্ষ ও আস্থাভাজন কর্মকর্তা বাছাই করতে হিমশিম খেতে হচ্ছে। অনেকেই পদোন্নতি প্রত্যাশী হলেও অতীতে বিতর্কিত কর্মকাণ্ডে জড়িয়ে পড়েছেন। আবার কেউ দায়িত্ব পালনকালে নিরপেক্ষ থাকলেও সামনে আসতে অনীহা দেখাচ্ছেন। এ অবস্থায় স্বরাষ্ট্র মন্ত্রণালয় নীতিগতভাবে সিদ্ধান্ত নিয়েছে—যোগ্যতা ও মাঠপর্যায়ে দক্ষতার ভিত্তিতেই পদোন্নতি ও বদলি হবে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র জানায়, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে তরুণ কর্মকর্তাদের ওপর আস্থা রাখতে চায় সরকার। ঢাকাসহ কয়েকটি জেলায় তাদের মৌখিক আশ্বাসও দেওয়া হয়েছে।

এ বিষয়ে নবনিযুক্ত মহাপরিদর্শক আলী হোসেন ফকিরের বক্তব্য পাওয়া যায়নি। তবে সাবেক মহাপরিদর্শক ও পুলিশ বিশ্লেষক নুরুল হুদা বলেন, এটি সরকারের নীতিগত বিষয়—কাকে কোন দায়িত্বে রাখা হবে, তা সরকারই বিবেচনা করবে।

ঢাকা বিশ্ববিদ্যালয়-এর সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক ড. তৌহিদুল হক মত দেন, পরিকল্পনা অনুযায়ী পুলিশের নিয়মিত কার্যক্রম সচল রাখতে হবে এবং বদলি-পদোন্নতি অবশ্যই যোগ্যতার ভিত্তিতে হওয়া উচিত।

দায়িত্বশীল একাধিক কর্মকর্তার সঙ্গে কথা বলে জানা গেছে, ২০২৪ সালের জুলাইয়ের গণঅভ্যুত্থানের পর পুলিশ বাহিনীতে অস্থিরতা দেখা দেয় এবং মনোবলে চিড় ধরে। বিশেষ করে নবীন কর্মকর্তাদের আত্মবিশ্বাসে ঘাটতি ছিল। অন্তর্বর্তী সরকারের সময়ে চেইন অব কমান্ড শক্তিশালী করা ও মাঠপর্যায়ের কার্যক্রমে গতি আনার ক্ষেত্রে ধীরগতি লক্ষ্য করা যায়। বর্তমান সরকার সেই পরিস্থিতি কাটিয়ে উঠতে জোর দিচ্ছে।

সূত্র বলছে, দক্ষ কর্মকর্তাদের পদায়নে গুরুত্ব দেওয়া হলেও পদোন্নতির তদবিরকারীদের অনেকে কর্মস্পৃহা হারিয়েছেন। বিসিএস ১৫ ব্যাচের এক কর্মকর্তা অতীতে চাকরিচ্যুত হওয়ার পর এখন র‍্যাবের মহাপরিচালক পদে তদবির করছেন বলে জানা গেছে। তাকে পদায়ন করা হবে কি না—তা নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আলোচনা চলছে।

আরওপড়ুন

ছাত্রদল নেতার রগ কাটায় বিএনপির দুই নেতা বহিষ্কার

তীব্র গরমে পুড়ছে দেশ, স্বস্তির খবর দিল আবহাওয়া অফিস

ইতোমধ্যে বিসিএস ১৫ ব্যাচের আলী হোসেন ফকিরকে মহাপরিদর্শক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। পুলিশের শীর্ষ পদগুলোতে দ্রুত পরিবর্তনের ইঙ্গিত মিলেছে। আগামী ঈদের আগেই গুরুত্বপূর্ণ পদায়ন সম্পন্ন করতে চায় সরকার।

মহাপরিদর্শকের পর ঢাকা মহানগর পুলিশ কমিশনার, পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন প্রধান, র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন মহাপরিচালক, বিশেষ শাখা প্রধান, অতিরিক্ত মহাপরিদর্শক (প্রশাসন) এবং অপরাধ তদন্ত বিভাগ প্রধানসহ একাধিক পদে রদবদল আসতে পারে। সংশ্লিষ্ট ফাইল বর্তমানে প্রধানমন্ত্রীর কার্যালয়ে রয়েছে বলে জানা গেছে। পর্যায়ক্রমে জেলা পুলিশ সুপার ও রেঞ্জ উপমহাপরিদর্শকদেরও বদলি করা হবে।

গণঅভ্যুত্থানের পর যেসব কর্মকর্তার নামে মামলা হয়েছে বা যারা আত্মগোপনে রয়েছেন, তাদের ঘনিষ্ঠরা যাতে মাঠপর্যায়ে গুরুত্বপূর্ণ দায়িত্বে না আসেন—সে বিষয়ে সতর্ক রয়েছে মন্ত্রণালয়। নিয়োগের ক্ষেত্রে তিনটি সংস্থার প্রতিবেদনের ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া হবে।

এছাড়া পূর্ববর্তী সরকারের সময়ে দেশত্যাগ করা কর্মকর্তাদের অবস্থান সম্পর্কে তথ্য সংগ্রহ চলছে। তারা দেশে বা বিদেশে থেকে আইনশৃঙ্খলা পরিস্থিতি নষ্টের কোনো ষড়যন্ত্রে জড়িত কি না—তাও খতিয়ে দেখা হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

সম্পর্কিত খবর

ছাত্রদল নেতার রগ কাটায় বিএনপির দুই নেতা বহিষ্কার
বাংলাদেশ

ছাত্রদল নেতার রগ কাটায় বিএনপির দুই নেতা বহিষ্কার

এপ্রিল ২৪, ২০২৬
তীব্র গরমে পুড়ছে দেশ, স্বস্তির খবর দিল আবহাওয়া অফিস
বাংলাদেশ

তীব্র গরমে পুড়ছে দেশ, স্বস্তির খবর দিল আবহাওয়া অফিস

এপ্রিল ২৪, ২০২৬
কলেজে ঢুকে শিক্ষিকাকে জুতাপেটা করলেন বিএনপি নেতা
বাংলাদেশ

কলেজে ঢুকে শিক্ষিকাকে জুতাপেটা করলেন বিএনপি নেতা

এপ্রিল ২৪, ২০২৬

সপ্তাহের সেরা

  • মনিরা শারমিনের এমপি হওয়া অনিশ্চিত!

    মনিরা শারমিনের এমপি হওয়া অনিশ্চিত!

    0 shares
    Share 0 Tweet 0
  • ঐতিহাসিক বড়াইবাড়ি দিবস আজ: বিএসএফ-এর দম্ভ চূর্ণ করার ২৫ বছর

    0 shares
    Share 0 Tweet 0
  • গাজীপুরে ‘অপহৃত’ সেই ইমামের মেয়েকে উদ্ধার

    0 shares
    Share 0 Tweet 0
  • এনসিপি থেকে ফারহার পদত্যাগ

    0 shares
    Share 0 Tweet 0
  • সংরক্ষিত ৩৫ আসনের প্রার্থী তালিকা প্রকাশ বিএনপির

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

এনসিপিতে যোগ দিয়েই সরকার পতনের হুঁশিয়ারি দিলেন ইসহাক

এনসিপিতে যোগ দিয়েই সরকার পতনের হুঁশিয়ারি দিলেন ইসহাক

এপ্রিল ২৪, ২০২৬
নিষিদ্ধ ছাত্রলীগের কর্মীরাই এখন ছাত্রদলের পদে: ৪ নেতার ছবি ভাইরাল

নিষিদ্ধ ছাত্রলীগের ঘনিষ্ঠরাই এখন ছাত্রদলের পদে: ৪ নেতার ছবি ভাইরাল

এপ্রিল ২৪, ২০২৬
ছাত্রলীগের মতো ক্যাম্পাসে সন্ত্রাসের রাজত্ব দেখছি: আসিফ মাহমুদ

ছাত্রলীগের মতো ক্যাম্পাসে সন্ত্রাসের রাজত্ব দেখছি: আসিফ মাহমুদ

এপ্রিল ২৪, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: [email protected]

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০