শুক্রবার, জুলাই ৩১, ২০২৬
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
No Result
View All Result
হোম প্রধান সংবাদ

জুলাইয়ে পুলিশ হত্যার তদন্ত ঘোষণার পর প্রশাসনের ‘ফ্যাসিবাদী’ অংশের উল্লাস!

ফেব্রুয়ারি ২৮, ২০২৬
A A
জুলাইয়ে পুলিশ হত্যার তদন্ত ঘোষণার পর প্রশাসনের ‘ফ্যাসিবাদী’ অংশের উল্লাস!
Share on FacebookShare on Twitter

পুলিশ হত্যার বিচার প্রসঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক বিস্ফোরক মন্তব্য করেছেন এএসআই মনজুর মজুমদার। সম্প্রতি হালিশহর থানায় কর্মরত এই পুলিশ কর্মকর্তা তাঁর ব্যক্তিগত ফেসবুক প্রোফাইলে এক পোস্টে এক প্রকার হুঁশিয়ারি প্রদান করেন।

মনজুর মজুমদার তাঁর পোস্টে লিখেছেন, “পুলিশ হত্যার বিচার হবে শুনে অনেকের ঘুম হারাম, গলা শুকিয়ে যাচ্ছে। ফৌজদারি হত্যা ২০ বছর পর হলেও বিচার হবে। তখন পালানোর জায়গা খুঁজে পাবেন না।”

আরওপড়ুন

চুপ্পু-এস আলমসহ ৩৮ জনের বিরুদ্ধে দুদকে অভিযোগ দিল ইসলামী ব্যাংক

বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্ক আরো সুদৃঢ় করার অঙ্গীকার

সম্প্রতি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে ঘোষণা দেওয়া হয়েছে যে, জুলাই আন্দোলনে পুলিশ হত্যার ঘটনাগুলো নিবিড়ভাবে তদন্ত করা হবে। এই ঘোষণার পর থেকেই প্রশাসনের ভেতর ঘাপটি মেরে থাকা সাবেক ফ্যাসিবাদী সরকারের দোসর বা ওই ঘরানার কর্মকর্তাদের একটি অংশ সামাজিক যোগাযোগ মাধ্যমে উল্লাস প্রকাশ করছে বলে অভিযোগ উঠেছে। মনজুর মজুমদারের এই পোস্টটিকে সেই উসকানিরই একটি অংশ হিসেবে দেখছেন অনেকে।

উল্লেখ্য যে, ২০২৪ সালের জুলাই-আগস্টের ছাত্র-জনতার অভ্যুত্থানে পুলিশ ও অন্যান্য বাহিনীর গুলিতে দেড় সহস্রাধিক সাধারণ শিক্ষার্থী ও সাধারণ মানুষ শহীদ হন। পুলিশের নির্বিচার গুলিবর্ষণ ও আকাশ থেকে হেলিকপ্টার দিয়ে হামলার ঘটনাকে আন্তর্জাতিক মহল ‘গণহত্যা’ হিসেবে অভিহিত করেছে। ওই সময়ে পুলিশের ‘শুঁট টু কিল’ মিশনে কয়েক হাজার মানুষ পঙ্গুত্ব বরণ করেন।

আন্দোলন চলাকালে পুলিশের গুলিতে আবু সাঈদ, মুগ্ধসহ শত শত শিক্ষার্থীর মৃত্যু দেশজুড়ে যে ক্ষোভের সৃষ্টি করেছিল, তার সঠিক বিচার এখনও চলমান। অভিযোগ রয়েছে, তৎকালীন সরকারের অবৈধ নির্দেশ পালন করতে গিয়ে পুলিশ বাহিনী সাধারণ মানুষের ওপর অমানবিক নির্যাতন ও গুলি চালিয়েছিল।

এখন ছাত্র-জনতার প্রাণের বিনিময়ে অর্জিত নতুন বাংলাদেশের সময়ে দাঁড়িয়ে প্রশাসনের কোনো কোনো কর্মকর্তার এমন বিতর্কিত পোস্ট সাধারণ শিক্ষার্থীদের মধ্যে নতুন করে ক্ষোভের সৃষ্টি করছে। আন্দোলনকারী শিক্ষার্থীদের দাবি, আগে ছাত্র-জনতা হত্যার বিচার নিশ্চিত করতে হবে। প্রশাসনের কোনো অংশ যেন পুলিশ হত্যার বিচারের নামে প্রকৃত খুনি পুলিশ কর্মকর্তাদের আড়াল করার সুযোগ না পায়, সে বিষয়েও সজাগ রয়েছেন তাঁরা।

সম্পর্কিত খবর

চুপ্পু-এস আলমসহ ৩৮ জনের বিরুদ্ধে দুদকে অভিযোগ দিল ইসলামী ব্যাংক
প্রধান সংবাদ

চুপ্পু-এস আলমসহ ৩৮ জনের বিরুদ্ধে দুদকে অভিযোগ দিল ইসলামী ব্যাংক

জুলাই ৩১, ২০২৬
বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্ক আরো সুদৃঢ় করার অঙ্গীকার
প্রধান সংবাদ

বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্ক আরো সুদৃঢ় করার অঙ্গীকার

জুলাই ৩১, ২০২৬
ভাইরাল ভিডিওতে থাকা সেই নারীকে ‘দিদি’ বলে ডাকতেন প্রতিমন্ত্রী ফরহাদ
প্রধান সংবাদ

ভাইরাল ভিডিওতে থাকা সেই নারীকে ‘দিদি’ বলে ডাকতেন প্রতিমন্ত্রী ফরহাদ

জুলাই ৩০, ২০২৬

সপ্তাহের সেরা

  • প্রতিমন্ত্রী ফরহাদের সঙ্গে হিন্দু তরুণীর অন্তরঙ্গ ভিডিও ফাঁস নিয়ে তোলপাড়

    প্রতিমন্ত্রী ফরহাদের সঙ্গে হিন্দু তরুণীর অন্তরঙ্গ ভিডিও ফাঁস নিয়ে তোলপাড়

    0 shares
    Share 0 Tweet 0
  • পাঁচ জেলা নিয়ে বগুড়াকে বিভাগ ঘোষণা করা হচ্ছে

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • এমপি নজরুলকে ঘিরে বেরিয়ে এলো আরও চাঞ্চল্যকর তথ্য

    0 shares
    Share 0 Tweet 0
  • তিন বোন একসঙ্গে বিয়ে করলেন এক যুবককে

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

চুপ্পু-এস আলমসহ ৩৮ জনের বিরুদ্ধে দুদকে অভিযোগ দিল ইসলামী ব্যাংক

চুপ্পু-এস আলমসহ ৩৮ জনের বিরুদ্ধে দুদকে অভিযোগ দিল ইসলামী ব্যাংক

জুলাই ৩১, ২০২৬
আজ থেকে আমি আর কোনো কথা বলব না, চুপ থাকবো: নাসীরুদ্দীন পাটওয়ারী

আজ থেকে আমি আর কোনো কথা বলব না, চুপ থাকবো: নাসীরুদ্দীন পাটওয়ারী

জুলাই ৩১, ২০২৬
আওয়ামী লীগ থেকে বিএনপিতে যোগ দেওয়া নেতার ভয়ে ঘরছাড়া বিএনপির লোকজন

আওয়ামী লীগ থেকে বিএনপিতে যোগ দেওয়া নেতার ভয়ে ঘরছাড়া বিএনপির লোকজন

জুলাই ৩১, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: [email protected]

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০